নামাজ কি আপনার মন জুড়িয়ে দেয় , আপনার নামাজের সৌন্দর্য কি আপনাকে বিমোহিত করে? জাকাত আদায়, দান-সদকা, রোজা ও নামাজ এবং ইসলামের অন্যান্য শ্রেষ্ঠ কাজগুলোয় আপনি কি সৌন্দর্য ছড়াতে পারছেন? ইসলাম তো সর্বোপরি সুন্দরের ধর্ম, ইসলামের প্রতিটি কাজই তো সুন্দর। কিন্তু আপনি কি সেই সৌন্দর্য নিজের ভেতর ধারণ করতে পেরেছেন, আপনার কাজগুলো কি সুন্দরের সুভাস ছড়াচ্ছে? ইসলামের সৌন্দর্য জানতে, নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে সংগ্রহ করুন শাইখ আহমাদ ইজ্জুদ্দিন আল-বায়নুনি (রহ.)-এর মিন মাহাসিনিল ইসলাম (ইসলামের সৌন্দর্য) গ্রন্থ।
যুগে যুগে যারাই ইসলামকে সঠিকভাবে অনুধাবনের আগ্রহ দেখিয়েছে, তারা ইসলামের সত্যতা ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, ইসলামকে সন্তুষ্টচিত্তে দ্বীন হিসেবে গ্রহণ করে ধন্য হয়েছে। এমনকি ইসলামের প্রতি শত্রুতা পোষণকারী অনেক ব্যক্তিও ইসলাম নিয়ে অধ্যয়ন করতে গিয়ে ইসলামের সত্যতা ও সৌন্দর্যে বিমোহিত হয়েছে, আশ্রয় নিয়েছে ইসলামের ছায়াতলে। বেরিয়ে এসেছে নিজেদের ভ্রান্ত ধ্যানধারণার জগৎ থেকে। কিন্তু যারা ইসলামকে জানার প্রতি মোটেও ভ্রুক্ষেপ করে না, নিজেদের খেয়ালখুশিকেই যথার্থ মনে করে, তারা বরাবরই ডুবে থাকে ভ্রষ্টতার অন্ধকারে। ইসলামের বিধিবিধান নিয়ে এমন পথভ্রষ্ট লোকেরাই আজগুবি সব আপত্তি ও অভিযোগ তোলে। বাস্তবিকই এরা যদি ইসলামকে জানার চেষ্টা করত, জমিনের বুকে ইনসাফ প্রতিষ্ঠাকারী মুসলিমদের সোনালি ইতিহাসের দিকে দৃষ্টি দিত, তবে তাদের মনে ইসলামের বিধিবিধান নিয়ে কোনো আপত্তি ও অভিযোগ ঠাঁই পেত না; বরং তারা ইসলামের সত্যতা ও সৌন্দর্য অনুধাবন করতে পারত। যারা ইসলামকে জানতে চায়, ইসলামের সৌন্দর্য নিজের মধ্যে ধারণ করতে চায়, তাদের জন্য অনন্য এক বই ইসলামের সৌন্দর্য।
একজন প্রকৃত মুসলিম তো ইসলামের প্রতিটি ফজিলত, মহত্ত্ব ও সৌন্দর্য দিয়ে নিজেকে অলংকৃত করে। তার মাঝে থাকে না কোনো বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি। সে একটি দিককে প্রাধান্য দিয়ে আরেকটিকে ছোট করে দেখে না; বরং ইসলামের সবগুলো বিধান সমানভাবে পালন করে। দ্বীনের সবগুলো সৌন্দর্যে নিজেকে সুশোভিত করে রাখে। কখনো দেহের পরিচর্যার দিকটিকে অবহেলা করে আত্মিক উন্নতি নিয়ে পড়ে থাকে না। আবার আত্মিক উন্নতিকে অবহেলা করে দেহের যত্ন নিয়ে পড়ে থাকে না; বরং তার মাঝে থাকে ভারসাম্য ও সামঞ্জস্য।
ইসলামের অর্থ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সর্বজনীনতা, ইসলামের বিভিন্ন বিধিবিধানের রহস্য ও প্রভাব, ইসলামের ন্যায়নীতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ের কোরআন-সুন্নাহভিত্তিক বিবরণ রয়েছে এ বইয়ে। এ বই পাঠে যেকোনো পাঠকই ইসলামকে গভীরভাবে অনুধাবন করতে পারবেন, সর্বোপরি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে তার ছায়াতলে অটল-অবিচল থাকবেন।
বইটি প্রকাশ করছে রুহামা পাবলিকেশন। অনুবাদ করেছেন সালেহ আহমেদ ত্বহা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি রুহামা পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই: ইসলামের সৌন্দর্য
লেখক: শাইখ আহমাদ ইজ্জুদ্দিন আল-বায়নুনি (রহ.)
অনুবাদক: সালেহ আহমেদ ত্বহা
প্রকাশক: রুহামা পাবলিকেশন
পৃষ্ঠাসংখ্যা: ১৮৪
মুদ্রিত মূল্য: ২৬৪/- টাকা
মোবাইল: ০১৭৫১০৮২০০৮
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক