প্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ: উপেক্ষিত শক্তির উদ্বোধন’ থেকে আরও ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই-
ক) কর্মক্ষেত্রে নেমে কাজ করার শক্তি
খ) আত্মনির্ভরশীল হওয়ার শক্তি
গ) যুগোপযোগী শিক্ষার শক্তি
ঘ) ভদ্র সম্প্রদায়ের উপেক্ষার শক্তি
৯। প্রাবন্ধিকের সাম্যবাদিতার রূপ ফুটে উঠেছে কোন উক্তির মাধ্যমে?
ক) অপমানে হতে হবে তাহাদের সবার সমান
খ) তাহার আভিজাত্য-গৌরব নাই, পদগৌরবের অহংকার নাই
গ) তাহার আত্মা তোমার মতোই ভাস্বর
ঘ) দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টিই তো জাতি
১০। কাজী নজরুল ইসলামের মতে আমাদের এত অধপতনের কারণ কী?
ক) সত্যিকারের মানুষের অভাব
খ) ভদ্রসমাজকে অবহেলা
গ) সত্যিকার মানুষদের অবহেলা
ঘ) অধপতনের জন্য আমাদের অপেক্ষা তাই
১১। শত শত বছর ধরে চেষ্টা করেও জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কী?
ক) অশিক্ষা ও ধর্মীয় গোঁড়ামি
খ) অভিজাতদের কথায় কেউ কর্ণপাত করে না
গ) শ্রমনীতির অভাবে
ঘ) ছোটদের প্রতি উদারতার কারণে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।’
১২। উদ্দীপকটির মর্মার্থ প্রকাশ পেয়েছে নিচের কোনটিতে?
ক) মানুষ
খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ) নিমগাছ
ঘ) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
১৩। যে কারণে উল্লিখিত সাহিত্যকর্মটি বিবেচ্য তা হলো-
ক) সাম্যবাদ
খ) মহাত্মাগান্ধী
গ) গৃহকর্মনিপুণা লক্ষ্মী বউ
ঘ) মুক্তিযুদ্ধ
১৪। ‘জনশক্তির জাগরণই জাতীয় উন্নতির মূল’- কেন?
ক) জনগণই সকল ক্ষমতার উৎস
খ) জনগণ অসাধ্য সাধনে সক্ষম
গ) সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
ঘ) জনতার ঐক্য সাগরের চেয়ে ভয়ংকর
১৫। হিন্দু বর্ণব্যবস্থায় নিম্নবর্ণের লোকদের কী বলা হয়?
ক) ব্রাহ্মণ খ) ক্ষত্রিয় গ) বৈশ্য ঘ) চণ্ডাল
উত্তর: ৮.ক, ৯.গ, ১০.গ, ১১.ক, ১২.খ, ১৩.খ, ১৪.খ, ১৫.ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
জাহ্নবী