ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন পদ্মার চরে রক্তাক্ত আধিপত্যের লড়াই: আট মাসে ৮ খুন, আতঙ্কে চরবাসী আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল এক রাতেই শেষ মৌসুমের ফসল নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচকে ‘দ্বিতীয় বিশ্বকাপের’ মতো দেখবেন মার্টিনেজ ফুটবল বিশ্বকাপ ঘিরে রমরমা বাণিজ্য মুখোমুখি রোনালদো-মদ্রিচ: বিদায় নেবেন কে? মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস স্পেনের হয়ে পুরো ম্যাচ খেলার মতো ফিট ইয়ামাল: দে লা ফুয়েন্তে বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: তেহরানের দুই টার্গেট এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ: ১৪ বছর পর দুজনের মৃত্যুদণ্ড ক্রিপ্টো থেকেই বছরে ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার বিলুপ্তির পথে ‘জীবন্ত জীবাশ্ম’ গিটারফিশ

বরিশাল বোর্ডের এসএসসির ৩৮ হাজার খাতা পুনঃনিরীক্ষার আবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
বরিশাল বোর্ডের এসএসসির ৩৮ হাজার খাতা পুনঃনিরীক্ষার আবেদন
ছবি:সংগৃহীত

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৩৮ হাজার ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে পরীক্ষার্থীরা, যা গত বছরের চেয়ে ৪৬ শতাংশ বেশি। গত বছর ২২ হাজার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা হয়েছিল। এ বছর ইংরেজি ও গণিত বিষয়ে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ দুই বিষয়ে ১৪ হাজার ২১১টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করা হয়েছে, যা মোট আবেদনের ৩৭ শতাংশ। সবচেয়ে কম তিনটি আবেদন পড়েছে খ্রিষ্টান ধর্ম বিষয়ে। 

বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ১৩ হাজার ২৬৪ শিক্ষার্থী ৩৮ হাজার ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে ৫ হাজার ৪৮৯টি। এ ছাড়া ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪ হাজার ৩৬১টি, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে ২ হাজার ৬৩টি। ভূগোল বিষয়ে ১ হাজার ২৪, হিন্দু ধর্ম বিষয়ে ২০৮, ইসলাম ধর্মে ২ হাজার ১০১, উচ্চতর গণিতে ১ হাজার ২৩৪, সাধারণ বিজ্ঞানে ১ হাজার ৬১৫, কৃষি গবেষণায় ১ হাজার ২১৬, পদার্থবিদ্যা বিষয়ে ২ হাজার ১৩৪, রসায়নে ২ হাজার ৩৯০, জীববিজ্ঞানে ২ হাজার ১৭৮, পৌরনীতিতে ৪৮৫, অর্থনীতিতে ১৩৯, ব্যবসায়িক উদ্যোক্তা বিষয়ে ১৭০, হিসাববিজ্ঞানে ১৬৪, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ বিষয়ে ২ হাজার ৮৩৬, গার্হস্থ্য বিজ্ঞানে ৫১, ফিনান্স এবং ব্যাংকিংয়ে ২৯৫, বাংলাদেশের ইতিহাস এবং বিশ্বসভ্যতা বিষয়ে ১ হাজার ৬১১টি আবেদন পড়েছে। 

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮৪ হাজার ৭০২ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। ফেল করেছে ৩৬ হাজার ১৭৩ জন। ছাত্র ২০ হাজার ৩০ জন, ছাত্রী ১৬ হাজার ১৪৩ জন। পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। 

বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘পরীক্ষার ফলে সন্তুষ্ট হতে না পেরে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনগুলো পড়েছে। কয়েক বছরের তুলনায় এবারের আবেদন সংখ্যা অনেক বেশি।’ 

তিনি বলেন, ‘বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে খাতা পুনঃমূল্যায়নের আবেদন বেশি পড়েছে। কম আবেদন করেছে খ্রিষ্টান ধর্ম বিষয়ে। আমরা আগামী ১০ আগস্টের মধ্যেই খাতা পুনরায় যাচাই করে ফল প্রকাশ করব।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পায়। ফল প্রকাশের পর দিন ১১ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনিরীক্ষনের আবেদন নেওয়া হয়েছে।

রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাজবাড়ী শহরের খাদ্যগুদাম সংলগ্ন সড়কের পাশের ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টোকাইরা প্রতিদিনের মতো ময়লার ভাগাড়ে জিনিসপত্র সংগ্রহ করার সময় শপিংব্যাগে এক নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতককে জন্মের পর কেউ ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের পাশেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি শনাক্তের চেষ্টা চলছে।

সুমন বিশ্বাস/তামান্না রুপা/

তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ খবরের কাগজ

বরগুনার তালতলীতে রাতের আঁধারে একটি সরকারি গ্রামীণ সড়কের প্রায় ৪০০ ফুট অংশ কেটে ফসলি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাবুল দফাদারের বিরুদ্ধে।

এ ঘটনায় দুই গ্রামের মানুষের চলাচলে সমস্যা হওয়ায় বুধবার (১ জুলাই) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াপাড়া-মৌরভী সড়কটি দীর্ঘ দুই যুগ ধরে মৌরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোবাহানপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী, স্থানীয় মসজিদের মুসল্লি ও কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান পথ। জনস্বার্থ বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সড়কটি সংস্কার করা হয়।

