প্রথম অধ্যায় : জীবন পাঠ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌনজনন ঘটে?
(ক) শৈবাল (খ) পেনিসিলিয়াম
(গ) ইস্ট (ঘ) ব্যাকটেরিয়া
১৪। নিচের কোনটির দেহ মাইসেলিয়ামের মাধ্যমে গঠিত?
(ক) ব্যাকটেরিয়া
(খ) প্যারামেসিয়াম
(গ) মাশরুম
(ঘ) ডায়াটম
১৫। কোনটি পেনিসিলিয়ামের কোষপ্রাচীর তৈরি করে?
(ক) প্রোটিন (খ) লিপিড
(গ) সুবেরিন (ঘ) কাইটিন
১৬। কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা?
(ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস
(গ) প্রোটোজোয়া (ঘ) ছত্রাক
১৭। নিচের কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) এরা এককোষী
(খ) এদের নিউক্লিওলাস আছে
(গ) এদের দ্বি-বিভাজন ঘটে
(ঘ) এদের উন্নত টিস্যুতন্ত্র আছে
১৮। কোনটি অর্কিগোনিয়েট?
(ক) Agaricus (খ) Artocarpus
(গ) Penicillium (ঘ) Nostoc
১৯। কোনটি Mammalia শ্রেণির অন্তর্গত?
(ক) উটপাখি (খ) বিড়াল
(গ) কবুতর (ঘ) কুমির
আরো পড়ুন : জীবন পাঠ অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২০। কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত?
(ক) গরিলা (খ) মানুষ
(গ) শিম্পাঞ্জি (ঘ) বানর
২১। মানুষের শ্রেণিবিন্যাসের সঠিক ক্রম কোনটি?
(ক) Mammalia- Homo - Chordata
(খ) Homo -Primate- Hominidae
(গ) Mammalia- Primate- Hominidae
(ঘ) Primate -Chordata- Mammalia
২২। Apis indica নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
(ক) আম (খ) কলেরা জীবাণু
(গ) মৌমাছি (ঘ) গরু
২৩। কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটি?
(ক) Bufo melanostictus
(খ) Artocarpus heterophyllus
(গ) Solonum tuberosum
(ঘ) Apic indica
২৪। গোল আলুর বৈজ্ঞানিক নাম-
(ক) Nymphaea nouchali
(খ) Artocarpus heterophyllus
(গ) Solonum tuberosum
(ঘ) Oryza sativa
২৫। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কোনটি?
(ক) Periplaneta americana
(খ) Apis indica
(গ) Panthera tigra
(ঘ) Copsychus saularis
উত্তর: ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. গ, ২২. গ, ২৩. ক, ২৪. গ, ২৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর