ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচকে ‘দ্বিতীয় বিশ্বকাপের’ মতো দেখবেন মার্টিনেজ ফুটবল বিশ্বকাপ ঘিরে রমরমা বাণিজ্য মুখোমুখি রোনালদো-মদ্রিচ: বিদায় নেবেন কে? মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস স্পেনের হয়ে পুরো ম্যাচ খেলার মতো ফিট লামিন ইয়ামাল: দে লা ফুয়েন্তে বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: তেহরানের দুই টার্গেট এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ: ১৪ বছর পর দুজনের মৃত্যুদণ্ড ক্রিপ্টো থেকেই বছরে ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার বিলুপ্তির পথে ‘জীবন্ত জীবাশ্ম’ গিটারফিশ ফ্রি কিকে গোল, কে এই মার্কিন গোলস্কোরার? বাজেট পাস: চূড়ান্ত বাজেটে কী বদলাল, কী বদলাল না? নকশাদার উল্কি গান্ধিপোকা মঙ্গোলিয়ার ‘নাদাম ফেস্টিভ্যালে’ সিলেটের রাজীব চৌধুরী আগামীতেও  পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. সিরাজুল ইসলাম চৌধুরী কেন মাঠ ছাড়তে হলো মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে?

ডিমের ডজন ১৪০ টাকা!

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৩:৪৭ পিএম
ডিমের ডজন ১৪০ টাকা!
ছবি: খবরের কাগজ

মুরগির দাম না বাড়লেও গ্রীষ্মতাপের অজুহাতে দুই দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে গেছে। আগে ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকায় স্থির হয়ে আছে। 

সেঞ্চুরির ওপরে বেগুন, শজনে ডাঁটা, কাঁকরোল, ঝিঙে। পেঁপেসহ অন্যান্য সবজির কেজিও ৮০ টাকায় ঠেকেছে। ধান উঠতে শুরু করলেও এক পয়সাও কমেনি চালের দাম। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। গতকাল সোমবার রাজধানীর টাউন হল বাজার, শ্যামলী বাজার, কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তবে বাজারভেদে সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা কম-বেশি দেখা গেছে। 

চড়ছেই ডিমের দাম

গত সপ্তাহে বিভিন্ন বাজারে ১২৫ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা ডজন দরে ডিম বিক্রি হয়েছে। এর পর তা আর কমছে না। বরং দুই দিনের ব্যবধানে ১৩৫ থেকে ১৪০ টাকায় ঠেকেছে। ফলে ভোক্তাদের বেশি দামেই কিনতে হচ্ছে ডিম। 

টাউন হল বাজারের ডিম বিক্রেতা মো. সোহেল এবং শ্যামলী বাজারের মাহবুব হোসেন খবরের কাগজকে বলেন, আগের চেয়ে সরবরাহ কমে গেছে। এ জন্য দুই দিন ধরে দাম বাড়ছে। ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে। সোহেল বলেন, ‘আড়তে দাম বাড়তি। কয়েক দিন আগে ১০০ ডিম ৯৬০ টাকায় কিনেছি। সেখানে এখন দুই দিন ধরে ১০০ ডিম ৯৯০ টাকায় কিনতে হচ্ছে। কিছু লাভ তো করতে হবে। এ জন্য বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে এই ডিমের দাম।’ 

তেজগাঁও আড়তে খোঁজ নিলে নিলিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জুবায়ের বলেন, খরায় অনেক খামারের মুরগি কমে গেছে। আগের চেয়ে আড়তে ডিমের সরবরাহ কমে গেছে। এ জন্য বাড়ছে দাম। সরবরাহ না বাড়লে দামও বাড়তে থাকবে। এই আড়তের হানিফ মিয়াসহ অন্য আড়ত থেকেও একই তথ্য পাওয়া গেল। তবে মুরগির দাম স্থিতিশীল আছে। গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ ব্যাপারে টাউন হল বাজারের ব্রয়লার হাউসের মো. বিল্লাল হোসেন এবং কারওয়ান বাজারের চায়না-বাংলা চিকেন হাউসের ফয়েজ আহমেদসহ অন্যরা খবরের কাগজকে বলেন, ‘খামারের দামের ওপর বাজারের দাম নির্ভর করে। তারা কম রাখলে আমরাও কম দামে বিক্রি করি।’ আগের মতোই ব্রয়লার ১৭০-১৮০ টাকা ও সোনালি মুরগির দাম কমে ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। হাতিরপুল ও নিউ মার্কেটসহ অন্য বাজারেও এই দরে মুরগি বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান। আগের মতো দেশি মুরগিও ৬৫০ থেকে ৬৮০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০, খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। আগের মতোই আকারভেদে রুই, কাতল মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার, তেলাপিয়া ও পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। 

