মারাকানায় সুপার ক্লাসিকোর ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে দিন গ্যালারিতে দু’পক্ষের মধ্যে মারামারি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। এবার সুপার ক্লাসিকোর দিন গ্যালারির ঘটনা নিয়ে মুখ খুললেন নেইমার। এই ম্যাচ খেললে তিনিও মার খেতেন এমনটাই লিখেছনে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে।
চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সুপারফ ক্লাসিকোর ম্যাচটি তাই ঘরে বসেই দেখতে হয়েছিল তাকে। তবে ম্যাচের দিন গ্যালারিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকেও অস্থির করে তুলেছে। ‘লক্ষ্যবস্তু’ হতে পারতেন বলে আশঙ্কা করেছেন। এ ব্যাপারে ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘ভালো খেলা ছিল। ক্লাসিকো বেশ উত্তাপ ছিল। এই ম্যাচ খেললে আমি তো অনেক মার খেতাম। আমার কাছে এটা তালগোল পাকানো এক ম্যাচ মনে হচ্ছিল।’
গতাকাল বুধবার (২২ নভেম্বর) রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচটি। গ্যালারিতে সংঘাতের কারণে প্রায় আধ ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি।
সফরকারি আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালে গ্যালারিতে দুয়োধ্বনি দিতে শুরু করেন স্বাগতিক ব্রাজিলের কিছু সমর্থক। একপর্যায়ে দুই পক্ষের দর্শকদের সামাল দিতে স্থানীয় পুলিশ লাঠিচার্জ করে আর্জেন্টিনার সমর্থকদের ওপর। ব্রাজিলের পুলিশের এমন মারমুখী আচরণ ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পুলিশের এমন কাণ্ড দেখে গ্যালারির দিকে ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা। এক পর্যায়ে মাঠ ছেড়েই চলে যান লিওনেল মেসিসহ বাকিরা।