ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

‘নো হ্যান্ডশেক’ ভারতের, নতুন করে উত্তেজনা এশিয়া কাপে

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
‘নো হ্যান্ডশেক’ ভারতের, নতুন করে উত্তেজনা এশিয়া কাপে
সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক অচলাবস্থা শেষ পর্যন্ত এশিয়া কাপে প্রভাব ফেলেছে। গতকাল (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করেন, প্রতিবাদের অংশ হিসেবে তার দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থেকেছে।

অনেকেই আশা করেছিলেন, মাঠের খেলা হয়তো দুই দেশের রাজনৈতিক উত্তাপ কমাতে সহায়ক হবে। কিন্তু সূর্যকুমার সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়ে জানান, পাকিস্তানের বিপক্ষে তাদের ৭ উইকেটের জয় ছিল মে মাসে চারদিনের সীমান্ত সংঘর্ষের যথাযথ জবাব।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমাদের সরকার এবং বিসিসিআই একই অবস্থানে ছিল এই ম্যাচ খেলতে আসা নিয়ে। আমরা এখানে শুধু ম্যাচ খেলতে এসেছিলাম এবং পাকিস্তানকে নিখুঁত জবাব দিয়েছি।’

ম্যাচ শেষে কী ঘটেছিল?

মহারণে উইনিং রান করেন সূর্যকুমার। তখন তার সঙ্গী ছিলেন শিভম দুবে। খেলা শেষে করে প্রথা মেনে তারা পাকিস্তানের অধিনায়ক ও দলের সঙ্গে প্রথাগতভাবে হাত মেলাতে যাননি। পাকিস্তানের খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে ভারতের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ও সাপোর্ট স্টাফরা কেবল নিজেদের মধ্যে হাত মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং দরজা বন্ধ করে দেন।

কেন ভারতীয় দল হাত মেলালো না?
ভারতীয় অধিনায়ককে যখন জিজ্ঞেস করা হয়, তাদের এই আচরণ কি খেলার চেতনার পরিপন্থী নয়, তিনি উত্তর দেন, ‘জীবনে কিছু বিষয় থাকে যা খেলোয়াড়সুলভ চেতনার চেয়েও বড়। আমরা পেহেলগাম সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় আমরা উৎসর্গ করছি অপারেশন সিঁদুরে অংশ নেওয়া আমাদের সাহসী সেনাদের।’

ভারত কি কোনো নিয়ম ভেঙেছে?

শুরু থেকেই ম্যাচটি ছিল অতি উত্তেজনাপূর্ণ পরিবেশে। এমনকি টসের আগে দুই অধিনায়ক হাত মেলাননি। পরে জানা যায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই উভয় অধিনায়ককে এভাবে করতে অনুরোধ করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, ‘ম্যাচ রেফারি উভয় অধিনায়ককে টসে হাত না মেলাতে অনুরোধ করেছিলেন।’
সূত্র মতে, ম্যাচ কর্মকর্তারা ভারতীয় দলকে ম্যাচ-পরবর্তী হাত মেলানো থেকেও অব্যাহতি দেন, তবে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা বা দলের কাউকে তা জানাননি। ফলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়- পাকিস্তানের খেলোয়াড়রা অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন, আর ভারতীয়রা সরাসরি ড্রেসিংরুমে চলে যান ও দরজা বন্ধ করে দেন।

ক্রিকেটে হাত মেলানো কেন গুরুত্বপূর্ণ এবং প্রোটোকল কী?

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের দুই ব্যাটসম্যান ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে ফিল্ডিং করা দলের খেলোয়াড় এবং আম্পায়ারদের সঙ্গে হাত মেলান। এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রচলিত নিয়ম অনুযায়ী, ব্যাটিং করা দলের বাকি খেলোয়াড়রাও মাঠে প্রবেশ করে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলান।

এটি উভয় দলের জন্য ম্যাচ শেষ করার একটি বন্ধুসুলভ রীতি, যেখানে খেলোয়াড়রা একে অপরকে উৎসাহ বা অভিনন্দনের কিছু কথা বলতে পারেন। একইভাবে, ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে টসের সময় দুই অধিনায়ক করমর্দন করেন।

ঘটনাটি নিয়ে টুর্নামেন্ট কর্মকর্তারা কী বলেছেন?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘আজকে (রবিবার) ক্রীড়াসুলভ আচরণের অভাব দেখে ভীষণ হতাশ হয়েছি। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার চেতনার সম্পূর্ণ বিপরীত।’

পাকিস্তানের প্রতিবাদ
পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চীমা বিষয়টি আইসিসি স্বীকৃত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তুলে ধরেন। পিসিবির এক কর্মকর্তা জানান, আম্পায়াররা ভারতীয়দের করমর্দন না করেই মাঠ ছাড়ার অনুমতি দিয়েছিল। আমাদের টিম ম্যানেজারের প্রতিবাদের পর ম্যাচ রেফারি ক্ষমা চান।

প্রতিবাদের অংশ হিসেবে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা ম্যাচ শেষে হোস্ট সম্প্রচারকের সঙ্গে নির্ধারিত আড্ডায় উপস্থিত হননি। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন নিশ্চিত করেছেন, আঘার এই নীরবতা সরাসরি ভারতের আচরণের প্রতিক্রিয়া ছিল।

অনিক/

বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ এএম
বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

১২০ মিনিটের লড়াইয়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে দুটি গোল করেন জুড বেলিংহাম। নরওয়ের পক্ষে একমাত্র গোলটি আসে আন্দ্রেয়াস শেলদেরুপের কল্যাণে। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম একটি করে গোল করেন।

এ ছাড়া অফসাইডের কারণে ইংল্যান্ডের ও ফাউলের কারণে নরওয়ের একটি করে গোল বাতিল করেন রেফারি।

অতিরিক্ত সময়ে মাঠে নেমে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে দুই দল। তবে সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মরগান রজার্স। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড বলটি সহজেই ঠেকিয়ে দিবেন মনে হলেও তার হাত ফসকে বল বেরিয়ে যায়। সেখানে বল পেয়ে যান বেলিংহাম। আর তা সহজেই জালে পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

পরে ডেস্টিনি উডোজি স্পেন্স নরওয়ের ডিফেন্ডারের চাপের মধ্যে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স চ্যালেঞ্জ করতে গিয়ে অস্কার বোবের সামনে পা বাড়িয়ে দিয়ে পড়ে যান।

তাতে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণ অব্যাহত রাখে দুই দল। এর মধ্যে একাধিক আক্রমণে রুখে দেন নরওয়ের গোলরক্ষক। প্রথমে ডান দিক থেকে বক্সে ঢুকে বুকায়ো সাকার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি।

এরপর আবারও বল পেয়ে শট নেন ডেজেড স্পেন্স। কিন্তু তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন নিল্যান্ড। এরপর দ্রুত উঠে দাঁড়িয়ে সাকার নেওয়া কোণাকুণি ফিরতি শটও আটকে দেন তিনি।

বাঁ প্রান্তে ফ্রি-কিক পেলেও তা কাজে লাগাতে পারেনি নরওয়ে। ফ্রি-কিক থেকে আসা বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি পাঞ্চ করে বলটি ক্লিয়ার করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। 

আর রেফারির শেষ বাঁশি বাজলেই উল্লাসে মেতে উঠেন ইংল্যান্ডের খেলোয়াড় ও গ্যালারিতে থাকা সমর্থকরা। ২-১ ব্যবধানে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। 

এসজি/

আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

আবারও গোল করে ইংল্যান্ডকে লিড এনে দিলেন জুড বেলিংহাম। তার গোলে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম গোল করেন। এ ছাড়া অফসাইডের কারণে ইংল্যান্ডের ও ফাউলের কারণে নরওয়ের একটি করে গোল বাতিল করেন রেফারি।

অতিরিক্ত সময়ে লিড নিতে শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে শুরুতেই বাজিমাত করে ইংল্যান্ড। ম্যাচের ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মরগান রজার্স। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড বলটি সহজেই ঠেকিয়ে দিবেন মনে হলেও তার হাত ফসকে বল বেরিয়ে যায়। সেখানে বল পেয়ে যান বেলিংহাম। আর তা সহজেই জালে পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি।

পরে ডেস্টিনি উডোজি স্পেন্স নরওয়ের ডিফেন্ডারের চাপের মধ্যে বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। রিপ্লেতে দেখা যায়, স্পেন্স চ্যালেঞ্জ করতে গিয়ে অস্কার বোবের সামনে পা বাড়িয়ে দিয়ে পড়ে যান।

তাতে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

এসজি/  

হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম
হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। তাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১-১ সমতায় থাকে।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে নরওয়ের বক্সের বাইরে ফাউলের শিকার হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। 

এরপর ইংলিশ রক্ষণভাগে একাধিক আক্রমণ চালায় নরওয়ে। তাতে ৫৭ মিনিটে জালের দেখাও পায় তারা। কর্নার থেকে সুযোগ তৈরি করে নরওয়ে। প্রথমে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল চলে যায় তোরবইয়র্ন হেগেমের কাছে। তিনি জোরালো শট বল পাঠিয়ে দেন জালে। তাতে আবারও উল্লাসে মেতে উঠে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকরা। 

কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে নরওয়ের গোলটি বাতিল করে দেন রেফারি। মূলত গোলের আগের মুহূর্তে বক্সের ভেতর এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। ফাউলের কারণে গোলটি বাতিল করে পুনরায় নরওয়েকে কর্নার নিতে বলেন রেফারি। তবে কর্নার থেকে পরবর্তীতে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

এসজি/

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২১ এএম
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই
আন্তোনিও রাট্টিন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান তিনি। 

রাট্টিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স। ক্লাবটি এক শোকবার্তায় জানায়, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি ও প্রতীক আন্তোনিও উবালদো রাট্টিনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের পাশে আছি। বিদায়, রাতা।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন রাট্টিন।

এক দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন রাট্টিন। এই সময়ে ৩২টি ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপে দলের নেতৃত্বভার ছিল তার কাঁধে। তবে সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের একটি ঘটনা তাকে ফুটবল ইতিহাসে আলোচিত করে তোলে।

ম্যাচটিতে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন রাট্টিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে সিদ্ধান্তটি বুঝতে না পেরে তিনি কয়েক মিনিট মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান এবং একজন দোভাষীর জন্য অপেক্ষা করেন।

পরে মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা কুঁচকে দেওয়া এবং রানি এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে গিয়ে বসে পড়ার ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দেন তিনি।

এই ঘটনার পর ফুটবলে রেফারিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। ফিফার তৎকালীন রেফারিজ কমিটির প্রধান কেন অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের আদলে হলুদ ও লাল কার্ড ব্যবস্থার প্রবর্তন করেন। এতে হলুদ কার্ড সতর্কবার্তা এবং লাল কার্ড বহিষ্কারের প্রতীক হিসেবে চালু হয়, যা আজও বিশ্ব ফুটবলে ব্যবহৃত হচ্ছে। 

এসজি/

বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:১১ এএম
বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড
গোলের পর উদ্‌যাপনে জুড বেলিংহাম। ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও যোগ করা সময়ে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে নরওয়ে-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হয় ম্যাচটি।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। 

কিন্তু এরপর আর পারলেন না পিকফোর্ড। ৩৬ মিনিটে  দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের নিখুঁত শটটি পিকফোর্ডকে পরাস্ত করে ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এরপর ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ তৈরি করে নরওয়ে। বক্সের মধ্যে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন আলেকজান্ডার সরলথ। তবে বল পোস্টর পাশ দিয়ে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পরই আবার আক্রমণে ওঠে নরওয়ে। তবে মার্টিন ওডেগার্ডের শটটি ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। 

অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। সেই সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিট)। দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম। বাঁ প্রান্ত থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন তার দিকে। বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন বেলিংহাম। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে পরাস্ত করে বলটি দূরের কোণে জড়িয়ে যায় জালে। তাতে সমতায় ফেরে ইংল্যান্ড।

যোগ করা সময়ের শেষ দিকে হ্যারি কেইন নরওয়ের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরই বিরতির বাঁশি বাজান রেফারি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

এসজি/