তোমার পড়ালেখার কৌশল ও রুটিন কী ছিল?
স্কুলে যে পড়াগুলো পড়ানো হয়, সেগুলো গুরুত্বসহকারে পড়তে হবে। কোচিং বা প্রাইভেট শিক্ষকের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। তাহলে শিক্ষার্থীদের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে ভালো নম্বরের জন্য না ভেবে শিক্ষার্থীদের বেসিক বিষয় জানতে ও পড়তে হবে।
ভালো ফলাফলের জন্য তুমি কোন বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করো?
ভালো ফলাফলের জন্য প্রত্যেক বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমরা আগের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনটা অনুসরণ করে প্রস্তুতি নেবে। এমসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে পড়বে।
ভালো ফলাফলের জন্য এ মুহূর্তে পরীক্ষার্থীদের কৌশল কেমন হওয়া উচিত?
বোর্ডে আসা প্রশ্নগুলো ভালো করে অনুসরণ করে পড়বে। বাসায় বসে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এখন অনলাইনেও পরীক্ষা হয়, সেগুলোতে অংশগ্রহণ করা যেতে পারে।
সৃজনশীল পদ্ধতিতে গণিত, বাংলা ইংরেজি, বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থীদের কৌশল কেমন হওয়া উচিত?
সৃজনশীল পদ্ধতিতে গণিতের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর বিজ্ঞানের জন্য বড় বোর্ড প্রশ্নগুলো বারবার পড়বে, পরীক্ষা দেবে। বাংলা বিষয়ে প্রশ্নের উত্তর করার জন্য বেশি বেশি পড়ার পদ্ধতি অবলম্বন করতে হবে। তবেই ভালো নম্বর পাওয়া সম্ভব। রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের পঠিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বে। মূল কথা হচ্ছে তোমরা যত বেশি প্রশ্নের উত্তর লিখবে তত বেশি সমৃদ্ধ হবে। পরীক্ষায় প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে ও যথাযথভাবে উপস্থাপন করো তাহলে ভালো নম্বর পাবে।
পরীক্ষার্থীদের উদ্দেশে তোমার পরামর্শ কী?
পরীক্ষার আগে যত বেশি মডেল টেস্ট দেবে এবং বোর্ড প্রশ্নের উত্তর লিখতে পারবে তত বেশি তোমার আত্মবিশ্বাস বাড়বে। পরীক্ষায় সময় বিবেচনা করে প্রশ্নের উত্তর লিখবে। পরীক্ষায় সব প্রশ্নের উত্তর লিখবে। ভালো রেজাল্ট করতে হলে অন্য স্কুলের প্রশ্নগুলো বাসায় বসে অনুশীলন ও উত্তর লিখবে। তবেই ভালো ফলাফল করতে পারবে। অনুলিখন: আবদুস সাত্তার
লেখক: চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত, বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত
জাহ্নবী