তৃতীয় অধ্যায়: পদার্থের গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোবাল্টের M কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
(ক) 2 (খ) 15
(গ) 17 (ঘ) 18
২। nd5 (n+1)s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ে মেনে চলে নিচের কোনটি?
(ক) 26cr (খ) 25Mn
(গ) 26Fe (ঘ) 29Cu
৩। টেকনিসিয়াম-৯৯ আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা?
(ক) ৮ (খ) ৭ (গ) ৬ (ঘ) ৫
৪। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
(ক) ৭ (খ) ৪
(গ) ৩ (ঘ) ১
৫। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?
(ক) 89Sr (খ) 131I
(গ) 192Ir (ঘ) 238Pu
৬। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসার কোনটি ব্যবহৃত হয়?
(ক) 238Pu (খ) 131I
(গ) 106Ru (ঘ) 32P
৭। কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যার সমান?
(ক) Ca2+ (খ) Al3+
(গ) F- (ঘ) Mg2+
৮। কোন মৌলটির নাম আরবি ভাষা হতে নেওয়া হয়েছে?
(ক) জিংক (খ) আয়ন
(গ) নিয়ন (ঘ) জিরকোনিয়াম
৯। সালফার ও ফসফরাসের অণুর সংকেত কোনটি?
(ক) S8 ও P5 (খ) P4 ও S5
(গ) S8 ও P4 (ঘ) P ও S
১০। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত?
(ক) ৬৪ (খ) ৬৩.৫
(গ) ৬২ (ঘ) ৬৫
১১। নিচের কোনটি জীবন্ত কোষের জন্য ক্ষতিকর?
(ক) আলফা-রে (খ) বিটা-রে
(গ) গামা-রে (ঘ) এক্স-রে
১২। কেমোথেরাপিতে কোন পদার্থ ব্যবহার করা হয়?
(ক) মৌলিক (খ) যৌগিক
(গ) তেজস্ক্রিয় (ঘ) নিউক্লীয়
১৩। ২, ৮, ৪ ইলেকট্রন বিন্যাসটি কোনে মৌলের?
(ক) সালফার (খ) ফসফরাস
(গ) পটাসিয়াম (ঘ) সিলিকন
১৪। (n+I)-এর মান বাড়লে-
(ক) ইলেকট্রনের শক্তি কমে
(খ) ইলকট্রনের শক্তি বাড়ে
(গ) অরবিটালের শক্তি বাড়ে
(ঘ) অরবিটালের শক্তির তারতম্য হয় না
উত্তর: ১। খ, ২। ক, ৩। গ, ৪। ক, ৫। ঘ, ৬। ঘ, ৭। ক, ৮। ঘ, ৯। গ, ১০। খ, ১১। গ, ১২। গ, ১৩। ঘ, ১৪। গ।
লেখক: সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা।
কলি