ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন? মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ হবিগঞ্জে নেমেছে বন্যার পানি, কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই ৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্ক করা হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো গণ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদ ১১ বন্যা পরিস্থিতিতে যেসব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান পেল সরকার শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক বন্যায় মজুত পর্যাপ্ত হলেও দুর্গম এলাকায় পৌঁছানোই চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু নেপালে জেন-জিদের রোষানলে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মুমিনের করণীয় ৫ আমল

আহ্ছানউল্লা ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল হক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
আহ্ছানউল্লা ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল হক
প্রফেসর ড. মো. আশরাফুল হক

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. আশরাফুল হক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পত্রের আলোকে প্রফেসর ড. মো. আশরাফুল হক আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছেন। 

প্রফেসর ড. মো. আশরাফুল হক ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইডি ডিগ্রি অর্জন করেন এবং বুয়েট থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। 

তিনি শিক্ষা জীবনে সব বিষয়ে প্রথম বিভাগে পাশ করেন। এছাড়াও তিনি এসএসসিতে মেধায় ৫ম এবং এইচএসসিতে ১ম স্থান অধিকার করেন।

অধ্যাপক ড. আশরাফুল হক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন সিলেকশন বোর্ডে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞপ্তি/ইসরাত চৈতী/

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং খেলাভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। শিশুদের শিক্ষা, মানসিক সুস্থতা এবং দীর্ঘমেয়াদি বিকাশ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই এ সব খাতে বিনিয়োগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ফলে নানা সংকটের মধ্যেও শিশুরা শিখতে পারবে এবং নিজেদের সম্ভাবনাগুলোকে বিকশিত করার সুযোগ পাবে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটসের (স্প্ল্যাশ) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। এ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। এ ছাড়া লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তারেক আলামি অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে ৪৭ কোটি ৩০ লাখের বেশি শিশু সংঘাত ও মানবিক সংকটপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং তাদের মধ্যে ৫ কোটি ২০ লাখের বেশি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। তাদের শিক্ষা, সুরক্ষা এবং মানসিক ও সামাজিক সহায়তার সুযোগ অত্যন্ত সীমিত। ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের পাঁচ বছর মেয়াদি ৫ কোটি মার্কিন ডলারের এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও উগান্ডায় মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত চার লাখ শিশু ও কিশোর-কিশোরীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। ফলে শিশুদের লালন-পালন ও বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশে এ অংশীদারত্বের প্রথম ধাপ স্প্ল্যাশ জুন ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়িত হবে। এতে জন্মের পর থেকে ১৮ বছর বয়সিদের বয়স ও প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

এ সহায়তার মধ্যে রয়েছে শিশুদের চাহিদা বুঝে যত্ন নেওয়া, আশ্রয়শিবিরে ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে খেলাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা, শিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণে সহায়তা এবং কিশোর-কিশোরীদের জন্য অব্যাহত শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, পরামর্শ বা মেন্টরশিপের সুযোগ সৃষ্টি। পাশাপাশি শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা আরও শক্তিশালী করা হবে।

এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর, বিআইইডির কর্মসূচি প্রধান সৈয়দা সাজিয়া জামান, শিক্ষা কর্মসূচির কর্মসূচি প্রধান মো. মোয়াজ্জেম হোসেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির লিড মেহেদী হাসান, স্বাস্থ্য, পুষ্টি ও প্রারম্ভিক শৈশব বিকাশ, মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির কর্মসূচি সমন্বয়ক ডা. এস. এম. হাসানুজ্জামান প্রমুখ অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন (গ্লোবাল) কর্মসূচির প্রধান ডা. রাফিয়াত রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ ছাড়াও উন্নয়ন সহযোগী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

বিজ্ঞপ্তি/

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২১ এএম
পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন
ছবি: সংগৃহীত

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন (বাংলা কিউআর)’ বাস্তবায়ন এবং দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের উদ্যোগে ‘ক্যাশলেস রাজশাহী’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান এবং পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জনগণকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব, উদ্ভাবনী ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তি/

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ
ছবি: সংগৃহীত

শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার নিজেদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় বেডিং প্রস্তুতকারী প্রতিষ্ঠান কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ, ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ, খাতসংশ্লিষ্ট বিভিন্ন জ্ঞানবিনিময়মূলক সেশন এবং ক্যারিয়ার উন্নয়নে যৌথভাবে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ। এর ফলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।

ইউসিবিডির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত। কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক দেওয়ান শাহরিয়ার। অনুষ্ঠানে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের করপোরেট রিলেশনস বিভাগের জেনারেল ম্যানেজার শাহ ইউশা আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, কিন্তু হাতে-কলমে কাজের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে। কারমো গ্রুপের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা দেবে এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।’

কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক দেওয়ান শাহরিয়ার বলেন, ‘শুরু থেকেই নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, এমন দক্ষ জনবল গড়ে তুলতে শিল্প ও একাডেমিয়াকে একসঙ্গে কাজ করতে হবে। ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং শিল্পখাত সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জনের সুযোগ পাবে।’

এই যৌথ উদ্যোগ উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরিতে ইউসিবিডির ধারাবাহিক উদ্যোগেরই প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সফলভাবে কাজ করার জন্য আরও প্রস্তুত করবে।

বিজ্ঞপ্তি/

বিশ্বমঞ্চে ইল্লিয়ীন, ডি-৮ হালাল এক্সপোতে উজ্জ্বল বাংলাদেশের ফ্যাশন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
বিশ্বমঞ্চে ইল্লিয়ীন, ডি-৮ হালাল এক্সপোতে উজ্জ্বল বাংলাদেশের ফ্যাশন
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। ৮ থেকে ১২ জুলাই জাকার্তায় অনুষ্ঠিত এ আয়োজন মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য ও লাইফস্টাইল প্রদর্শনী। ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও ক্রেতারা অংশ নিয়েছেন।

হালাল লাইফস্টাইল রিটেইল খাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইল্লিয়ীন। প্রদর্শনীতে সিগনেচার থোব (জুব্বা), ফুটওয়্যার, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ নিজেদের প্রিমিয়াম মেনসওয়্যার কালেকশন প্রদর্শন করছে ব্র্যান্ডটি।

ডি-৮ হালাল এক্সপোতে অংশগ্রহণ প্রসঙ্গে ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, ‘বিশ্বজুড়ে মুসলিম লাইফস্টাইল ও হালাল শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। ভোক্তারা এখন এমন পণ্য খুঁজছেন, যা একাধারে উন্নত মানসম্পন্ন, আরামদায়ক এবং সমসাময়িক ডিজাইনের। ডি-৮ হালাল এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে আমাদের ব্র্যান্ডকে তুলে ধরার পাশাপাশি বৃহত্তর মুসলিম ভোক্তা বাজারের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি হয়েছে।’

ইল্লিয়ীনের আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড সম্প্রসারণ কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে এ অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে দ্রুত বিকাশমান মডেস্ট ফ্যাশন ও হালাল লাইফস্টাইল পণ্যের বাজারকে লক্ষ্য করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান করছে ব্র্যান্ডটি।

ডি-৮ জোটভুক্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও আজারবাইজানে মোট ১২০ কোটির বেশি মানুষের বাজার রয়েছে। ক্রমবর্ধমান হালাল অর্থনীতিতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এ প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক মুসলিম ভোক্তাদের ব্যয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২৮ সালে তা বেড়ে ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। একই সময়ে বৈশ্বিক মডেস্ট ফ্যাশন বাজারের আকার ৩২৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৪৩৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তি/

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের
ছবি: সংগৃহীত

‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অর্জনের মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং কার্যকর প্রকিউরমেন্ট ব্যবস্থাপনার প্রতি বাংলালিংকের অঙ্গীকার আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় হয়েছে।

চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এ অ্যাওয়ার্ড। এ খাতে উদ্ভাবন, কৌশলগত প্রভাব এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে চারটি বিভাগে স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি মিলেছে এসব বিভাগে।

পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, ‘এই স্বীকৃতি আমাদের প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চারটি বিভাগে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি বাংলালিংকের প্রকিউরমেন্ট কার্যক্রমে টেকসই উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং পরিচালনাগত উৎকর্ষকে আরও নিবিড়ভাবে যুক্ত করার আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। এ অসামান্য অর্জনের জন্য আমাদের দলের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।’ 

চারটি স্বীকৃতির মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দেন ক্যাটাগরি ম্যানেজার কাজী সানজিদ আহমেদ।

একই সঙ্গে ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রতিনিধিত্ব করেন ক্যাটাগরি ম্যানেজার নাজিরুল ইসলাম খান।

এ ছাড়া, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার আবদুল্লাহ আল ফারুকের প্রতিনিধিত্বে ‘র‍্যান (রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক) ট্রান্সফরমেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে রানার-আপ স্বীকৃতি পেয়েছে বাংলালিংক।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহানের প্রতিনিধিত্বে ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’ বিভাগেও রানার-আপ স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও অর্থবহ করে তোলার লক্ষ্যে নিজেদের সেবামুখী দর্শনের ভিত্তিতে গড়ে ওঠা ‘পিপল-ফার্স্ট’ নীতির আলোকে কাজ করে প্রতিষ্ঠানটি। মাইবিএল সুপার অ্যাপ, দেশের সবচেয়ে বড় বিনোদন প্ল্যাটফর্ম টফি এবং তরুণদের জন্য দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দিচ্ছে বাংলালিংক।

নাসডাক-তালিকাভুক্ত দুবাইভিত্তিক বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক।

বিজ্ঞপ্তি/