ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নীতিমালায় পরিবর্তন পাহাড়ধস ও ডুবে আরও ১০ জনের মৃত্যু প্রাণ গেলেও তারা পাহাড় ছাড়তে রাজি নন ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর ন্যাটোর সংবাদ সম্মেলনে ট্রাম্পের মিথ্যাচার তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন কুমিল্লায় পাহাড়ি ঢলে ভাসল কৃষকের স্বপ্ন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: ডিসি ফরিদা ডাবল পাপড়ির অলকানন্দা ফুল বৃষ্টি হলেই ডোবে খুলনা এক মোহনায় তিন স্বাগতিক তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল লা রোজারার সামনে রেড ডেভিলস সাত প্রাচীরের বিশ্বকাপ জনসংখ্যায় মহাশক্তি, ফুটবলে কেন নয়? গুরুর কফিনে শিষ্যের পেরেক ১০ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে লাল-হলুদের ঝড় বিশ্বকাপের নির্মম বাস্তবতা উত্থানের বিশ্বকাপে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ক্লিন্সমান সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কারা?

হাসপাতালে ধর্ষণকাণ্ড রবিবারের মধ্যে ফাঁসির দাবি মমতার

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:২০ এএম
আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০৯:২১ এএম
রবিবারের মধ্যে ফাঁসির দাবি মমতার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

কলকাতার আরজি কর হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় হাসপাতালটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এর পরপরই দোষীদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মিছিল-পরবর্তী সমাবেশে আগামীকাল রবিবারের মধ্যে দোষীদের ফাঁসির দাবিও তুলেছেন তিনি। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে পশ্চিমবঙ্গের মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এ সময় সিপিএম ও বিজেপির বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও এ খবর জানানো হয়েছে।  

এদিন সকালে সিবিআই দপ্তর থেকে সাতজনের একটি দল থ্রিডি স্ক্যানার নিয়ে আরজি কর হাসপাতালে যায়। সেখানে তারা ডিজিটাল প্রমাণাদি সংগ্রহ করে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক তারা হাসপাতালের সেমিনার হল অক্ষত আছে কি না তাও তদারক করেন। 

সিবিআই যখন আরজি কর হাসপাতালে তখন মিছিলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। মিছিল শেষে সমাবেশ মঞ্চে উঠে মমতা বলেন, ‘বিজেপি এবং সিপিএমের হামলায় কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো। রবিবারের মধ্যে ফাঁসি চাই। উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ–মৃত্যুর ৯ দিন পর দেহ মিলেছে। কিন্তু বাংলায় এসব হয় না।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিবিআইয়ের তদন্তে সম্মতি আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর কলকাতা পুলিশ তদন্তের সময় পায়নি। কারণ কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে দেয়। এমন পরিস্থিতিতে গতকাল রাজপথে হাতজোড় করে মিছিলে হেঁটেছেন মমতা।
 
এ সময় মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, ‘আমি বলেছিলাম বাবা–মাকে, আমরা দোষীদের শাস্তি দেব। রবিবার পর্যন্ত সময় দিন। নয়তো সিবিআইকে দিয়ে দেব। সিপিএম–বিজেপি, আপনারা অপেক্ষা করতে পারতেন। পরিবারকে দোষ দিব না। আপনারা সময় দিলেন না। বরং আপনারা রাজনীতি করলেন। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না।’ সূত্র: হিন্দুস্তান টাইমস 

মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা!

