মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর স্বীকৃতি দাবি করে স্বামীর কর্মস্থল মাদরাসায় অবস্থান নিয়েছেন এক গৃহবধু।
রবিরার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ডিক্রিচর ফাজিল মাদরাসায় অবস্থান নেন তিনি। স্ত্রী স্বীকৃতি না পাওয়ায় ওই মাদরাসা-সহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগও করেছেন ওই গৃহবধু।
সরেজমিনে জানা যায়, ডিক্রিচর ফাজিল মাদরাসার প্রভাষক মোস্তাফিজুর রহমানের সাথে অনার্সপড়ুয়া ওই নারীর প্রেমেরে সম্পর্ক হয়। তারপর কাবিননামা (নামে মাত্র) করে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন। হঠাৎ ওই শিক্ষক খোঁজ নেওয়া বন্ধ করে দিলে স্ত্রীর মর্যাদা চেয়ে ভুক্তভোগী গৃহবধূ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেন।
মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজুলর রহমান বলেন, অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের বেতন বন্ধ করাসহ নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও মোস্তাফিজুর এতে কর্ণপাত করেননি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এনামুল হক বলেন, তারা বিষয়য়টি নিয়ে কয়েক দফা বসলেও কোন সমাধান মেলেনি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা খবরের কাগজ-কে জানান, বিষয়টি নিয়ে তিনি মাদরাসার সভাপতির সাথে কথা বলবেন।