স্মৃতিচারণমূলক রচনা : একাত্তরের দিনগুলি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১। রুমী কখন শহিদ হন?
(ক) মুক্তিযুদ্ধের প্রথম দিকে
(খ) মুক্তিযুদ্ধের মধ্যভাগে
(গ) মুক্তিযুদ্ধের শেষ দিকে
(ঘ) মুক্তিযুদ্ধের পরপর
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সিলভিয়ার জীবনটা দুঃখ-কষ্টে ভরা। সে সবসময় পাষাণ মনে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে সে দুঃখ ভুলার জন্য তার বাড়ির পাশে ফুল বাগানে যায়। সেখানে নানা ফুলের স্পর্শে কিছুটা হলেও সুখ পায়।
৪২। ওই চরিত্রের ভাব প্রকাশ পেয়েছে যে অনুভূতির মাধ্যমে-
i. বেদনাকাতর
ii. অসহায়ত্ব
iii. দুঃখ-কষ্টে বিভোর
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘অলভ্য জয়ের লোভে, জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক।’
৪৩। উপরের উদ্দীপকে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন বিষয়টি উপস্থিত?
(ক) ধ্বংসাত্মক রীতি
(খ) প্রকৃতি বর্ণনা
(গ) রাজনৈতিক বিষয়
(ঘ) সভ্যতা গড়া
৪৪। ওই বিষয়ে ফুটে উঠেছে-
i. অপ্রতিরোধ্য হামলার চিত্র
ii. সভ্যতার ঐতিহ্য ভাঙা
iii. মানুষকে বাস্তুহারা করা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৫। ‘নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি’ বলতে কী বোঝায়?
(ক) বিবৃতি দেওয়ানোর কূটকৌশল
(খ) বেয়োনেটের মুখে দেওয়া বিবৃতি
(গ) গোয়েবলসের মতো বিবৃতি
(ঘ) বুদ্ধিজীবী ও শিল্পীর দেওয়া বিবৃতি
৪৬। ‘লহমা’ শব্দের অর্থ কী?
(ক) তৎক্ষণাৎ (খ) মুহূর্ত
(গ) সবসময় (ঘ) হঠাৎ
৪৭। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আকাশযুদ্ধের বিরতি কয়টা পর্যন্ত বাড়ানো হয়েছিল?
(ক) সকাল ৯টা
(খ) দুপুর ১টা
(গ) বিকেল ৩টা
(ঘ) সন্ধ্যা ৬টা
৪৮। ‘খুরপি’ শব্দের অর্থ কী?
(ক) ছোট খন্তা
(খ) নিড়ানি
(গ) কোদাল
(ঘ) হাতুড়ি
আরো পড়ুন : একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনার ১৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৪৯। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় জেনারেল নিয়াজী কত হাজার পাকিস্তানি সেনা নিয়ে আত্মসমর্পণ করেন?
(ক) ৮০ হাজার পাকিস্তানি সেনা
(খ) ৮৩ হাজার পাকিস্তানি সেনা
(গ) ৯০ হাজার পাকিস্তানি সেনা
(ঘ) ৯৩ হাজার পাকিস্তানি সেনা
৫০। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজী কখন আত্মসমর্পণ করেন?
(ক) বিকেল ৩টায়
(খ) বিকেল ৩টা ৩০ মিনিটে
(গ) বিকেল ৪টায়
(ঘ) বিকেল ৪টা ৩১ মিনিটে
৫১। জাহানারা ইমাম কত তারিখে মৃত্যুবরণ করেন?
(ক) ২৪ জুন, ১৯৯৪ সালে
(খ) ২৫ জুন, ১৯৯৪ সালে
(গ) ২৬ জুন, ১৯৯৪ সালে
(ঘ) ২৭ জুন, ১৯৯৪ সালে
৫২। ১৯৭১ সালের ১৭ মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল?
(ক) ৫০ জন বুদ্ধিজীবী ও শিল্পীর
(খ) ৫৫ জন বুদ্ধিজীবী ও শিল্পীর
(গ) ৬০ জন বুদ্ধিজীবী ও শিল্পীর
(ঘ) ৬৫ জন বুদ্ধিজীবী ও শিল্পীর
৫৩। ১৯৭১ সালের কত তারিখে শহিদ মতিউর রহমানের চল্লিশা অনুষ্ঠিত হয়?
(ক) ২৭ সেপ্টেম্বর
(খ) ২৮ সেপ্টেম্বর
(গ) ২৯ সেপ্টেম্বর
(ঘ) ৩০ সেপ্টেম্বর
৫৪। শহিদ মতিউর রহমানের স্ত্রীর নাম কী?
(ক) ডলি
(খ) মলি
(গ) পলি
(ঘ) মিলি
উত্তর: ৪১. গ, ৪২. খ, ৪৩. ক, ৪৪. গ, ৪৫. গ, ৪৬. খ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. ঘ, ৫০. ঘ, ৫১. গ, ৫২. খ, ৫৩. ঘ, ৫৪. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর