আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প: মমতাদি’ থেকে আরও ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৮। ‘হরির লুট’ বলতে বুঝানো হয়েছে -
i) অসহায়দের আর্তনাদ
ii) দেবতা হরির উদ্দেশ্যে দান
iii) হরির পূজা থেকে প্রচুর প্রসাদ নেওয়া
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। ‘মমতাদি’ গল্পে মমতাদিকে যে শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে-
i) শব্দহীন ii) অনভূতিহীন
iii) নির্বিকার
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। স্বামীর চাকরি হওয়ার পর কাজ করতে চাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে-
i) ছোটছেলের প্রতি মায়া
ii) স্বামীর বেতন কম
iii) নিজ সংসারের প্রতি দায়িত্ববোধ
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
লিপি- মা আমাকে গৃহকর্মী হিসেবে রাখবেন? আমি বাড়ির সব কাজ করব।
গিন্নি- তুমি কী কাজ করতে পার?
লিপি- সব কাজ করতে পারি।
গিন্নি- ঠিক আছে, তুমি কাল সকাল থেকে কাজে লেগে যাও।
৩১। উদ্দীপকের সমান্তরাল অনুভূতি পাওয়া যায় নিচের কোন রচনায়?
ক) সুভা
খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ) মমতাদি
ঘ) অভাগীর স্বর্গ
৩২। উক্ত রচনার কাহিনী আবর্তিত হয়েছে-
i) ছেলেকে কেন্দ্র করে
ii) গৃহকর্মীকে কেন্দ্র করে
iii) প্রতিবন্ধীকে কেন্দ্র করে
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুইটির স্বামীর চাকরি হয়েছে। তবুও সুইটি তার চাকরি ছাড়তে রাজি নয়। সে চাকরি করবে বলে সিদ্ধান্ত নিল।
৩৩। উদ্দীপকের সুইটির সঙ্গে মিল রয়েছে নিচের কোন চরিত্রের?
ক) অবনী খ) নিরূপমা
গ) অভাগী ঘ) মমতাদি
৩৪। উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে-
i) আত্মসম্মানবোধ ii) স্বাবলম্বী
iii) ধৈর্যশীল
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক. ৩১. গ, ৩২. ক, ৩৩. ঘ, ৩৪. ঘ।
সিনিয়র শিক্ষক, বাংলাআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।