গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয়
প্রদত্ত শব্দ প্রকৃতি + প্রত্যয় প্রত্যয়ের নাম
কর্তা = √কৃ + তৃচ কৃৎ প্রত্যয়
উজান = √উজ্ + আন কৃৎ প্রত্যয়
ঘরামি = ঘর + আমি তদ্ধিত প্রত্যয়
ধুনারি = √ধুন্ + আরি কৃৎ প্রত্যয়
দৈত্য = দিতি + য তদ্ধিত প্রত্যয়
দর্পণ = √দৃপ্ + অন কৃৎ প্রত্যয়
মোড়ক = √মুড়্ + অক কৃৎ প্রত্যয়
কৌশল = কুশল + অ তদ্ধিত প্রত্যয়
দর্শক = √দৃশ্ + অক কৃৎ প্রত্যয়
ত্যাগ = √ত্যাজ্ + অ কৃৎ প্রত্যয়
পানসা = পানি + সা তদ্ধিত প্রত্যয়
শয়ন = √ শী + অন কৃৎ প্রত্যয়
গাছুয়া = গাছ + উয়া তদ্ধিত প্রত্যয়
শোচনীয় = √শুচ্ + অনীয় কৃৎ প্রত্যয়
রোগা = রোগ + আ তদ্ধিত প্রত্যয়
বন্দিনী = বন্দি + ইনী তদ্ধিত প্রত্যয়
শোনা = √শুন্ + আ কৃৎ প্রত্যয়
শারীরিক = শরীর + ইক তদ্ধিত প্রত্যয়
মানত = √মান্ + অত কৃৎ প্রত্যয়
লালিমা = লাল + ইমন তদ্ধিত প্রত্যয়
জমান = জমা + আন তদ্ধিত প্রত্যয়
ইচ্ছুক = ইচ্ছা + উক তদ্ধিত প্রত্যয়
নজরানা = নজর + আনা তদ্ধিত প্রত্যয়
বড়াই = বড় + আই তদ্ধিত প্রত্যয়
খেচর = খে + √র্চ + অ কৃৎ প্রত্যয়
প্রচলিত = প্র-√চল্ + ইত কৃৎ প্রত্যয়
স্বপ্নিল = স্বপ্ন + ইল তদ্ধিত প্রত্যয়
ছেলেমি = ছেলে + আমি তদ্ধিত প্রত্যয়
ঝরনা = √র্ঝ + না কৃৎ প্রত্যয়
নেতৃ>নেতা = √নী + তৃ কৃৎ প্রত্যয়
উঠতি = √উঠ্ + তি কৃৎ প্রত্যয়
শৈব = শিব + অ তদ্ধিত প্রত্যয়
করা = √র্ক + আ কৃৎ প্রত্যয়
বাজনা = √বাজ্ + অনা কৃৎ প্রত্যয়
শৈল্পিক = শিল্প + ইক তদ্ধিত প্রত্যয়
গণনা = √গণ্ + অন + আ কৃৎ প্রত্যয়
লিখন = √লিখ্ + অন কৃৎ প্রত্যয়
পৃথিবী = √প্রথ্ + ইব + ঈ কৃৎ প্রত্যয়
শহুরে = শহর + ইয়া তদ্ধিত প্রত্যয়
শ্রবণ = √শ্রু + অন কৃৎ প্রত্যয়
ভয় = √ভি + অ কৃৎ প্রত্যয়
বহতা = √বহ্ + তা কৃৎ প্রত্যয়
আগ্নেয় = অগ্নি + এয় তদ্ধিত প্রত্যয়
বাদলা = বাদল + আ তদ্ধিত প্রত্যয়
কৌশিক = কুশিক + ইক তদ্ধিত প্রত্যয়
লালচে = লাল + চে তদ্ধিত প্রত্যয়
দুগ্ধ = √দুহ্ + ত কৃৎ প্রত্যয়
উক্ত = √বচ্ + ত কৃৎ প্রত্যয়
ক্রেতা = √ক্রী + তৃ কৃৎ প্রত্যয়
পান্তা = পানি + তা তদ্ধিত প্রত্যয়
পাকামো = পাকা + আমো তদ্ধিত প্রত্যয়
পাথুরে = পাথর + ইয়া তদ্ধিত প্রত্যয়
ফলন্ত = √ফল্ + অন্ত কৃৎ প্রত্যয়
নশ্বর = √নশ্ + বর কৃৎ প্রত্যয়
দুঃখিত = দুঃখ + ইত তদ্ধিত প্রত্যয়
পাঠক = √পঠ্ + অক কৃৎ প্রত্যয়
শীতল = শীত + ল তদ্ধিত প্রত্যয়
কাঁদনা = √কাঁদ্ + না কৃৎ প্রত্যয়
সাঁতারু = সাঁতার + উ তদ্ধিত প্রত্যয়
ডুবন্ত = √ডুব্ + অন্ত কৃৎ প্রত্যয়
হাতল = হাত + ল তদ্ধিত প্রত্যয়
পণ্ডিত = পণ্ড + ইত তদ্ধিত প্রত্যয়
অন্তিম = অন্ত + ইম্ তদ্ধিত প্রত্যয়
মৃন্ময় = মৃৎ + ময় তদ্ধিত প্রত্যয়
খুকু = খুকি + উ তদ্ধিত প্রত্যয়
জবানবন্দি = জবান + বন্দি তদ্ধিত প্রত্যয়
দৈনিক = দিন + ইক তদ্ধিত প্রত্যয়
দিব্য = দিব + য তদ্ধিত প্রত্যয়
লজ্জিত = লজ্জা + ইত তদ্ধিত প্রত্যয়
হাতান = হাত + অন তদ্ধিত প্রত্যয়
গাড়োয়ান = গাড়ি + ওয়ান তদ্ধিত প্রত্যয়
বেঈমান = বে-ঈমান + অ তদ্ধিত প্রত্যয়
কলমদানি = কলম + দানি তদ্ধিত প্রত্যয়
মেয়ে = মা + ইয়া তদ্ধিত প্রত্যয়
বক্তব্য = √বচ্ + তব্য তদ্ধিত প্রত্যয়
পানতা = পানি + তা তদ্ধিত প্রত্যয়
সৃষ্টি = √সৃজ + তি কৃৎ প্রত্যয়
ঐচ্ছিক = ইচ্ছা + ইক তদ্ধিত প্রত্যয়
আঁজলা = আজল + আ তদ্ধিত প্রত্যয়
ঐতিহাসিক = ইতিহাস + ইক তদ্ধিত প্রত্যয়
খেলনা = √খেল্ + অনা কৃৎ প্রত্যয়
দেশীয় = দেশ + ঈয় তদ্ধিত প্রত্যয়
মালাই = মাল্ (সর)+ আই তদ্ধিত প্রত্যয়
বাড়তি = √বাড়্ + তি কৃৎ প্রত্যয়
পাতলা = পাতল + আ তদ্ধিত প্রত্যয়
গ্রাম্যতা = গ্রাম্য + তা তদ্ধিত প্রত্যয়
সঞ্চয় = সম্-√চি + অ কৃৎ প্রত্যয়
নকলনবিশ = নকল + নবিশ তদ্ধিত প্রত্যয়
গাছটি = গাছ + টি তদ্ধিত প্রত্যয়
পরীক্ষা = পরি-√ইক্ষ + অ কৃৎ প্রত্যয়
গন্তব্য = √গম্ + তব্য কৃৎ প্রত্যয়
বিনয় = বি + √নী + অ কৃৎ প্রত্যয়
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কলি