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:২৯ এএম
মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা!
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেডেল প্রদান করছেন ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এর স্পিকার আমির ওহানা। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সেশেলস সফরে তাকে ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ নামে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে, যা তার সফর উপলক্ষে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়। তবে পুরস্কারটির আগে কোনো অস্তিত্ব ছিল না। এ ছাড়া এই পুরস্কারটির সঙ্গে দেওয়া প্রশংসাপত্রে দেশটির নামসহ একাধিক বানান ভুল পাওয়া যাওয়ায় সম্মাননাটি ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিতাশা কাউল বলেছেন, প্রশংসাপত্রে থাকা এসব বানান ভুল একটি ‘তাড়াহুড়ার কাজের’ ফল। তার ভাষায়, “এমন ভুল সম্মাননাটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং এটি শেষ পর্যন্ত ‘উপহাসের’ জন্ম দিয়েছে।”

বিতর্ক সত্ত্বেও ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ এখন মোদির বিদেশ সফরে পাওয়া বিভিন্ন সম্মাননার তালিকায় যুক্ত হয়েছে। বিভিন্ন দেশে সফরে গেলে তিনি প্রায়ই বিশেষভাবে প্রবর্তিত কোনো না কোনো রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে দেশে ফেরেন। এ বিষয়ে কাউল বলেন, ‘এই পুরস্কারগুলো ভারতের কূটনীতি নয়, বরং মোদির ব্যক্তিগত ভাবমূর্তিকেই বেশি তুলে ধরে।’

মোদির সেশেলস পুরস্কার সম্পর্কে যা জানা গেছে

সেশেলসের সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে পরিচিত ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি রাজধানী ভিক্টোরিয়ার স্টেট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন। টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতায় তার ‘বিশিষ্ট নেতৃত্ব ও অঙ্গীকারের’ স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। তবে মোদির হাতে দেওয়া বিশেষ সনদের ছবি প্রকাশ্যে আসার পর তাতে একাধিক মুদ্রণ ও বানান ভুল নজরে আসে। এর মধ্যে ‘Republic’-এর পরিবর্তে ‘Repubblic’ এবং ‘Seychelles’-এর পরিবর্তে ‘Seycheeles’ লেখা ছিল। এসব ভুল ঘিরে সমালোচনা শুরু হলে বিরোধী নেতারাও বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এক্সে লিখেন, ‘সারা বিশ্ব মোদিকে চিনে ফেলেছে। তাকে যেকোনো পুরস্কার দিন, তিনি ছুটে আসবেন।’ তিনি আরও বলেন, ‘তারা এতটাই তাড়াহুড়া করেছিল যে সেশেলস প্রজাতন্ত্রের সরকারি নামটিও সঠিকভাবে লিখতে পারেনি।’

অন্য কোন কোন দেশ মোদিকে পুরস্কার দিয়েছে?

গত ১২ বছরে প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরকালে ৩০টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন নরেন্দ্র মোদি। সর্বশেষ মঙ্গলবার ইন্দোনেশিয়া তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ প্রদান করে। এর আগে জুনে তিনি স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস, ফার্স্ট ক্লাস’ লাভ করেন। বিদেশি নাগরিকদের জন্য সংরক্ষিত এ সম্মাননা এর আগে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোভস্কি ও অস্ট্রিয়ার সাবেক প্রেসিডেন্ট হাইঞ্জ ফিশারসহ বেশ কয়েকজন বিশ্বনেতা পেয়েছেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে মোদি ‘স্পিকার অব দ্য নেসেট’ পদকের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র প্রাপক হন। তার সফরের ঠিক আগেই এ সম্মাননা চালু করা হয়।

মোদি আর কোন কোন পুরস্কার পেয়েছেন?

২০১৮ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথভাবে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশবিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ পান মোদি। ২০১৯ সালে ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচিতে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ লাভ করেন। একই বছর তিনি ‘ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’-এর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রাপ্তকারী। সূত্র: আল-জাজিরা

ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও সামরিক দূরত্ব দিন দিন বাড়ছে বলে সতর্ক করেছেন জার্মানির একজন জ্যেষ্ঠ সামরিক বিশ্লেষক। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনকে ঘিরে এ শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তার মতে, ট্রাম্প প্রশাসন যেভাবে ন্যাটোর ভেতরের প্রশাসনিক কাঠামো দুর্বল করছে, তাতে ইউরোপকে দ্রুত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথ খুঁজতে হবে।

