ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
বাঁশখালীতে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: হালান্ড খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত প্রাক-নিকার সভায় থাকবে আরও নতুন থানার প্রস্তাব মোশাররফ করিম ও নীলার ‘ভাসুর’ পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১ মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি ৫ হাজারের বেশি মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক আপন আলোয় স্বতন্ত্র মানুষ হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নীতিমালায় পরিবর্তন পাহাড়ধস ও ডুবে আরও ১০ জনের মৃত্যু প্রাণ গেলেও তারা পাহাড় ছাড়তে রাজি নন ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর

বরিশালে ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
বরিশালে ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া থানায় হওয়া একটি ধর্ষণ মামলার বাদীকে এক মাসে বেশির সময় ধরে খুঁজে পাচ্ছে না পুলিশ। এতে মামলার তদন্ত কার্যক্রমে তেমন কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পক্ষই যথাযথ আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত মামুন ফরাজি বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বচুয়া গ্রামের বাসিন্দা। তিনি মাহবুব ফরাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে একটি নালিশি অভিযোগ করেন। আদালত নালিশি অভিযোগটি গ্রহণ করে তা এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়ে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার জন্য বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

আদালতে দাখিল করা নালিশি দরখাস্তে ওই নারী উল্লেখ করেন, তিনি একজন অসহায়। বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিবাহ করায় চার বোন মানবেতর জীবনযাপন করছেন। জীবিকার তাগিদে তিনি বরিশাল শহরে ছোটখাটো কাজ করে জীবন নির্বাহ করেন।

নালিশে বলা হয়, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি দাদার বাড়ি বানারীপাড়া থেকে বরিশাল শহরের উদ্দেশে রওনা দেন। পথে কোনো যানবাহন না পেয়ে হেঁটে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি হঠাৎ তার পাশে এসে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করেন। তিনি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তাকে পাশের একটি নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে যান।

নালিশে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভয়ের কারণে তিনি চিৎকার করতে পারেননি। একপর্যায়ে পথচারী দুজনের কণ্ঠস্বর শুনে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ওই দুই পথচারীর সহায়তায় অভিযুক্তের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ভুক্তভোগীর অভিযোগ, পরে তিনি বরিশালে এসে বোন ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা করতে গেলে নানা ব্যস্ততার কথা বলে মামলা গ্রহণ করা হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় তদন্তে জটিলতা তৈরি হয়েছে। তার দেওয়া মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে এবং যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাদীকে পাওয়া গেলে তদন্ত এগিয়ে নেওয়া সহজ হবে।’

এদিকে অভিযুক্ত মামুনের বাবা মাহবুব ফরাজির অভিযোগ করেন, ‘তার ছেলের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা সবুর খানের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। তার দাবি, ৫ আগস্টের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সবুর খান ভুয়া সনদ দিয়ে একটি বিদ্যালয়ের সভাপতির পদে ছিলেন। এ বিষয়ে আমার ছেলে শিক্ষা বোর্ডে অভিযোগ করলে তাকে পদ থেকে অপসারণ করা হয়। এর পরই পরিকল্পিতভাবে এই ধর্ষণ মামলা করা হয়েছে। এখন বাদীকে পাওয়া না যাওয়ায় আমরাও সঠিক আইনি সহায়তা পাচ্ছি না।’

লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলাম ও ওবাইদুল/ ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মানবেন্দ্র বালো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং মো. ওবাইদুল (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

আসাদ জামান/তামান্না রুপা/

খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম
খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

খুলনার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মৃত তরুণী আরফানা হোসেন নির্জনার (১৬) পরিচয় নিশ্চিত করেছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের মরদেহ খুঁজে পান মা।

নিহত তরুণী খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। 

পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মাকসুদ/খাদিজা রুমি/

কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:০১ এএম
কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এবং বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরী উপজেলার চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোকালয়ে দ্রুত বন্যার পানি ঢুকে পড়ে। এতে গ্রামের সড়ক, বাড়ির উঠান ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায় দুই শিশু। পরে দীর্ঘক্ষণ স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ’বন্যার পানিতে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার (৮ জুলাই) মধ্যরাতে চকরিয়ায় ঘরের ওপর পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়।

তারেকুর রহমান/খাদিজা রুমি

সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক খবরের কাগজকে জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দুইটি মামলা রয়েছে। এ সব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কামরুজ্জামান জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মুছারচর এলাকায় হলেও তিনি ঢাকার শান্তিবাগে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

মো. ইমরান/থিওটোনিয়াস

কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙ্গামাটির পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ হওয়ার দুই দিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলমের মরদেহ কাপ্তাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে ফারুয়া ব্রিজের নিচে কাপ্তাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বদিউল আলম পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি পূর্ব সরফভাটা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাজস্থলীর গয়ামছড়া এলাকায় প্রবল বর্ষণে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের কারণে একটি ছড়া পার হওয়ার সময় তিনি তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন।

নিহত বদিউল আলম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা (৮ নম্বর ওয়ার্ড) এলাকার সোলেমান সওদাগরের বাড়ির বাসিন্দা এবং মরহুম ছালে আহমদের ছেলে।

তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। 

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/