ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার খবর ভিত্তিহীন: রিয়াল মাদ্রিদ চট্টগ্রামে গোলবারে ঝুলে জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি নতুন চাঁদ দেখা অবহেলিত এক বিধান রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম মারা গেছেন জলবায়ু পরিবর্তনের থাবা বিশ্বকাপে, ঝুঁকিতে খেলোয়াড়রা ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলা হবে: বানিজ্য মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের ব্যানার মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ উদ্বোধনে ঈশ্বরদীতে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার, তারপরই দলীয় ‘লাল কার্ড’ কেপ ভার্দেকে নিয়ে ডি পলের সতর্কবার্তা গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল-ছাত্রদল নেতাসহ ৮ আসামি ইরানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত, খামেনির হত্যাকাণ্ডের নিন্দা স্পিকার হাফিজ উদ্দিনের শুক্রবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক রাজশাহীতে নদী রক্ষায় ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে মাদরাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, ৩৫ দিনেও সন্ধান মেলেনি বিয়ে করছেন আমির খান সিংগাইরে রাজমিস্ত্রির ঠিকাদারের মরদেহ মিললো পেঁপে খেতে নরওয়ে ম্যাচে খেলবে না পাকুয়েতা মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী ‘মাদক ছাড়ুন, না হলে বিপদে পাশে কাউকে পাবেন না’ শিয়াল ও ছাগল বিশ্বকাপের তারকা ট্রিওন্ডা প্রজাপতির অভিমান মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

শিশু আছিয়ার মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:২১ পিএম
শিশু আছিয়ার মৃত্যুতে তারেক রহমানের শোক
বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে শুক্রবার (১৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, ‘এ ঘটনায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

তিনি লিখেছেন, ‘মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়া গত কয়েক দিন সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দুপুর ১টায় মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মম পাশবিকতায় আছিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি এ ঘটনা জানার পর শুরুতে তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিচারের দীর্ঘসূত্রতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে নারী হেনস্তা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না। তারপরেও এই ঘটনাগুলো ঘটেই চলেছে। নারী, কিশোরী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এ ছাড়াও একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনিভাবে। সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ। এ ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক ভয়ংকর দৃষ্টান্ত তৈরি করছে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান। সূত্র: বাসস

এমএ/

বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন সাধারণ ব্যবসায়ীরা। ছবি: খবরের কাগজ

বরিশাল নগরে একটি রেস্তোরাঁয় হামলা–ভাঙচুরসহ দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ঘটনার প্রতিবাদে নতুন বাজার এলাকায় ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজারের মড়কখোলা পুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, ঘটনার কয়েক দিন পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তারা।

ঝাড়ু মিছিল শেষে ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও একাত্মতা প্রকাশ করে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে নতুন বাজারের মড়কখোলা পুল এলাকায় একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়। সেই হামলার নেতৃত্বে ছিলেন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলায় রেনু বেগম ও মালা আক্তার নামে দুই নারী ব্যবসায়ী আহত হন।

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, সোমবার দুপুরে তাদের কর্মী আব্দুল্লাহকে মরকখোলা পুল এলাকায় একদল সন্ত্রাসী মারধর করে হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় ওই ঘটনার অভিযোগ দিতে যাওয়ার সময় একই স্থানে তাদের আরেক শিক্ষার্থীর ওপরও হামলা হয়। তার দাবি, হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ছিলেন। তিনি বলেন, ছাত্রদলের কেউ ওই রেস্তোরাঁয় হামলা চালায়নি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারীর ওপর হামলা বা শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকেন, তাহলে সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মঈনুল/এএফ

বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। ছবি: খবরের কাগজ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদলের সহসভাপতি তুহিন রানা বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে যেসব শহিদ নিজেদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত, বাকস্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের স্মরণেই আজকের এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা যেন আমাদের থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যতদিন জুলাইয়ের চেতনা বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘জুলাই বিপ্লবের সেই অগ্নিঝরা ও রক্তঝরা দিনগুলোর শহিদদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শহিদ মিনারে স্মরণসভা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনাকে আমরা সংরক্ষণ করব। জুলাইকে কখনো বিক্রি হতে দেব না, জুলাইকে নিয়ে কোনো ধরনের ব্যবসাও করতে দেব না। জুলাইয়ের আদর্শ রক্ষা করতে পারলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের উত্থান ঘটবে না।’

তিনি বলেন, ‘মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় আপসহীন।’

গাজী আজম/তামান্না রুপা/

এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল
নীল কোট পরা এনসিপি নেতা আব্দুল জলিল ও মাথায় টুপি পরিহিত সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছাড়াতে অনুরোধ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল জলিল।

গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা জাতীয় নাগরিক কমিটির নেতা আব্দুল জলিলের মধ্যকার একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়েছে। 

এর আগে গত মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার কুসুমদী গ্রামের বাসিন্দা মিলন দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের বাইরে কম্পিউটারের দোকান পরিচালনা করেন। ভূমি অফিসের নামে জমির নামজারি, খাজনা ও অন্যান্য সেবা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি অর্থ আদায় করতেন এবং বিভিন্ন কাজ নিয়ে দিনে একাধিকবার উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসে যাতায়াত করতেন। তাকে এভাবে ভূমি অফিসের বাইরে ঘোরাঘুরি করতে দেখে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং দালালি বাদ দিয়ে অন্য কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের পরামর্শ দেওয়া হয়েছে। তার পরও তিনি ভূমি অফিসে বারবার আসা-যাওয়া বহাল রাখেন এবং মৌখিক সতর্কতায় কর্ণপাত করেননি বিধায় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় তিনি এসব অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার প্রতিষ্ঠানে সেবামূল্য তালিকা না থাকায় সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মোবাইলের একটি অডিও বার্তায় শোনা যায়, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানকে বলেন, মিলন আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাকে একবার শুধরে নেওয়ার সুযোগ দিন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে এতে অপারগতা প্রকাশ করেন। এরপর আব্দুল জলিলকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, এমপি স্যারকে বলি।’

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল বলেন, ‘আমাদের দলীয় নেতার বিষয়টি জানতে পেরে এসি ল্যান্ডকে ফোন করেছিলাম। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জেনে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।’

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, এ ধরনের অপরাধীর পক্ষে সুপারিশ করা সাংগঠনিক আইন পরিপন্থি। এটা করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। অফিসের বাইরে তার ঘোরাঘুরির একাধিক ফুটেজও রয়েছে। এ ছাড়া তার প্রতিষ্ঠানে কোনো মূল্যতালিকা টানাননি। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কীভাবে ভালো কাজ করবেন। অপরাধীকে আটক করলে বা সাজা দিলে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী তার জন্য অনুরোধ করবে সেটা খুবই স্বাভাবিক। কিন্তু দলীয় পরিচয় দিয়ে সুপারিশগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী? দয়া করে বলবেন।’

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

শায়রুল কবির খান বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

আজ সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। 

তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অমিয়/

সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুন) সীতাকুণ্ড থানায় এ মামলাটি করেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এক কর্মকর্তা।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা জানান, গ্রেপ্তার দুইজন বিএনপির কর্মী।

গতকাল মঙ্গলবার রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করলেও পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা সরিয়ে নেওয়া হয়।

ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার  খবর সীতাকুণ্ড এলাকায় পৌঁছানোর পরপরই দুপুর ১২টার পর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী রাস্তায় নেমে আসেন। অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। সড়ককের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ ৭০-৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে।

মুসলেহ উদ্দীন/অমিয়/