সেঞ্চুরির ওপরে বেগুনসহ চার সবজি

সবুজ বেগুনের দাম কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা এবং তাল বেগুনের কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। শজনে ডাঁটাও ১২০ থেকে ১৩০ টাকা, কাঁকরোল ১০০ থেকে ১৩০ টাকা, ঝিঙে ৯০ থেকে ১০০ টাকা বিক্রি হয়েছে। আগের সপ্তাহের মতো অধিকাংশ সবজির কেজি ৮০ টাকার কমে মিলছে না। ধুন্দলও ৭০ থেকে ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফুলকপি ৮০, বাঁধাকপি ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে। শসা ৬০ থেকে ৮০, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০, করলা ৭০ থেকে ৮০, পটোল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০, কাঁচা পেঁপে ৮০, টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি এবং লেবুর হালি ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শ্যামলী বাজারের সবজি বিক্রেতা মো. সৈকত আলী বলেন, ‘কী কারণে সবজির দাম বেড়েছে জানি না। তবে বেশি দামে কেনার কারণে বেশি দরেই বিক্রি করতে হচ্ছে।’ 

এক পয়সাও কমেনি চালের দাম

হাওরসহ বিভিন্ন এলাকায় বোরো ধান উঠলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। আগের মতোই বেশি দামে মোজাম্মেল কোম্পানির চাল ৯৬ টাকা কেজি; রশিদ, সাগরসহ অন্য মিনিকেট ৭৫ থেকে ৯০ টাকা কেজি; আটাশ ৬০ থেকে ৬৫ এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বাড়ার পর সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে গেছে। বিভিন্ন বাজারে খুচরা বিক্রেতারা ১ লিটার ১৮৯ টাকা ও ৫ লিটার ৯২০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া ২ কেজির প্যাকেট আটা ১০০ থেকে ১২০ টাকা, চিনি ১২০, মসুর ডাল ১২০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। 

পেঁয়াজের বাজার বেড়ে স্থির

ভরা মৌসুমে গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে যায়। এ সপ্তাহেও ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। টাউন হল বাজারের রমজান আলী খবরের কাগজকে বলেন, ভালো পেঁয়াজ এখনো ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ফরিদপুরের পেঁয়াজ একটু কম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

আগের মতোই আলুর কেজি ২০ থেকে ২৫ টাকা, দেশি আদা ১২০ থেকে ১৩০, আমদানি করা আদা ১৮০ থেকে ২২০, দেশি রসুন ১২০, আমদানি করা রসুন ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ
প্রতীকী ছবি

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের দীর্ঘ ছুটি উপভোগের দারুণ সুযোগ। আগামী আগস্ট মাসের ২৬ তারিখের সাধারণ ছুটির সঙ্গে মাত্র একদিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে এই সুযোগ।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে ধর্মীয় এই ছুটিটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ছুটির হিসাব অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের কর্মদিবস অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের একটি দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।  

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীরাও এই বড় সুসংবাদের আওতায় পড়ছেন। 

তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জরুরি যানবাহনগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। অন্যদিকে, ব্যাংক ও আদালত খোলা রাখার বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আলাদা সিদ্ধান্ত নেবে। 

অন্তরা/

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
ছবি: খবরের কাগজ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে তিনি রওনা হন।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধের সূচনালগ্নে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

জানাজায় অংশগ্রহণ শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ৪ জুলাই দেশে ফিরবেন।

এলিস/অন্তরা/

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’
ছবি: সংগৃহীত

সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, বিশেষ করে ‘একটি শিশু, এক বৃক্ষ' কর্মসূচির আওতায় রোপণ করা চারার টিকে থাকা, বৃদ্ধি এবং কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ তৈরি করা হচ্ছে।

জাতীয় সবুজ মিশনের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই২৭) জাতীয় বাজেট বক্তৃতা এবং বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭-এ এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

বাজেট ও জলবায়ু নীতিসংক্রান্ত দলিল অনুযায়ী, দেশজুড়ে রোপণ করা গাছের ধারাবাহিক ডিজিটাল নজরদারি ও পরিচর্যার মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অ্যাপটি তৈরি করা হচ্ছে।

এই ব্যবস্থার মাধ্যমে চারার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং রোপণের পর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে। বিশেষ করে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় বাড়ি ও বসতভিটায় রোপণ করা বিপুল সংখ্যক গাছের নজরদারির চ্যালেঞ্জ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাদের বাড়ি ও বসতভিটায় ১ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যবেক্ষণ আরও নির্ভুল করতে ট্রি মনিটরিং অ্যাপকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক তথ্য সংগ্রহ ব্যবস্থার সঙ্গে সমন্বিত করা হবে। এর মাধ্যমে বন অধিদপ্তরের আওতায় বনায়নকৃত এলাকার ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার সংরক্ষণ করা সম্ভব হবে।

সব মিলিয়ে, জাতীয় সবুজ মিশনের অন্যতম প্রধান ডিজিটাল অবকাঠামো হিসেবে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ বৃহৎ পরিসরের বনায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গঠনের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: বাসস 

আজহার/

ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
ছবি: খবরের কাগজ

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/

শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রতিবেশীদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।

জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। 

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। 

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালা জানান প্রতিবছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মূখ্য মন্ত্রীর জন্য বাংলাদেশের উন্নতমানের আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাতের ৫০০ কেজি আম উপহার স্বরূপ পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।

 নজরুল ইসলাম/এসএন