ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন

স্যামসন-তিলক ঝড়ে রেকর্ড গড়ে সিরিজ ভারতের

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৮ এএম
আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম
স্যামসন-তিলক ঝড়ে রেকর্ড গড়ে সিরিজ ভারতের
ছবি : সংগৃহীত

গেল অক্টোবরের নিজেদের মাঠে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ২৯৭ রান করেছিল ভারত। সেই  ফর্মের ধারাবাহিকতায় সিরিজজুড়ে ভারতের ব্যাটাররা বেধড়ক পিটিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলারদেরও। সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মার জোড়া শতকে রেকর্ড গড়ে সিরিজ জিতল ভারত। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের বেধড়ক পিটিয়েছেন স্যামসন ও তিলক। এই দুইয়ের জোড়া শতকে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করে ভারত। এটি আবার ঘরের বাইরে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ টি-টোয়েন্টিতে। 

এর আগে, ভারতের রেকর্ডটি ছিল ২৪৪ রানের। ২০১৬ সালে উইন্ডিজের বিপক্ষে করেছিল ভারত সেই রান। সেই রেকর্ড ভাঙার দিনে সিরিজে জয় তুলেছে ভারত ৩-১ ব্যবধানে।
শেষ ম্যাচে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের নাজেহাল করে দেয় ভারত। অভিষেক শর্মা ১৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান দলীয় ৭৩ রান। এরপর আরও চড়াও হন সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। তাদের লাগাম টানতে ব্যর্থ হয় স্বাগতিক বোলাররা। 

দুই ব্যাটারই পেয়েছেন শতকের দেখা। ৫১ বলে সেঞ্চুরি করেছেন স্যামসন, একই মাইলফলক ছুঁতে তিলক খেলেছেন মাত্র ৪১ বল। পথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েন দুজন। যা টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ। সাঞ্জু ১০৯ ও তিলক অপরাজিত ছিলেন ১২০ রান করে। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩ ওভারে ১০ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। 

পঞ্চম উইকেট জুটিতে স্টিস্টান স্টাবস ও ডেভিড মিলার ৮৬ রানের জুটি গড়ে কেবল হারের ব্যবধান কমাতে পেরেছেন। তাতেও যে খুব কমানো গেছে এমনটাও নয়। ১৮.২ ওভারে ১৪৮ রান অলআউট হয়ে ১৩৫ রানের বড় ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। স্টাবস ৪৩ এবং মিলার করেন ৩৬ রান। 

ভারতের হয়ে অর্শদীপ সিং সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে নেন বরুন ও অক্ষর। ১টি করে উইকেট গেছে হার্দিক, রমনদীপ সিং ও রবি বিষ্ণুইয়ের ঝুলিতে।

হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম
হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। তাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১-১ সমতায় থাকে।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে নরওয়ের বক্সের বাইরে ফাউলের শিকার হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। 

এরপর ইংলিশ রক্ষণভাগে একাধিক আক্রমণ চালায় নরওয়ে। তাতে ৫৭ মিনিটে জালের দেখাও পায় তারা। কর্নার থেকে সুযোগ তৈরি করে নরওয়ে। প্রথমে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল চলে যায় তোরবইয়র্ন হেগেমের কাছে। তিনি জোরালো শট বল পাঠিয়ে দেন জালে। তাতে আবারও উল্লাসে মেতে উঠে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকরা। 

কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে নরওয়ের গোলটি বাতিল করে দেন রেফারি। মূলত গোলের আগের মুহূর্তে বক্সের ভেতর এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। ফাউলের কারণে গোলটি বাতিল করে পুনরায় নরওয়েকে কর্নার নিতে বলেন রেফারি। তবে কর্নার থেকে পরবর্তীতে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

এসজি/

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২১ এএম
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই
আন্তোনিও রাট্টিন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান তিনি। 

রাট্টিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স। ক্লাবটি এক শোকবার্তায় জানায়, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি ও প্রতীক আন্তোনিও উবালদো রাট্টিনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের পাশে আছি। বিদায়, রাতা।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন রাট্টিন।

এক দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন রাট্টিন। এই সময়ে ৩২টি ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপে দলের নেতৃত্বভার ছিল তার কাঁধে। তবে সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের একটি ঘটনা তাকে ফুটবল ইতিহাসে আলোচিত করে তোলে।

ম্যাচটিতে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন রাট্টিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে সিদ্ধান্তটি বুঝতে না পেরে তিনি কয়েক মিনিট মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান এবং একজন দোভাষীর জন্য অপেক্ষা করেন।

পরে মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা কুঁচকে দেওয়া এবং রানি এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে গিয়ে বসে পড়ার ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দেন তিনি।

এই ঘটনার পর ফুটবলে রেফারিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। ফিফার তৎকালীন রেফারিজ কমিটির প্রধান কেন অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের আদলে হলুদ ও লাল কার্ড ব্যবস্থার প্রবর্তন করেন। এতে হলুদ কার্ড সতর্কবার্তা এবং লাল কার্ড বহিষ্কারের প্রতীক হিসেবে চালু হয়, যা আজও বিশ্ব ফুটবলে ব্যবহৃত হচ্ছে। 

এসজি/

বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:১১ এএম
বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড
গোলের পর উদ্‌যাপনে জুড বেলিংহাম। ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও যোগ করা সময়ে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে নরওয়ে-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হয় ম্যাচটি।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। 

কিন্তু এরপর আর পারলেন না পিকফোর্ড। ৩৬ মিনিটে  দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের নিখুঁত শটটি পিকফোর্ডকে পরাস্ত করে ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এরপর ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ তৈরি করে নরওয়ে। বক্সের মধ্যে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন আলেকজান্ডার সরলথ। তবে বল পোস্টর পাশ দিয়ে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পরই আবার আক্রমণে ওঠে নরওয়ে। তবে মার্টিন ওডেগার্ডের শটটি ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। 

অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। সেই সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিট)। দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম। বাঁ প্রান্ত থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন তার দিকে। বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন বেলিংহাম। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে পরাস্ত করে বলটি দূরের কোণে জড়িয়ে যায় জালে। তাতে সমতায় ফেরে ইংল্যান্ড।

যোগ করা সময়ের শেষ দিকে হ্যারি কেইন নরওয়ের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরই বিরতির বাঁশি বাজান রেফারি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

এসজি/ 

শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ এএম
শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না ইংল্যান্ড। অন্যদিকে, সুযোগ পেয়েই গোল করে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হয়।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। 

এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। কিন্তু ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের শটটি ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এসজি/

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৪৯ এএম
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার লড়াই রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

আর যারা মোবাইলে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। 

এর বাইরে ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে। 

এসজি/