দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রোজিনা সমাজকর্মের একটি শাখায় কাজ করেন। যার সূচনা হয় ১৯০৫ সালে আমেরিকায়। আর ১৯৫৪ সালে তা বাংলাদেশে কাজ শুরু করে।
১৮. উদ্দীপকের রোজিনা সমাজকর্মের কোন শাখায় কাজ করেন?
ক. ক্লিনিক্যাল সমাজকর্ম
খ. চিকিৎসা সমাজকর্ম
গ. বিদ্যালয় সমাজকর্ম
ঘ. সাইক্রিয়াট্রিক সমাজকর্ম
১৯. ওই সমাজকর্মে যে ধরনের কাজ সম্পাদন করেন তা হলো-
i. রোগের প্রকৃতি কারণ উদঘাটন করা
ii. পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা
iii. রোগীর ফাইল সংরক্ষণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মীরা কোন সংস্থার অধীনে কাজ করেন?
ক. চিকিৎসা অধিদপ্তর
খ. সমাজসেবা অধিদপ্তর
গ. সমাজকল্যাণ অধিদপ্তর
ঘ. সমাজকর্ম অধিদপ্তর
২১. মানুষের গোপনীয়তা জানতে কোন পদ্ধতি অনন্য?
ক. পর্যবেক্ষণ খ. প্রশ্নপত্র
গ. ডকুমেন্ট স্টাডি ঘ. দ্রুত গ্রামীণ সমীক্ষা
২২. ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?
ক. ড. চার্লস পি ইমারসন
খ. রিচার্ড সি ক্যাবোট
গ. ম্যারি রিচমন্ড
ঘ. চার্লস এস লক
২৩. ‘স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম’- উক্তিটি কার?
ক. WHO Statistical Year Book
খ. Sociological Year Book
গ. Social Welfare Year Book
ঘ. Social Work Year Book
২৪. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কোন সালে হয়?
ক. ১৯৮৪ সালে খ. ১৯৯০ সালে
গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৮ সালে
২৫. চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কী?
ক. ক্লিনিক্যাল সমাজসেবা
খ. হাসপাতাল সমাজকর্ম
গ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
ঘ. সেবামূলক সমাজকর্ম
আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৬. চিকিৎসা সমাজকর্ম সাধারণত কোন কেন্দ্রিক হয়ে থাকে?
ক. ব্যক্তিকেন্দ্রিক
খ. দলকেন্দ্রিক
গ. সমষ্টিকেন্দ্রিক
ঘ. হাসপাতাল-কেন্দ্রিক
২৭. চিকিৎসা সমাজকর্ম বলতে বোঝায় সমস্যাগ্রস্তের-
i. মনো-সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ
ii. আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার প্রতিকার ও প্রতিরোধে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ
iii. আর্থসামাজিক সমস্যায় সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়-
i. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
ii. সমাজসেবা অধিদপ্তরের অধীনে
iii. বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন ষষ্ঠ শ্রেণির ছাত্র। ইদানীং তার ক্লাস করতে ভালো লাগে না, পড়াশোনাতে মনোযোগ নেই, আবার সুযোগ পেলে সে স্কুলও ফাঁকি দেয়। অথচ কিছুদিন আগেও তার আচরণ এরকম ছিল না।
২৯. সমাজকর্মের কোন শাখার মাধ্যমে সুমনের সমস্যার সমাধান দেওয়া যেতে পারে?
ক. ক্লিনিক্যাল সমাজকর্ম
খ. বিদ্যালয় সমাজকর্ম
গ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
ঘ. চিকিৎসা সমাজকর্ম
৩০. সমাজকর্মের ওই শাখার কাজ হলো-
i. লেখাপড়াতে অমনোযোগী ছাত্রকে শাস্তি দেওয়া
ii. স্কুলের পরিবেশে ছাত্রকে খাপ খাওয়াতে সাহায্য করা
iii. জনগণকে সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে জ্ঞানদান করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৮. খ, ১৯. ক, ২০. খ, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. খ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ক, ২৯. খ, ৩০. খ।