আনাদোলু অ্যাজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান সামরিক বিশ্লেষক টমাস উইগোল্ড বলেন, ‘ন্যাটো এখনই পুরোপুরি ভেঙে পড়বে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে–তা কেউ জানে না। তিনি বলেন, ‘বিষয়টি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে ন্যাটো ছেড়ে যাওয়ার নয়। তবে ট্রাম্প প্রশাসন প্রশাসনিকভাবে ন্যাটোকে দুর্বল করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। তাই ন্যাটোকে দ্রুত কোনো না কোনোভাবে এর ক্ষতিপূরণের পথ খুঁজে বের করতে হবে।’

টমাস উইগোল্ড আরও বলেন, ‘আপনি যদি সামরিক কর্মকর্তাদের জিজ্ঞেস করেন, তারা সবাই বলবেন যে মাঠপর্যায়ে সামরিক সহযোগিতা দারুণ চলছে। কিন্তু রাজনৈতিক স্তরে যে সমস্যা আছে, তা স্পষ্ট। এমনকি এখন সামরিক ক্ষেত্রেও ফাটল দেখা যাচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো, গত ২ জুলাই ইউরোপে দায়িত্বরত মার্কিন সেনাবাহিনীর কমান্ডিং জেনারেলকে হঠাৎ পরিবর্তনের ঘটনা। এর থেকে বোঝা যায়, সামরিক পর্যায়েও সহযোগিতা আগের মতো স্বাভাবিক গতিতে চলছে না।’

জার্মান এই বিশ্লেষক উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলোর মূল মনোযোগের বিষয় হচ্ছে– আমেরিকা তাদের অংশগ্রহণ কমিয়ে দেওয়ার পরও কীভাবে ইউরোপের প্রতিরক্ষাব্যবস্থা টিকিয়ে রাখা যায়। এছাড়া যুক্তরাষ্ট্রকে আরও কিছুদিনের জন্য এই জোটে ধরে রাখতে ইউরোপীয়রা ঠিক কী করতে পারে।

টমাস উইগোল্ড বলেন, ‘আমেরিকা যেসব সামরিক সুবিধা বা সক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেবে, ইউরোপীয়দের নিজেদের উদ্যোগে সেগুলো তৈরি করতে হবে। এই শূন্যস্থান পূরণ করেই ন্যাটোর ইউরোপীয় অংশকে শক্তিশালী করা সম্ভব। তবে কিছু কিছু ক্ষেত্রে এই কাজ রাতারাতি করা যাবে না। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী সব সময়ই বলেন, এটি একটি সমন্বিত রোডম্যাপ বা কর্মপরিকল্পনার ওপর নির্ভর করবে।’

তিনি আরও বলেন, ‘সহজ কথায়, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানাতে হবে তারা কখন কোন সুবিধাগুলো কমাতে চায়। আর ইউরোপীয়দেরও নির্দিষ্টভাবে বলতে হবে তারা কখন এবং কীভাবে সেই সামরিক সক্ষমতাগুলো নিজেরা তৈরি করে নেবে। তাহলে দুই পক্ষের মধ্যে একটা সঠিক সমন্বয় করা সম্ভব হবে।’

বড় দায়িত্ব নিতে প্রস্তুত জার্মানি

ইউরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে নেওয়ার এই অনিশ্চয়তার মধ্যেই বার্লিন জানিয়েছে, তারা ন্যাটোর ভেতর এখন আরও বড় দায়িত্ব নিতে প্রস্তুত। এই উদ্দেশ্যে জার্মানি সামরিক ব্যয় বাড়ানোর এবং নতুন সামরিক সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করছে।

জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং অন্য ইউরোপীয় নেতারা একটি শক্তিশালী ও ‘ইউরোপ-নির্ভর’ ন্যাটো গড়ে তোলার অঙ্গীকার নতুন করে তুলে ধরবেন। একই সঙ্গে জোটের নতুন প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রার প্রতিও সমর্থন জানাবেন।

জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোমবার সাংবাদিকদের বলেন, গত ১২ মাসে শুধু ইউরোপীয় মিত্র দেশগুলোই প্রতিরক্ষা ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বাড়িয়েছে। এর মধ্যে জার্মানি একাই তার প্রতিরক্ষা বাজেট প্রায় ২৫ বিলিয়ন ইউরো বাড়িয়েছে। এর ফলে এখন জার্মানির মোট সামরিক বাজেট দাঁড়িয়েছে ১২৪ বিলিয়ন ইউরোতে। ২০২২ সালের পর থেকে হিসাব করলে দেখা যাবে, জার্মানি তাদের প্রতিরক্ষা বাজেট প্রায় দ্বিগুণ করেছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:২২ এএম
হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম
ছবি: সংগৃহীত

ইউএস সেন্ট্রাল কমান্ড মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছে, 'মে মাসের শুরু থেকে, মার্কিন বাহিনী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য করিডোর দিয়ে ৮০০-রও বেশি বাণিজ্যিক জাহাজ এবং ৩৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের সফল পারাপার সহজতর করতে সহায়তা করেছে।'

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার (৯ জুলাই) জানিয়েছে, মে মাসের শুরু থেকে তাদের বাহিনী হরমুজ প্রণালী দিয়ে ৮০০-রও বেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়ার সময়ে এই তথ্যটি সামনে এলো। তবে অস্থিরতা সত্ত্বেও, ওই জলপথ দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর উত্তেজনা বৃদ্ধির মুখে দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় দিনের হামলার জবাবে ইরান বৃহস্পতিবার বাহরাইন, কুয়েত, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোগুলোতে ধারাবাহিক হামলা চালায়।

স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম
স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে বারো জন নিহত হয়েছেন।

আগুন নেভাতে সেখানে ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন বলে শুক্রবার (১০ জুলাই) ভোরে আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা জানিয়েছে।

প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ জানান এটি আমাদের অঞ্চলে এ পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে বিধ্বংসী দাবানল এবং একটি নজিরবিহীন ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। এর আগে দাবানলে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের নেতা হুয়ানমা মোরেনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে লিখেছেন, 'লস গ্যালার্দোসে প্রাণ হারানো ছয়টি পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং এই আগুনে ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোর প্রতি আমাদের সকলের সহানুভূতি রইল।'

চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে থাকা একটি দাবানলের কারণে স্পেন সীমান্তের কাছাকাছি অবস্থিত দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পর এই নতুন দাবানলের ঘটনাটি ঘটলো।

মে এবং জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে গ্রীষ্মের শুরুর দিকের তীব্র তাপপ্রবাহের কারণে বিশাল এলাকার জমি শুকিয়ে গেছে, যা এই বছর অঞ্চলগুলোকে  বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে যে, ইউরোপ বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে, যার ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মতো ঘটনা ঘটার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম
ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু/ ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এ কথা বলেন। একইসঙ্গে ইসরায়েলের সেনাপ্রধানও জানিয়েছেন, সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে।

দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর সমাবর্তন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, 'যুদ্ধ শেষ হয়নি।'

তিনি আরও বলেন, "আকাশ সীমায় আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির একটি মৌলিক স্তম্ভ। অশান্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক হামলা হয়েছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর এই উত্তেজনা তৈরি হয়।

ফেব্রুয়ারিতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তিন হাজারেরও বেশি মানুষ নিহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরও বলেছেন, 'ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান "এখনও শেষ হয়নি।'

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'নতুন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সামনে এখনও বড় ধরনের অভিযানের সম্ভাবনা রয়েছে। আপনারা প্রস্তুত থাকুন।'

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তিচুক্তির পথ সুগম করার উদ্দেশ্যে ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই সমঝোতা চুক্তিটি শেষ হয়ে গেছে। এর মাধ্যমে চুক্তিটির কার্যকারিতা কার্যত বন্ধ হয়ে যায় এবং নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/