ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ইয়ামাল জানালেন তার কঠিন প্রতিপক্ষের নাম খাগড়াছড়ির পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ চিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর কাছে একজন মায়ের অনুরোধ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি হাবীবা নওগাঁয় ছেলের হাতে বাবা খুন লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭ স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি

আজ বিশ্ব মৌমাছি দিবস

প্রকাশ: ২০ মে ২০২৪, ০২:১০ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৩:৪১ পিএম
আজ বিশ্ব মৌমাছি দিবস
মৌমাছি

মৌমাছি, মৌমাছি/কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই।/ওই ফুল ফোটে বনে/ যাই মধু আহরণে/ দাঁড়াবার সময় তো নাই। 

ছোটবেলায় নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের আনন্দ’ কবিতাটি আমরা প্রায় সবাই পড়েছি। মৌমাছির নাম শোনার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে কর্মচঞ্চল, চটপটে ছোট এই পতঙ্গটি। এর সঙ্গে ছোটবেলায় যারা মৌমাছির কামড় খেয়েছেন, তাদের স্মৃতি তো আরও ভোলার নয়। কবিতাটি পড়লেই বোঝা যায় ছোট এ পতঙ্গটি কত বেশি কর্মঠ। শুধু কর্মঠই নয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যও ছোট এই পতঙ্গটির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। 

আজ ২০ মে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে বাস্তুতন্ত্রে বড় ভূমিকা রাখা ছোট এই পতঙ্গটির  জন্য বিশেষ দিবস। প্রতিবছর এই দিনে পালন করা হয় বিশ্ব মৌমাছি দিবস। এই দিবস পালন করার উদ্দেশ্য হলো, পৃথিবীতে মৌমাছিসহ অন্য যেসব পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখছে, সেসব প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করা। 

১৭৩৪ সালের ২০ মে স্লোভেনিয়ার ব্রেঞ্জিকা গ্রামে অ্যান্টন জনসা নামের একজন মৌমাছি বিশারদ জন্মগ্রহণ করেন। স্লোভেনীয় মৌমাছি পালক অ্যান্টন জনসাকে আধুনিক মৌমাছি পালনের জনক বলা হয়। তার জন্মদিনেই দেশটির তৎকালীন প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রথম মৌমাছি দিবস উদযাপন করা হয়। এরপর ২০১৬ সালে স্লোভেনিয়া সরকার ২০ মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে উদযাপনের ধারণাটি প্রস্তাব করেছিল এবং এটি ২০১৭ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো দ্বারা অনুমোদিত হয়েছিল।  ২০১৮ সাল থেকে জাতিসংঘ এ দিনটি উৎসর্গ করেছে মৌমাছিদের জন্য। 

ফুলে ফুলে বিচরণ করে ফুলের রেণু ও মিষ্টি রস সংগ্রহ করে মৌমাছিরা। রস সংগ্রহের পর তা পাকস্থলীতে জমা রাখে। তারপর সেই রসের সঙ্গে মৌমাছির মুখনিঃসৃত লালা মিশ্রিত হয়ে রাসায়নিক জটিল বিক্রিয়ায় মধু তৈরি হয়। এরপর মুখ থেকে সে মধু তারা জমা রাখে মৌচাকে। ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোমে ফুলের অসংখ্য পরাগরেণু বয়ে বেড়ায়। এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়লে পরাগায়ন ঘটে, তাতে উৎপন্ন হয় ফল। এভাবে মৌমাছিরা পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে ফল ও ফসলের উৎপাদন বাড়ায়। 

পৃথিবীতে ৯টি স্বীকৃত গোত্রের অধীনে প্রায় ২০ হাজার মৌমাছি প্রজাতি আছে। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সকল মহাদেশে যেখানেই পতঙ্গ-পরাগায়িত সপুষ্পক উদ্ভিদ আছে, সেখানেই মৌমাছি আছে। আমাদের দেশে সাধারণত পাঁচ রকম মৌমাছির দেখা মেলে। সারা দেশে এদের দেখা মিললেও সুন্দরবনে মাত্র দুটি প্রজাতি-এপিস ডরসেটা ও স্টিং-লেস মৌমাছির দেখা পাওয়া যায়।

