সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তোমরা তোমাদের ১০ বছরের শিক্ষা জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। ইতোমধ্যে তোমরা পরীক্ষার রুটিন পেয়েছো এবং সেই অনুযায়ী বিষয়ভিত্তিক প্রস্তুতিও আশা করি সম্পন্ন করেছ। তারপরও শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমার কিছু দিকনির্দেশনা রয়েছে যা তোমাদের কাজে লাগবে বলে আশা করি।
ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করার জন্য যে সব বিষয়ে গুরুত্ব দেবে। তা হলো-
With Clues এবং Without Clues গুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। Passage গুলো অর্থ বুঝে বারবার পড়বে। তাহলে উপযুক্ত শব্দ বসাতে সহজ হয়ে যাবে। Sentence Making গুলো অর্থ বুঝে অনুশীলন করলে সহজে বাক্য গঠন করতে পারবে। Right Form of Verb-এর ক্ষেত্রে Rule গুলো ভালোভাবে অনুশীলন করবে তাহলে Passage-এ Verb বসানোর ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
উত্তর লেখার সময় Passageটি ভালোভাবে পড়তে হবে এবং Passageটি কোন Tense-এর উপর লেখা সে বিষয়ে ভালো করে খেয়াল করে Verbটি বসাবে। Narration করার সময় প্রশ্ন ভালোভাবে পড়ে নেবে। Speaker এবং Listener অনেক সময় উহ্য থাকে এজন্য Narration ভালোভাবে পড়তে হবে তারপর অর্থ বুঝে কোন Tense-এ আছে সেটি খেয়াল করে তা Change করতে হবে। Narration-এর Rules গুলো বিস্তারিত পড়বে। কিছু Word-এর Change আছে সেগুলো ভালোভাবে খেয়াল করবে। Completing sentence-এর Rules গুলো সহজ যদি ভালোভাবে পড়ো এবং একটু অনুশীলন করলেই Completing Sentence উত্তর করতে পারবে।
Suffix prefix-এ Change করার সময় বানানের দিকে ভালোভাবে খেয়াল করবে, কেননা অনেক সময় তোমরা Change করো ঠিকই কিন্তু বানান ভুল করো। এজন্য suffix prefix-এর ক্ষেত্রে অবশ্যই বানানগুলো ভালোভাবে খেয়াল করে অনুশীলন করবে। Tag question-এ নম্বর উঠানো খুব সহজ। কেননা অল্প কিছু Rule আছে যেগুলো একটু খেয়াল করে অনুশীলন করলে অবশ্যই উত্তর করা তোমাদের পক্ষে সহজ হবে।
Connector গুলো অর্থসহ ভালোভাবে পড়বে। অর্থ জানা থাকলে connector বসানো খুবই সহজ। আশা করি একটু অনুশীলন করলেই তোমরা এ বিষয়টি সহজে উত্তর করতে পারবে। Punctuation and capitalisation উত্তর করার ক্ষেত্রে একটু খেয়াল করে ভালোভাবে Passageটি পড়লে আশা করি সহজেই উত্তর দিতে পারবে।
Writing Part-এর ক্ষেত্রে উত্তর লেখার আগে একটু চিন্তা করে সময়ের দিকে খেয়াল করে লিখতে হবে এবং প্রশ্নের মান বণ্টনের দিকে খেয়াল করে তুমি Writing Part লেখা শুরু করবে।
CV লেখার ক্ষেত্রে প্রথমে Cover Letter লিখবে এক পৃষ্ঠায় এবং পরে তোমার Personal details অর্থাৎ Curriculum Vitae, reference এবং attachment দেবে এবং educational qualification লেখার সময় Year Gap গুলো ঠিকভাবে লিখবে। Application লেখার ক্ষেত্রে Complaint letter কার বরাবরে লিখতে বলা হয়েছে সেটা খেয়াল করে লিখবে। Notice লেখার নিয়ম ভালোভাবে অনুসরণ করবে। Paragraph-এর ক্ষেত্রে নামটি স্পষ্ট করে লিখবে এবং খেয়াল রাখবে Paragraphটি অবশ্যই একটি প্যারায় লিখবে। Paragraph topic related লাইন দিয়ে লেখা শুরু করবে এবং composition-এর ক্ষেত্রেও নামটি স্পষ্ট করে লিখবে এবং প্যারা ভাগ ভাগ করে লিখলে তুমি ভালো নম্বর পাবে।
এই স্বল্প সময়ে তোমরা কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে দেখবে। আর পরীক্ষায় ভালো করার জন্য প্রশ্নটি ভালোভাবে পড়বে এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। একটা জিনিস খেয়াল রাখবে কোনো প্রশ্নের উত্তর যেন অতিরিক্ত বড় না হয় এবং কোনোটা যেন বেশি ছোট না হয় অর্থাৎ লেখার সামঞ্জস্য যেন থাকে। সময়ের দিকে খেয়াল রেখে প্রশ্নের উত্তর লিখবে। রিভিশনের জন্য অবশ্যই ১০ মিনিট সময় হাতে রাখবে। কোনো প্রশ্ন যদি কমন না পরে তারপরও তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে, তোমার যতটুকু ধারণা আছে সেই ধারণা থেকে অবশ্যই উত্তর লিখবে। কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না। এখন প্রতিটি মুহূর্তই তোমাদের জন্য অনেক মূল্যবান। সেজন্য মোবাইল ফোন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবে। নিজের শরীরের প্রতি যত্ন নেবে, রাত জাগবে না, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেবে। এই মুহূর্তে সুস্থ থাকা এবং চাপমুক্ত থাকা খুবই জরুরি। তোমাদের সফলতা কামনা করছি।
লেখক:
সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
জাহ্নবী