ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
হলুদের ফাঁদে ১৮ তারকা ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড? দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার

জয়ে ফিরল এইচপি দল

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম
জয়ে ফিরল এইচপি দল
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ দলের সমন্বয়ে চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হেরেছিল বিসিবি এইচপি দল। এবার চতুর্থ ম্যাচে এসে জয়ের ধারায় ফিরেছে এইচপি। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ২০ বল হাতে রেখে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) টস হেরে আগে বোলিং করে এইচপি দল। টস হারলেও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স করে। এইচপির বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০

ওভারে মাত্র ১২৪ রান তুলতে পারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি। রিপন মণ্ডল ৪ ওভার বল করে ২৬ রানে নেন ৩ উইকেট। একই রান খরচে আবু হায়দার নেন ২ উইকেট।

ক্ষুদ্র এই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে ২০ বল আগেই ম্যাচ জিতে নেয় বিসিবি এইচপি। দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম করেন ৫১ রান। তানজিদ করেন ১৫ বলে ১৮ তবে ফিফটি তুলে নেন জিশান। ৩৬ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। এরপর পারভেজ হোসেন ২৩ ও আফিফ হোসেন ১৭ রান করে দলকে জিতিয়ে আসেন।

আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে বিসিবি এইচপি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল।

হলুদের ফাঁদে ১৮ তারকা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ এএম
হলুদের ফাঁদে ১৮ তারকা
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের মাইকেল ওলিসে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুধু প্রতিপক্ষকে হারালেই চলবে না, অনেক ফুটবলারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ; হলুদ কার্ড এড়িয়ে খেলা। কারণ এই পর্বে আরেকটি হলুদ কার্ড দেখলেই ১৮ জন ফুটবলার সেমিফাইনালে খেলতে পারবেন না।

সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে খেলোয়াড় ঝুঁকিতে আছেন। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস ও মার্ক গেয়িকে বাড়তি সতর্ক থাকতে হবে। একই পরিস্থিতিতে রয়েছেন মরক্কোর ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল ও বিলাল এল খানুস।

এ ছাড়া ফ্রান্সের মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্রাডলি বারকোলা, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহাইম, আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল, স্পেনের ফেরান তোরেস, বেলজিয়ামের ব্র্যান্ডন মেচেলে এবং নরওয়ের আন্তোনিও নুসাও একই ঝুঁকিতে রয়েছেন। ফলে একটি ভুল ট্যাকল, অপ্রয়োজনীয় ফাউল কিংবা রেফারির সঙ্গে তর্কও তাদের সেমিফাইনালের স্বপ্ন শেষ করে দিতে পারে।

এবারের বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। ৪৮ দলের আসরে অতিরিক্ত একটি নকআউট পর্ব যুক্ত হওয়ায় আগের নিয়ম বহাল থাকলে অনেক বেশি ফুটবলার নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা ছিল। তাই গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড গ্রুপ পর্বেই বাতিল করে দেওয়া হয়েছে। এরপর শেষ ৩২ ও শেষ ষোলোর ম্যাচে পাওয়া হলুদ কার্ডের হিসাব কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বহাল থাকবে। ফিফার মতে, নতুন এই নিয়মের উদ্দেশ্য হলো বড় ম্যাচগুলোতে তারকা ফুটবলারদের অযথা নিষিদ্ধ হওয়া কমিয়ে আনা। কারণ নতুন ফরম্যাটে দলগুলোকে আগের চেয়ে বেশি নকআউট ম্যাচ খেলতে হচ্ছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাই কোয়ার্টার ফাইনালে যাদের নামের পাশে ইতোমধ্যে একটি হলুদ কার্ড রয়েছে, তাদের জন্য প্রতিটি মুহূর্তই বাড়তি সতর্কতার। কারণ আরেকটি কার্ড শুধু একজন ফুটবলারের নয়, বদলে দিতে পারে পুরো দলের সেমিফাইনালের পরিকল্পনাও।

ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৪০ এএম
ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে এই লড়াই।

গত আসরের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। কিন্তু ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় কিলিয়ান এমবাপ্পদের। 

এবার মরক্কোর সামনে সুযোগ রয়েছে সেই হারের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার। অন্যদিকে, মরক্কোকে হারিয়ে তৃতীয় দল হিসেবে টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে উঠার কীর্তি গড়তে চাইবে দিদিয়ের দেশমের দল।   

ফ্রান্স-মরক্কো ম্যাচটি রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

আর যারা মোবাইলে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এর বাইরে কিপমাইআইডি (keepmyid.org) ওয়েবসাইটে এবং ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে। 

এসজি/

কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড?

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২৪ এএম
কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড?
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে ভক্তদের কাছে এক ভিন্ন ধরনের অনুরোধ করেছেন দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ একটি কাজই করো... গুগলে আমার নাম সার্চ করো।’

যারা গুগলে ‘Erling Haaland’ লিখে সার্চ করছেন, তাদের জন্য অপেক্ষা করছে একটি মজার চমক। সার্চ ফলাফলের নিচে ভেসে ওঠে বিশেষ একটি অ্যানিমেশন, যেখানে সাতজন ভাইকিং একসঙ্গে নৌকা বাইবার ভঙ্গিতে উদ্‌যাপন করছেন।

বিশ্বকাপ চলাকালে নরওয়ের ‘ভাইকিং রো’ উদ্‌যাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গ্যালারিতে থাকা দর্শকদেরও এই ভঙ্গিতে উদ্‌যাপন করতে দেখা যায়। যা দেশটির সমৃদ্ধ ভাইকিং ঐতিহ্য ও সামুদ্রিক ইতিহাস তুলে ধরে। 

এই উদ্‌যাপন নরওয়ের ঐতিহাসিক ভাইকিং লংশিপের (দীর্ঘ, সরু এবং অত্যন্ত দ্রুতগামী নৌকা) বৈঠা চালানোর দৃশ্য থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয়। 

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে সাত গোল করেছেন হালান্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই হালান্ডের নামে বিশেষ অ্যানিমেশন যুক্ত করেছে গুগল।

এসজি/

দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০১ এএম
দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার
জ্যারেল কোয়ানসা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং জিতলে আগামী সপ্তাহে আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন কোয়ানসা। ম্যাচের ৫৪ মিনিটে হেসুস গালিয়ার্দোর ওপর বেপরোয়া স্লাইডিং ট্যাকল করার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন তিনি। তবে ‘গুরুতর ফাউল’ করায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা। 

ফিফা নিশ্চিত করেছে, আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ ভঙ্গের দায়ে কোয়ানসাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ধারায় গুরুতর ফাউল করলে দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

কোয়ানসা ছিটকে যাওয়ায় রাইট-ব্যাক পজিশন নিয়ে বড় সংকটে পড়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। কেননা রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি।

অন্যদিকে, জেড স্পেন্সও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কেবল বদলি হিসেবে বেঞ্চে জায়গা পেয়েছিলেন। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণভাগ নিয়ে টুখেলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।

এসজি/

ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম
ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই।

এর আগে, ৮ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। যেখানে ফ্রান্সের জয় ৬ ম্যাচে, আর বাকি দুটি হয়েছে ড্র। 

২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। এবার তাদের সামনে সুযোগ রয়েছে আরও একবার সেমিফাইনালে উঠার। তাহলে তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠার কীর্তি গড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সেমিফাইনালে উঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে ফ্রান্সকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬২.২ শতাংশ। অন্যদিকে, মরক্কোর জয়ের সম্ভাবনা ১৫.৭ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.১ শতাংশ।

এসজি/