ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হুন্দাই আনল প্রিমিয়াম ইলেকট্রিক ইনস্টার লাউঞ্জ দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায় খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ৪৫ বছরে পদার্পণ করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা কম বয়সে আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ: মেটলাইফের গবেষণা

নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম
নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

স্থানীয় সময় রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি সোলাইমান ভূঁইয়া।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা মোতাহার হোসেনের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি এটিএম হেলালুর রহমান। 

দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহিদ, জুলাই ২৪-এর শহিদ, গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সব সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের মায়ের মৃত্যুতে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির মোল্লার বড় বোনের জন্য বিশেষ দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, শামসুল ইসলাম মঞ্জু,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, আবুল বাশার খাইরুল, নাসিম আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এটিএম হেলালুর রহমান, সোহরাওয়ার্দী জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আবুল কালাম, ইউসুফ আলী, সাইফুল ইসলাম, মির্জা আজম, আজিজুল বারী তিতাস, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট শাহনাজ পারভীন জোসনা, যুবদল নেতা মশিউর রহমান রুবেল, জাহিদ হোসেন সুমন প্রমুখ।

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গঠন করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন।

বক্তারা উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে যেকোনো পক্ষের ষড়যন্ত্র দেশের মানুষকে নিয়ে প্রতিহত করবে বিএনপির সব স্তরের নেতা-কর্মীরা। অধিকাংশ বক্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতা-কর্মীদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিএনপির একটি কমিটি গঠনের জন্য আবেদন করেন।

সভাপতির বক্তব্যে সোলাইমান ভূঁইয়া বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং তার ঘোষণার পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। ৭৫-পরবর্তী ঘটনার পর দেশের মানুষ জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তিনি যখনই একটি আধুনিক বাংলাদেশ গঠনের কাজ শুরু করেছেন, ঠিক তখনই একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়।’

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার ও বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্রকে বিগত ১৬ বছর হত্যা করা হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে।’

তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মোহাম্মদ কাশেম, জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, সিবিএ নেতা আলাউদ্দিন মাতব্বর, আবু তাহের, হারুনুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, আব্দুর রহিম, রাজা চৌধুরী, সাইদুল ইসলাম, ফয়সাল হোসেন, শহীদুজ্জামান, নাঈম হোসেন, অ্যাডভোকেট আলা উদ্দিন আহমেদ প্রমুখ।

শফিকুল/এসজি/

নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফচান আহাম্মেদ রাফি। ছবি: খবরের কাগজ

নরসিংদীর বেলাব উপজেলায় সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফচান আহাম্মেদ রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাফচানের বিরুদ্ধে বেলাব থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বেলাব থানায় নিয়ে আসা হয়।

শাওন খন্দকার/আজহার/

সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়।

সে সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শীর্ষ নেতাদের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কি না বা হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এএফ/

স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। ছবি: খবরের কাগজ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের মাদকবিরোধী ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক নিয়ন্ত্রণের কথা বলা বাস্তবসম্মত নয়। তিনি দাবি করেন, দেশের সবাই জানে কক্সবাজার জেলা দিয়েই বিভিন্ন মাদকদ্রব্য সারা দেশে প্রবেশ করে। এ অবস্থায় শুধু বড় বড় বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ থেকে জুলাই পদযাত্রার সূচনা করা হয়। পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশ শুরুর আগে এনসিপির নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন।

পলাশ প্রধান/রিফাত/

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা
ছবি: খবরের কাগজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ’আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর- সেটিই উনি ফলো করবেন।’

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরেধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।’

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/

জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলার আসামি, তালিকাভুক্ত মাদককারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানকে কেন্দ্র করে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই অডিওতে তাকে এক পুলিশ কর্মকর্তাকে এ ধরনের অভিযানে না যাওয়ার বিষয়ে ধমক দিতে শোনা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক টুটুল তালিকাভুক্ত মাদককারবারি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপে আনোয়ার হোসেন খান খোকনকে বলতে শোনা যায়, ‘শুনলাম আপনি কিছু ছেলেপেলেকে নিয়ে টুটুলের বাসায় গিয়েছিলেন, আইসি সাহেবও ছিলেন। তাদের প্ররোচনায় পড়বেন না। সে আওয়ামী লীগ করে, তাই বলে সে খারাপ, এমন কথা নয়। তবে আমাদের কিছু মানুষজন আছে, যারা তাকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। যারা প্রকৃত বদমাশ, তাদের ধরেন, আমার আপত্তি নেই। আর যদি ওসি সাহেব গিয়ে থাকেন, বলেন, আমি দেখছি।’
 
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘টুটুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। প্রায় ছয় মাস আগে যশোরের একটি পক্ষের সঙ্গে ফেনসিডিলের টাকা নিয়ে তার বিরোধ হয়েছিল।’

আরও জানা যায়, টুটুলের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানার এফআইআর নং-১৬, জি আর নং-৯৯২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪২ ধারায় একটি মামলা রয়েছে। এছাড়া জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০ ধারায় হওয়া এফআইআর নং-১, জি আর নং-৬১/১২ মামলায়ও তিনি আসামি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, টুটুলের বিরুদ্ধে যশোর থানায় একটি মাদক মামলা এবং জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। 

এ বিষয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘আওয়ামী লীগের সবাই তো খারাপ না। আওয়ামী লীগের যারা নিরীহ আছে তাদের যেন হয়রানি না করা হয়। আর যার জন্য বলেছি, সে কোনো মাদককারবারি না।’

একই সঙ্গে তিনি ভাইরাল হওয়া কলরেকর্ডকে অবান্তর বলে দাবি করেন।

মিজানুর রহমান/অদিতি/