সুপ্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়: স্বাধীন বাংলাদেশ’ থেকে আরও ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২০। মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। কথাটির তাৎপর্য হলো-
ক. এ যুদ্ধ সকলের জন্য উন্মুক্ত ছিল
খ. যুদ্ধের মূল নিয়ামক ছিল বাংলার সকল শ্রেণির জনগণ
গ. যুদ্ধটি গণআন্দোলনের মাধ্যমে শুরু
ঘ. যুদ্ধে বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেছিল
২১। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব দেশ নেতিবাচক ভূমিকা পালন করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য-
i. গ্রেট ব্রিটেন ii. চীন
iii. মার্কিন যুক্তরাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। ‘অপারেশন সার্চলাইটের’ মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠেছে-
i. পাকিস্তানিদের পৈশাচিকতা ii. বঙ্গবন্ধুর দূরদর্শিতা
iii. নিরস্ত্র বাঙালিদের করুণ মৃত্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন হয়। এর প্রকৃত কারণ হলো-
i. মুক্তিযুদ্ধ পরিচালনা
ii. বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি
iii. বাংলাদেশকে আন্তর্জাতিক মর্যাদা দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ২০.খ, ২১. গ, ২২. খ, ২৩. ক।
সিনিয়র শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা।
কলি