হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
অসুস্থ শিশুকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
রবিবার (৯ মার্চ) বিকেলে বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগীর নানী মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেন।
আটক হলো- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের নোফায়েল মিয়া (১৭) ও শামীম মিয়া (১৫)।
মামলায় উল্লেখ করা হয়- গত ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী ঝোপ-জঙ্গলে নিয়ে ধর্ষণ করে নোফায়েল ও শামীম । এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে রাতেই পুলিশ অভিযুক্ত নোফায়েল মিয়া ও শামীম মিয়াকে আটক করে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নির্যাতিত শিশুর মামা মুমিন মিয়া জানান, শিশুটির পিতা (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মেয়ের ধর্ষণের ঘটনা শোনার পর থেকে সে আরও অসুস্থবোধ করতে থাকে। পরে সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে সে মারা যান।
কাজল/মেহেদী