প্রথম অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ‘প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত’ থেকে আরও ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৪. কীভাবে ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার না করে কম্পিউটার সিস্টেমে লগ ইন করা যায়?
ক. স্বাক্ষর শনাক্তকরণের মাধ্যমে
খ. ডিএনএর মাধ্যমে
গ. আঙুলের ছাপের মাধ্যমে
ঘ. রেটিনা স্ক্যানের মাধ্যমে
২৫. বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. জৈব প্রযুক্তি ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. স্মার্ট অস্ত্র কী?
ক. ফোর্স মাল্টিপ্লায়ার
খ. ডাম্ব বোম্ব
গ. তথ্যপ্রযুক্তি নির্ভর উচ্চমাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র
ঘ. কৃত্রিম উপগ্রহ
২৭. মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
ক. বায়োমেট্রিক্স
খ. ক্রায়োসার্জারি
গ. ন্যানো টেকনোলজি
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
২৮. কোনটি ক্রায়োসার্জারির সঙ্গে সম্পর্কিত?
ক. লজিক
খ. বিশেষ ধরনের গ্লাভস
গ. নাইট্রোজেন
ঘ. নেভিগেশন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হামিম সাহেব ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সব যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।
২৯. উদ্দীপকের দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হলো-
ক. ফিঙ্গার প্রিন্ট
খ. হ্যান্ড জিওমেট্রি
গ. রেটিনা স্ক্যান
ঘ. ডিএনএ এনালাইসিস
৩০. হামিম সাহেবের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে-
i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে
ii. প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. বায়োইনফরমেটিক্স কাজ করে-
ক. ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে
খ. কাল্পনিক জগৎ নিয়ে
গ. জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে
ঘ. টেলিকমিউনিকেশনে
৩২. কোন ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় না?
ক. ড্রাগ আবিষ্কারে
খ. প্রোটিনের গঠন আবিষ্কারে
গ. ডিএনএ ম্যাপিংয়ে
ঘ. ব্যক্তি শনাক্তকরণে
৩৩. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে?
ক. ন্যানো টেকনোলজি
খ. বায়োইনফরমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি
৩৪. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো-
i. ক্রায়োপ্রোব
ii. স্প্রে ডিভাইস
iii. অ্যাকচুয়েটর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক. বায়োমেট্রিক্স
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি
৩৬. ন্যানো টেকনোলজিতে উৎপাদিত পণ্য-
i. মজবুত, টেকসই ও স্থায়ী হয়
ii. বিদ্যুৎ সাশ্রয়ী হয়
iii. অপেক্ষাকৃত সস্তা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গোপনে এক দুষ্কৃতকারী ব্যানবেইজের তথ্য সমৃদ্ধ কম্পিউটারে লগ ইন করল। কিন্তু কোনোক্রমেই সে তথ্য ওপেন করতে পারল না কিংবা অন্য কম্পিউটারে নিয়েও তা ওপেন করতে ব্যর্থ হলো।
৩৭. উদ্দীপকের দুষ্কৃতকারীর কর্মকাণ্ড হচ্ছে -
ক. হ্যাকিং
খ. প্লেজিয়ারিজম
গ. কপিরাইট ভঙ্গ
ঘ. সফটওয়্যার পাইরেসি
৩৮. দুষ্কৃতকারী ব্যর্থ হলো কারণ তথ্যগুলো ছিল-
ক. ডিক্রিপটেড
খ. এনক্রিপটেড
গ. ইনডেক্সড
ঘ. আনঅথরাইজড
উত্তর: ২৪. গ, ২৫. ক, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. ঘ, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. গ, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. খ।
সহকারী অধ্যাপক,রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
কলি