ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
নজরুলের অভিযান কবিতার এক শ বছর দেশজুড়ে ডেঙ্গুর ব্যাপক বিস্তার বাঁশখালীতে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: হালান্ড খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত প্রাক-নিকার সভায় থাকবে আরও নতুন থানার প্রস্তাব মোশাররফ করিম ও নীলার ‘ভাসুর’ পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১ মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি ৫ হাজারের বেশি মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক আপন আলোয় স্বতন্ত্র মানুষ হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নীতিমালায় পরিবর্তন পাহাড়ধস ও ডুবে আরও ১০ জনের মৃত্যু

বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহাসিন কাজী। ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মহাসিন কাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের আইনজীবী রনজুয়ারা শিপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ড পাওয়া মহাসিন কাজী বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা।

মামলার বরাতে পিপি রনজুয়ারা শিপু বলেন, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটি গ্রামের মক্তবে পড়তে যাচ্ছিল। পথে মেয়েটিকে একা পেয়ে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপে নিয়ে ধর্ষণ করেন মহাসিন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম ২০২৪ সালের ৩০ নভেম্বর মহসিন কাজীকে আসামি করে আদালতে অভিযোপত্র জমা দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বড় বোন বলেন, এরকম একটি অপকর্মের ন্যায় বিচার পেয়েছি। আমরা খুশি হয়েছি।

মহিউদ্দিন/মাহফুজ

 

লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলাম ও ওবাইদুল/ ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মানবেন্দ্র বালো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং মো. ওবাইদুল (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

আসাদ জামান/তামান্না রুপা/

খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম
খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

খুলনার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মৃত তরুণী আরফানা হোসেন নির্জনার (১৬) পরিচয় নিশ্চিত করেছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের মরদেহ খুঁজে পান মা।

নিহত তরুণী খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। 

পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মাকসুদ/খাদিজা রুমি/

কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:০১ এএম
কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এবং বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরী উপজেলার চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোকালয়ে দ্রুত বন্যার পানি ঢুকে পড়ে। এতে গ্রামের সড়ক, বাড়ির উঠান ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায় দুই শিশু। পরে দীর্ঘক্ষণ স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ’বন্যার পানিতে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার (৮ জুলাই) মধ্যরাতে চকরিয়ায় ঘরের ওপর পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়।

তারেকুর রহমান/খাদিজা রুমি

সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক খবরের কাগজকে জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দুইটি মামলা রয়েছে। এ সব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কামরুজ্জামান জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মুছারচর এলাকায় হলেও তিনি ঢাকার শান্তিবাগে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

মো. ইমরান/থিওটোনিয়াস

কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙ্গামাটির পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ হওয়ার দুই দিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলমের মরদেহ কাপ্তাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে ফারুয়া ব্রিজের নিচে কাপ্তাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বদিউল আলম পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি পূর্ব সরফভাটা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাজস্থলীর গয়ামছড়া এলাকায় প্রবল বর্ষণে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের কারণে একটি ছড়া পার হওয়ার সময় তিনি তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন।

নিহত বদিউল আলম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা (৮ নম্বর ওয়ার্ড) এলাকার সোলেমান সওদাগরের বাড়ির বাসিন্দা এবং মরহুম ছালে আহমদের ছেলে।

তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। 

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/