ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই যেভাবে চাকরি খুঁজবেন গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে জিতলেন সাড়ে ৯ লাখ টাকা বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬ সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি

ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম
ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
ছবি : খবরের কাগজ

নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)-১১। ফতুল্লা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব়্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার নাজমুল ইসলাম এবং একই এলাকার মো. রনি।

ব়্যাব জানায়, ভুক্তভোগী নারী নাজমুলদের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। গত ১৮ জানুয়ারি রাতে নাজমুল ও তার বন্ধুরা মিলে তার স্বামীকে আটকে নির্যাতন করে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে দলবেঁধে ধর্ষণ করে। ভুক্তভোগী ওই নারী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। চাঞ্চল্যকর এ ঘটনাটির পর ব়্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার নাজমুলকে পূর্ব লামাপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় আরেক অভিযানে গাজীপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

ব়্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, 'মূলত নাজমুল ও রনি ওই নারীর স্বামীকে নির্যাতন করে ভিডিও ধারণের পর স্ত্রীকে ধর্ষণ করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ১৮ জানুয়ারি রাতেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হয়। পুলিশ তাদের অভিযোগ পাওয়ার পরও মামলা নেয়নি। এমনকি তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি। ঘটনার আট দিন পর গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি রেকর্ড করা হয়।

এদিকে, ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিকেলে দোষীদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা। এ সময় তিনি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিল্লাল হোসাইন/জোবাইদা/

ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পিস ফলের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত আব্দুল গনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, ওইদিন তিনি উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যান। ছোট মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। সেখান থেকে বের হয়ে ছোট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান অভিযুক্ত আব্দুল গনি মিয়ার কোলে বসে আছে। তার হাতে রয়েছে পিস ফল।

তিনি আরও জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরিবারকে জানায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে, ঘটনাটি জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ সৃষ্টি করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ‘ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদ জামান/খাদিজা রুমি/

স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঘাতক স্বামী আলমগীর হোসেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে আলমগীরের নিজ বাড়ির উঠান খুঁড়ে তার স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ঘটনাটি গোপন করতে গভীর রাতে বসতবাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন তিনি।

ঘটনার কয়েকদিন পর সন্দেহ এড়াতে কৌশল নেন আলমগীর। তিনি নিজেই রাজনগর থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। একই সঙ্গে পুলিশকে বিভ্রান্ত করতে দাবি করেন, তার স্ত্রী কাউকে না জানিয়ে গোপনে বিদেশে চলে গেছেন।

তবে জিডি করার সময় আলমগীরের অসংলগ্ন কথাবার্তা ও সন্দেহজনক আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং মরদেহ মাটিচাপা দেওয়ার বর্ণনা দেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রাজনগর থানা পুলিশ আলমগীরের বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলক পুরকায়স্থ/নাঈম

নওগাঁয় ছেলের হাতে বাবা খুন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
নওগাঁয় ছেলের হাতে বাবা খুন
ছবি: খবরের কাগজ

নওগাঁয় ছেলে সুমনের (৩২) হাতে বাবা মাহতাব উদ্দিন (৫৮) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, নিহত মাহতাব একজন রিকশাচালক। তার একমাত্র ছেলে সুমন নেশাগ্রস্ত। মাঝেমধ্যেই বাবার সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা হতো।

সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, রবিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বাবাকে বাড়ির উঠানে এনে মাথায় ইট ও কাঠ দিয়ে আঘাত করে সুমন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহতাব উদ্দিনের বড় ভাই আক্তার আলী সরদার জানান, কয়েক দিন আগেই ছেলেকে বিয়ে দেওয়া হয়। কিন্তু মাদক সেবন করায় তার স্ত্রী ঢাকায় চলে যায়। এরপর থেকেই অস্থিরতা বাড়ে সংসারে।

এ ছাড়াও বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র বিক্রি করে নেশার টাকা যোগাড় করত সুমন। এর আগেও কয়েকবার বাবাকে মারধর করেছে সে।

নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান খবরের কাগজকে বলেন, বাবাকে মারধরের পর থেকে সুমন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আক্তার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/

শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসার শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার পৃথক সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। 

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার বিকেলে মিরপুর থানার শেওড়াপাড়া থেকে একজন ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, তাদের এলাকার একজন মাদ্রাসার শিক্ষক ১২ বছরের এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মিরপুর থানাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে মিরপুর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত মোশারফ হোসেন মেহেদীকে গ্রেপ্তার করে। মেহেদী শেওড়াপাড়া এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি থানার নিজবর্নী পলাশতলায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

পৃথক ঘটনা সম্পর্কে গতকাল পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, শেওড়াপাড়ার ওই ঘটনার আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি থেকেও এক ব্যক্তি ‘৯৯৯’ নম্বরে ফোন করে অভিযোগ করেন, তার শিশু ভাগনিকে স্থানীয় এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া থানাকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ওই গ্রামের সর্দারপাড়ার বাসিন্দা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা হয়েছে।

ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু
ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান নামে এক যুবককে গণপিটুনি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার(৫ জুলাই) রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়৷

নিহত সিজান (২৫) পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিজান মাদক সেবন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। প্রায় রাতে এলাকার লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয় জিসানসহ তার সহযোগীরা। শনিবার রাতে সিজানসহ তার এক সহযোগী এক যুবকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করলে ওই যুবক এলাকার মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠনের কাছে নালিশ দেয়। পরে কমিটির লোকজন সহ স্থানীয়রা একত্রিত হয়ে সিজানসহ তার সহযোগীকে ধরে এনে মারধর করে৷ এক পর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পরিবারের লোকজনের মাধ্যমে শহরের খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এদিকে মাসদাইর মোড়ে সিজানকে নির্যাতনের সময় একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে সিজান ও তার সহযোগী যুবককে পিটিয়ে ও শারীরিক নির্যাতন করা হয়। অপরপাশে মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদের মাইকে ঘোষণা করছে অপরাধকে মারছে জনগণ। জনগণ মারলে কোন মামলা নেই। যখনি মাইকে ঘোষণা করা হবে সবাইকে এই ভাবে একত্রিত হতে হবে।

এলাকাবাসী জানায়, চলতি বছর পশ্চিম মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদের সভাপতিত্বে এলাকার যুবকদের নিয়ে আল ফালাহ কল্যাণ সংগঠন নামে মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন গঠন করেন। এই কমিটির লোকজন কয়েকমাস আগে সিজানকে সব অপকর্ম থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলার পরও সে ছিনতাইসহ নানা অপকর্ম ছাড়েনি। এতে তার উপর ক্ষিপ্ত ছিলো সংগঠনের সদস্যরা।

নিহতের বাবা ইউনুছ মিয়ার অভিযোগ, শনিবার রাত ১০টার দিকে মসজিদের ইমাম কাউসারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য সিজানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর তাকে বেধড়ক পিছিয়ে অচেতন অবস্থা পরিবারের লোকজনের তাছে সিজানকে তুলে দেয়। পরে জিসানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিজানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

এদিকে অভিযোগের বিষয়ে মসজিদের ইমাম ও আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ দাবি করেন, সিজানের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে মারধর করেছে, তিনি নিজে মারধর করেনি বলে দাবি করেন। তবে মাইকে ঘোষণার বিষয়ে কোন উত্তর না দিয়ে ফোন বন্ধ করে দেন।

নির্যাতনের কারনেই জিসানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। তিনি জানান, সিজানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে৷ নিহত সিজানের মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মাসদাইর এলাকায় অভিযান চালিয়েছে৷ যারা হত্যাকান্ডে জড়িত তারা পালিয়েছে। তবে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া আহত আরেক যুবক হাসপাতালে ভর্তি। তার পরিচয় সহ বিস্তারিত এখনো পাওয়া যায়নি।

বিল্লাল হোসাইন/এসএন