ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায় দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করবে ইসি আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে? আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ একটু অসচেতনতায় হারিয়ে যাচ্ছে অসামান্য উপহার জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ শোন অ্যারেস্ট বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পরিবেশ পদক পেলেন আদনান আজাদ জনপ্রশাসনে বড় পদোন্নতি, ১৭২ জন হলেন যুগ্মসচিব কারেনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের পুঁজি ২৪৭ প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খাদ্যে ভেজাল নিয়ে সংসদে এমপিদের অসন্তোষ, খাদ্য প্রতিমন্ত্রীর আশ্বাস আহসান হাবীব: কবিতায় নিবিড়, গভীর অর্থায়নের সূচনা অধ্যায়ের ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র

শেখ হাসিনার বিতাড়নে ভারতের গায়ে জ্বালা ধরেছে: মাসউদ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
শেখ হাসিনার বিতাড়নে ভারতের গায়ে জ্বালা ধরেছে: মাসউদ
নোয়াখালীর হাতিয়ায় ঐক্য ও সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি: খবরের কাগজ

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার বিতাড়নে ভারতের গায়ে জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

তিনি বলেন, শেখ হাসিনার মতো দাসকে এতদিন ক্ষমতায় বসিয়ে ভারত বাংলাদেশকে শোষণ করেছিল। এখন যতোই ষড়যন্ত্র করুক ওই সুযোগ তারা আর কখনোই পাবে না। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, দিল্লিতে দাঙ্গা লাগিয়ে যারা হাজারো মুসলমানকে হত্যা করেছে, তারা এখন বাংলার জনগণকে সাম্প্রদায়িকতা শেখায়। বাংলার ছাত্র-জনতা যখন তাদের দাস শেখ হাসিনাকে বিতাড়িত করেছে তখন তারা এদেশে সংখ্যালগু নির্যাতনের মিথ্যা গল্প বানায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তের ওপারে বসে দিল্লির দালালসহ দাদাবাবুরা আমাদের চোখ রাঙাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতে আমার দেশের মাটির দিকে যারা হাত বাড়াবে তাদের নিজের দেশের মাটিও নিরাপদ থাকবে না।

সমাবেশে চানন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসমন্বয়ক হাফিজুর রহমান, নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক নুর আলম, স্থানীয় ব্যবসায়ী এম এ হাশেম, আমির হোসেন ডিপ্টি, জাকের হোসেন, শিক্ষক আক্তার হোসেন, জিয়া মঞ্চের সভাপতি বোরহান শিকদার প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/মাহফুজ/এমএ/

 

সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড
পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করা হচ্ছে।ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাতকানিয়া পৌরসভার চরপাড়া সংলগ্ন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ এলাকায় পানিবন্দি অবস্থায় আটকে থাকা ৮ নারী ও শিশুকে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিয়েছেন এসিল্যান্ড, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে রেড ক্রিসেন্ট সদস্যদের সহায়তায় নৌকার সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়। ওই সময় বাড়িটিতে প্রায় বুকসমান পানি ছিল বলে জানা গেছে।

জানা যায়, ডলু নদীর পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় ওই এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ও বাড়িতে পানি ঢুকে পড়ে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারেননি। মাহিন নামে তাদের এক ছেলে চট্টগ্রাম নগরীতে চাকরি করেন। তার পরিবার আটকে থাকার বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানান। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান রেড ক্রিসেন্ট সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌকার মাধ্যমে আটকে থাকা ৮ জন নারী ও শিশুকে নিরাপদে ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছে দেন। সেখান থেকে তাদেরকে গন্তব্য স্থলে পৌঁছার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান খবরের কাগজকে বলেন, বন্যাকবলিত এলাকায় কেউ যাতে ঝুঁকির মধ্যে না থাকেন, সেজন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কোথাও কেউ আটকে পড়লে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়াও পানিবন্দি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অনেক পরিবার ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি নদীর পানি ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরিফুল ইসলাম/নাঈম

মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
ছবি: ভিডিও থেকে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাছ ধরার সময় স্রোতের পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ মোহাম্মদ সাঈদ (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের পশ্চিম দুরদুরী গ্রামের একটি ব্রিজের পাশে জাল দিয়ে মাছ ধরার সময় প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন সাঈদ। এর প্রায় ৩ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে বিল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

নিহত মোহাম্মদ সাঈদ চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম দুরদুরী গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ জুনাইদ বলেন, মাছ ধরার সময় স্রোতের পানিতে তলিয়ে গিয়ে সাঈদ নিখোঁজ হন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরিফুল ইসলাম/নাঈম

দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ
ছবি: সংগৃহীত
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় আবারও ভারতে যাওয়া শুরু করেছেন বাংলাদেশি নাগরিকরা।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় প্রথম একজন বাংলাদেশি ভারতে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।
 
