ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
সিলেট সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক বিজিবি দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি: ত্রাণমন্ত্রী মুখ দেখালেই বোর্ডিং পাস আইস্ক্রিনে ফুটবলের সেরা দুই সিনেমা ‘দামাল’ ও ‘জাগো’ রাজবাড়ীতে কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার শেরপুরে বাসচাপায় নিহত ১, আটক ২ উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’ দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন বাবার মামলায় ছেলের জেল, হাজতেই আত্মহত্যা মাদক ও বিচারহীনতার বিষবৃক্ষ সন্দ্বীপে টর্নেডোয় ব্যাপক ক্ষতি বিশ্ব পরিবেশ দিবসে টেকসই ভবিষ্যতের ছয় দিকনির্দেশনা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমদানি সহজীকরণসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার রাজনীতির পালাবদলে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ চুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে গালিব ও ফাইয়াজ খবরের কাগজের সংবাদের পর মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালায় ডিএমটিসিএল ‘বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না’ সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি হাতিয়ায় জোয়ার-বৃষ্টিতে জনদুর্ভোগ, ৫ হাজার পরিবার পেল খাদ্যসহায়তা প্রবল স্রোতে বিধ্বস্ত বেড়িবাঁধ, দুর্ভোগে হাতিয়ার লক্ষাধিক মানুষ বাঁশখালীতে বিদ্যুৎ বিপর্যয়, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’ ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, সাতকানিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির মাঝেই পানিবন্দি প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২ ধামরাইয়ে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে

পঞ্চগড়ে নাম বদলে দেওয়া হয়েছে আ.লীগ কার্যালয়ের

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম
পঞ্চগড়ে নাম বদলে দেওয়া হয়েছে আ.লীগ কার্যালয়ের
ছবি: খবরের কাগজ

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের পরে সারা দেশের মতো পঞ্চগড়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল। এ ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু’ নাম থাকায় ভেঙে ফেলা হয়েছে সেই নামফলক। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের গেটে ‘খুনি হাসিনার পাবলিক টয়লেট’ লিখে দেওয়া হয়েছে।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলায় এই ঘটনাগুলো ঘটে।

এর আগে বুধবার রাতে জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ছবি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে একদল ছাত্র-জনতা। পরে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মূল গেটের ওপরে স্প্রে করে কালো রং দিয়ে লিখেন, ‘হাসিনার জেলা পাবলিক টয়লেট’। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অর্ধভাঙা দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়কের পাশে থাকা ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এদিকে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে থাকা কলেজ গেটের নাম ফলকের ‘বঙ্গবন্ধু’ অংশটি ভেঙে ডাংগীর হাট সরকারি কলেজ অংশটি রাখা হয়। এ সময় গেটের পাশে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটিও ভেঙে ফেলেন তারা।

পরে তারা কলেজের একাডেমিক ভবনের মূল গেটের ওপরে নামফলকের অংশে ‘বঙ্গবন্ধু’ অংশটি ভেঙে ফেলেন। তবে জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় ভাঙচুরের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এমনকি কোনো পর্যায়ের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।

রাজবাড়ীতে কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
রাজবাড়ীতে কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে মারধরের চেষ্টা, ঘরে আগুন দেওয়া এবং পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে আবু হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু হোসেন মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু হোসেন গত বুধবার সকালে মাদক কেনার জন্য তার বৃদ্ধা মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে ঘরে আগুন দিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে ফেলেন। একই সঙ্গে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ মাটির চুলায় ফেলে পুড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আবু হোসেনকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় আবু হোসেনের বাবা আব্দুল জব্বার মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুমন বিশ্বাস/এসএন

 

শেরপুরে বাসচাপায় নিহত ১, আটক ২

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
শেরপুরে বাসচাপায় নিহত ১, আটক ২
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসচাপায় আব্দুল কাদির (৬০) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির উপজেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ‘স্বদেশ ডায়াগনস্টিক’ সেন্টারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কাদির নিজ কর্মস্থল ‘স্বদেশ ডায়াগনস্টিক’ সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা রংধনু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

শাকিল/এএফ

বাবার মামলায় ছেলের জেল, হাজতেই আত্মহত্যা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
বাবার মামলায় ছেলের জেল, হাজতেই আত্মহত্যা
কিশোরগঞ্জের নিকলী থানা। ছবি: খবরের কাগজ

কিশোরগঞ্জের নিকলীতে বাবার করা মামলায় থানা হাজতে গিয়ে মাদকাসক্ত ছেলে রুবেল মিয়া (২২) আত্মহত্যা করেছেন। পরে হাজত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বাসিন্দা এবং তারা বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন।

নিহতের বাবা বলেন, রুবেল আমার একমাত্র ছেলে। সে খুব আদরের ছিল। কিন্তু অল্প বয়সেই ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠাই। ৩ মাস কারাভোগ করেও তার কোনো পরিবর্তন হয়নি এবং আবারও মাদকে জড়িয়ে পড়ে। মাদক সেবনের কারণে পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করত। তাই আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি তাকে খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে। এখন আবার থানায় যাচ্ছি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে বাবার করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মিতু/নাঈম

সন্দ্বীপে টর্নেডোয় ব্যাপক ক্ষতি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
সন্দ্বীপে টর্নেডোয় ব্যাপক ক্ষতি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় টর্নেডো আঘাত হেনেছে। এতে একটি দোকান, একটি ইটভাটা এবং ২০ থেকে ২৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে টর্নেডোটি আঘাত হানে। টর্নেডোর এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, টর্নেডোর তীব্র বাতাসে ঘরের চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এসময় আতঙ্কগ্রস্ত নারী ও শিশুদের চিৎকার শোনা যায়।

সন্দ্বীপের মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, টর্নেডোর আঘাতে বসতঘরের চালা উড়ে গিয়ে প্রায় ২০ থেকে ২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দোকানের চালা, বেড়া ও মালামাল উড়ে গেছে। আমার নিজের ইটভাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

এসএন/

বিশ্ব পরিবেশ দিবসে টেকসই ভবিষ্যতের ছয় দিকনির্দেশনা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
বিশ্ব পরিবেশ দিবসে টেকসই ভবিষ্যতের ছয় দিকনির্দেশনা
ছবি: খবরের কাগজ

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ অভিযান, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পাহাড় কর্তন, জলাশয় ভরাট রোধ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন- এই ছয় বিষয়ের ওপর বিশেষ দিকনির্দেশনা দেন। 

প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে আসছে। কিন্তু গত ৫ জুন পবিত্র ঈদ-উল আযহার সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা‘।  

দিবসটিকে ঘিরে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, পরিবেশ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

বৃহম্পতিবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, নগর পুলিশেরঅতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ফয়সল আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা তীব্র দাবদাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, গ্রীন হাউজ প্রতিক্রয়া ইত্যাদি চলমান জলবায়ু সংকটগুলোর কথা স্মরণ করিয়ে দেন। তারা বলেন, নিরাপদ ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে এই লড়াইয়ের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ অভিযান, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পাহাড় কর্তন ও জলাশয় ভরাট রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা দেবে। জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক স্তরে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সনদ ও বই বিতরণ করা হয় এবং উপস্থিত সকল অতিথিকে চারাগাছ বিতরণ করা হয়। 

এসএন/