অভিযোগ রয়েছে, কয়েক দিন আগে রাতে সড়কটির একটি অংশ কেটে ফসলি জমিতে পরিণত করা হয়েছে। এতে হাজারো মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

মানববন্ধনে অংশ নেওয়া আসমা বেগম, মাওলানা এমাদুল হক ও মজিবর রহমান জানান, রাস্তা কেটে ফেলায় দুই গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দ্রুত সড়কটি পুনর্নির্মাণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল দফাদার ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, রাস্তা নির্মাণে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে রাস্তা সরকারি অর্থায়নে নির্মিত বলে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন/হীরা

এক রাতেই শেষ মৌসুমের ফসল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪২ এএম
এক রাতেই শেষ মৌসুমের ফসল
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে বিষ ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে এক কৃষকের পুরো মৌসুমের ফসল

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে বিষ ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে এক কৃষকের ফসল। সবুজ ধানখেত পরিণত হয়েছে পুড়ে যাওয়া স্বপ্নে।

বুধবার (১ জুলাই) ভোরে কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার গোবর্দ্ধ গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. আতাউর রহমান এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আতাউর রহমান জানান, সকালে খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন তার ৩০ শতক জমির ধানে বিষ ছিটিয়ে দেওয়া হয়েছে। এতে পুরো ক্ষেতের ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে জানান, ভোরের দিকে গ্রামের আব্দুল মন্নানের ছেলে মনির মিয়াকে জমির পাশ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘অভিযুক্ত মনির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ও ব্যক্তিগত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ নাশকতা চালানো হয়েছে বলে তার ধারণা।’

আতাউর রহমান বলেন, এই জমিতে ধান চাষ করতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। ধান ঘরে তুলতে পারলে অন্তত ৫০ হাজার টাকার ফসল পাওয়া যেত। ধার-দেনা করে চাষ করেছি। এখন সব শেষ হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনির মিয়া। তিনি বলেন, ‘আমাকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এদিকে স্থানীয় কৃষক জহির মিয়া, মুকিদ মিয়া ও তনু মিয়া দাবি করেন, অভিযুক্ত মনির মিয়ার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন কৃষকের ফসল নষ্ট করার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, রাতের আঁধারে বিভিন্ন সময় ক্ষেতের ফসলের ক্ষতি করার কারণে এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, কৃষিজমিতে এমন পরিকল্পিত নাশকতা শুধু একজন কৃষকের ক্ষতিই নয়; এটি সামগ্রিক কৃষি অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত কৃষকের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায় বলেন, ‘ইচ্ছাকৃত কৃষিজমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা অত্যন্ত নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। ধান দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। ব্যক্তিগত বিরোধের কারণে জাতীয় সম্পদ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে; স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ধানের জমিতে বিষ প্রয়োগের অভিযোগে একটি লিখিত আবেদন পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলক পুরকায়স্থ/তামান্না রুপা/

নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবিঃ খবরের কাগজ

নরসিংদীর রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামে একজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয়রা। তিনি হত্যাসহ এক ডজন মামলার আসামি।

বুধবার (১ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
 
আসামি সেলিম মিয়া (৪৫) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিমকে গ্রেপ্তার করতে গেলে ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে সৃষ্ট ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। বিকালে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সেলিম মিয়াকে নিয়ে থানার উদ্দেশে রওনা দেয়। পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়।

শাহিন/হীরা/

লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৯ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা ও চিকিৎসকদের কর্মপরিবেশ নির্বিঘ্ন করতে ২০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সরকারের বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দুই উপজেলায় ১০ জন করে আনসার নিয়োগ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সশস্ত্র আনসার মোতায়েনের ফলে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে।

একই সঙ্গে বহিরাগতদের আনাগোনা ও হাসপাতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানিয়ে আসছিল উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার্স ফোরাম।

সার্বক্ষণিক সহযোগিতার জন্য চিকিৎসকদের সুরক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সাধারণ জনগণ। একই সঙ্গে আন্তরিক প্রচেষ্টা ও সার্বক্ষণিক সহযোগিতার জন্য ইউএইচএফপিও ফোরামের সব কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিনিধিকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

হাসপাতাল সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শৃঙ্খলা ফিরে আসবে এবং রোগীরা কোনোরকম ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে শতভাগ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, 'আমাদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালগুলোতে প্রায়ই নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো। যা চিকিৎসকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে বাধা সৃষ্টি করত। এখন সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ায় হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে এবং আমাদের চিকিৎসক ও স্টাফরা নির্ভয়ে ও মনোযোগী হয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে পারবেন। প্রধানমন্ত্রী এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য ইউএইচএফপিও ফোরামের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, 'দীর্ঘদিন ধরে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়েছে। কমলনগরে ১০ জন সশস্ত্র আনসার সদস্যের যোগদানের মধ্য দিয়ে হাসপাতালের সার্বিক নিরাপত্তায় ধন্যবাদ জানাই। প্রায়ই বহিরাগতদের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতো এবং চিকিৎসক-নার্সরা এক ধরনের মনস্তাত্ত্বিক ঝুঁকিতে থাকতেন। এই সশস্ত্র পাহারার ফলে হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকবে এবং রোগীরাও নিরাপদ ও শান্তিময় পরিবেশে সেবা নিতে পারবেন।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/