সরেজমিনে আখাউড়া স্থলবন্দরে দেখা যায়, এদিন ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসা যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অধিকাংশ যাত্রী চিকিৎসা ভিসায় গেলেও ভ্রমণ ভিসায় প্রথম যাত্রীর পারাপার নতুন করে আশার সঞ্চার করেছে।
 
ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বাড়ছে। ভ্রমণ ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
 
সূত্র আরও জানায়, প্রায় দুই বছর পর দেওয়া ভ্রমণ ভিসায় প্রথম ভারতে যাওয়া ওই যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান।
 
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। ৮ জুলাই থেকে ভ্রমণ ভিসা ইস্যু শুরু হওয়ায় আগামী দিনগুলোতে এ ধরনের যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে ভারত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলস্থ ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে গত ২৮ জুন থেকে ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু হয়। ৮ জুলাই থেকে আবেদনকারীদের ভিসা দেওয়া শুরু হয়েছে।
 
জুটন বনিক/এসএন

সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম
সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থান থেকে মরদেহ তিনটি ভেসে উঠে ঝোপঝাড়ের সঙ্গে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তারা মরদেহগুলো মসজিদের খাটিয়ায় রাখেন।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ বলেন, পানির প্রবল স্রোতে মরদেহ তিনটি কবরস্থান থেকে ভেসে উঠেছে। এরপর সেগুলো অন্য কবরস্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর বন্যার সময় সাঙ্গু নদীর পানির স্রোতে এ মসজিদের কবরস্থান থেকে অনেক মরদেহ ভেসে যায়। কিন্তু এ সমস্যা সমাধানের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর পাড়ের অংশে টেকসই বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হবে।

আরিফুল ইসলাম/নাঈম

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ
পেকুয়ার মেহেরনামায় প্রবল স্রোতে বেড়িবাঁধ ভেঙে কবরস্থানের একাংশ তলিয়ে যাচ্ছে। কবরস্থান রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন এক স্থানীয় বাসিন্দা। ছবি: খবরের কাগজ

চকরিয়ার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা ডবলতলী এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে তাওসিফ (১০) ও রুমি আক্তার (১২) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।

বুধবার (৮ জুলাই) রাতে মৃত্যুর এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ধসে নিহত শিশু রুমির মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও চাল সহায়তা দিয়েছেন। এ ঘটনা ছাড়াও পেকুয়ার শিলখালীসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় একাধিক পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও ফসলি জমি।

পেকুয়ার মেহেরনামা এলাকায় প্রবল স্রোতে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাঁধের সঙ্গে স্থানীয় একটি কবরস্থানের অংশবিশেষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, স্রোতের তোড়ে একটি মরদেহও ভেসে গেছে, যা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

দুর্যোগের এই কঠিন সময়ে পেকুয়ায় এক মানবিক ঘটনা ঘটেছে। শিলখালী ইউনিয়নের ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামের মেয়ের প্রসবব্যথা উঠলে পরিবারের সদস্যরা কোমর সমান পানি মাড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। 

বিষয়টি জানতে পেরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম দ্রুত গাড়ির ব্যবস্থা করেন। অতিরিক্ত পানির কারণে গাড়িটি আটকে গেলেও পরবর্তীতে বিকল্প উপায়ে প্রসূতিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বন্যার কারণে চকরিয়া ও পেকুয়ার নিচু এলাকাগুলো সম্পূর্ণ তলিয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমিকরা। কাজ বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের। উদ্ভূত পরিস্থিতিতে পানিবন্দি মানুষের মধ্যে শুকনো খাবার ও জরুরি ত্রাণ পৌঁছে দিচ্ছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

বন্যাকবলিত এলাকাগুলোতে বিদ্যুতের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে যে-সব  এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং পানি ঢুকেছে, সেসব স্থানে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল ফোনের টাওয়ারগুলোও কার্যক্রম চালাতে পারছে না। সংশ্লিষ্ট টাওয়ারগুলোতে পর্যাপ্ত জেনারেটর বা সৌরবিদ্যুৎ (সোলার ব্যাকআপ) ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই নেটওয়ার্ক সেবাও বন্ধ হয়ে যায়। ফলে দুর্গত এলাকার মানুষ চরম যোগাযোগ সংকটে পড়েছেন এবং জরুরি তথ্য আদান-প্রদানেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

টানা বৃষ্টিতে চকরিয়া ও পেকুয়ায় ব্যাপক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ও ধসে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের সব টিম মাঠে নিরলসভাবে কাজ করছে।

টানা বৃষ্টি অব্যাহত থাকলে চকরিয়া-পেকুয়া অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রকিবুল/নাঈম