মধু সংগ্রহে বের হলে একটি মৌমাছি প্রতি সেকেন্ডে ২০০ বার পাখা ঝাপটিয়ে ঘুরে আসে ৫০ থেকে ১০০০ ফুল। এক কেজি মধু উৎপাদনে কম করে হলেও ছয় হাজার মৌমাছির বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন হয়। মৌমাছি ক্ষুধার্ত থাকলে দিনে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তবে সাধারণত এরা মৌচাকের ৩ কিলোমিটারের মধ্যেই থাকে। প্রতিদিন প্রায় ২ হাজার ফুল থেকে মধু সংগ্রহ করে। মৌমাছির প্রায় ১৭০টি গন্ধ নেওয়ার রিসেপ্টর আছে। গন্ধ শুঁকে তারা বাসায় ফিরতে পারে। খাবারের সন্ধানে গিয়ে ফুল চিনতেও সাহায্য করে এই রিসেপ্টর। 

বাংলাদেশে আকতার হামিদ খান ১৯৬১ সালে কুমিল্লার পল্লি উন্নয়ন একাডেমিতে প্রথম মৌচাষ শুরু করেন। এরপর ১৯৬৩ সালে সাতক্ষীরাতে বিসিক প্রথম মৌচাষের উদ্যোগ নেয় এবং অদ্যাবধি বিসিকের এ প্রচেষ্টা অব্যাহত আছে ও সারা দেশে বিস্তৃত হয়েছে। বিসিকের প্রচেষ্টার সঙ্গে পরবর্তীকালে ৮০-এর দশকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্পৃক্ত হয় এবং এর মাধ্যমে বর্তমানে মৌপালন সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। 

উদ্বেগের ব্যাপার হচ্ছে, বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মৌমাছির সংখ্যা। মধু আহরণ করার সময় মৌয়ালরা চাকে আগুন ও ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু আহরণ করেন। এই পদ্ধতিতে মধু আহরণ করায় প্রচুর মৌমাছি ও ডিম পুড়ে যায়। এ ছাড়া অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার, বন-জঙ্গল কেটে ফেলা, পরিবেশ দূষণ প্রভৃতি কারণে মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। 

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা
ছবি: খবরের কাগজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।

ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

পরে জেলা প্রশাসক কেন্দ্রের পরীক্ষাকক্ষ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তপন/অমিয়/

শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের
ছবি: খবরের কাগজ

মূল শহরের উপর চাপ কমাতে মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট সিটির আদলে চট্টগ্রামের হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় উপশহর গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব পেশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

রবিবার (৫ জুলাই) বিকেলে সচিবালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিডিএ চেয়ারম্যান এ প্রস্তাব দেন।

বৈঠকে সিডিএ চেয়ারম্যান তার নিজ জন্মভূমি সন্দ্বীপের মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি আধুনিক ‘সি-ট্রাক’ এবং দুই পাড়ের ফেরিঘাটে ওঠানামার টেকসই সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

তিনি বলেন, ‘প্রধামন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন সন্দ্বীপ আমার সিডিএর আওতাভুক্ত কিনা। আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সন্দ্বীপ আমার এলাকায় না পড়লেও এটি আমার জন্মস্থান। তাই সেখানকার মানুষের প্রতি আমার কিছু কমিটমেন্ট রয়েছে। দীর্ঘ দিন দ্বীপবাসী যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দুঃখের অন্ত নেই। পরে তিনি আমাকে একটি আধুনিক সি-ট্রাক ও দুই পাড়ে ফেরিঘাটকে উন্নত করে ওঠানামার সুব্যবস্থার আশ্বাস দিয়েছেন।’

সব সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে জনগণের দুর্ভোগ কমাতে নবনিযুক্ত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরকে নান্দিকভাবে সবুজ, টেকইসই, বাসযোগ্য করে গড়ে তুলতেও নির্দেশ দিয়েছেন তিনি। 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনাদের নিজ নিজ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখার জন্য নাগরিকদেরও সচেতন করতে হবে।

একই সঙ্গে তিনি সব চেয়ারম্যানকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

খাদিজা রুমি/অমিয়/

১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
ছবি: খবরের কাগজ

দেশের ১১ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অন্যত্র দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/

ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী/ ছবি: সংগৃহীত

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে যেন নতুন বই তুলে দেওয়া যায়, সেই বিষয়ে সভা হয়েছে। 

এক প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন বলেন, ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে প্রস্তুত আছে সরকার।

টেন্ডার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।

কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে।

আরেক প্রশ্নের জবাবে ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে এ নিয়োগের কাজ শুরু হবে।

তামান্না রুপা/

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী
মির্জা ফখরুল/ ছবি: সংগৃহীত

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।'

মির্জা ফখরুল বলেন, 'গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন।'

তামান্না রুপা/