ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানকে ‘২০০৯ লাহোর হামলা’ প্রসঙ্গ টেনে বার্তা শ্রীলঙ্কার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
পাকিস্তানকে ‘২০০৯ লাহোর হামলা’ প্রসঙ্গ টেনে বার্তা শ্রীলঙ্কার
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।

পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তাদের জাতীয় দল প্রতিযোগিতায় অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে অচলাবস্থার মধ্যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এই ম্যাচটি না হলে টিকিট বিক্রি থেকে উল্লেখযোগ্য রাজস্ব হারানোর মুখে পড়বে।

এক আনুষ্ঠানিক চিঠিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে ম্যাচটি বয়কট না করে নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে অনুরোধ করেছে। চিঠিটি সামনে এনেছে হিন্দুস্তান টাইমস, যার শুরুটা ছিল এমন, ‘সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা আপনাদের জানাতে চাই যে, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থান সম্পর্কে অবগত হয়েছে- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি নিশ্চিত করেছে যে তাদের জাতীয় দল টুর্নামেন্টে অংশ নেবে এবং পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আরও বলা হয়েছে যে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভারত বনাম পাকিস্তান ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চিঠির পরে অংশে লেখা হয়েছে, ‘এই বিষয়ে আমরা নথিভুক্ত করতে চাই যে, শ্রীলঙ্কা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে, বিশেষ করে শ্রীলঙ্কায় নির্ধারিত ম্যাচগুলোর আয়োজক হিসেবে। এসব ম্যাচের জন্য সব বাণিজ্যিক, পরিচালনাগত, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আতিথেয়তা পরিকল্পনা ও ম্যাচের টিকিট বিক্রি।’

শ্রীলঙ্কা পাকিস্তানকে স্মরণ করিয়ে দেয় যে, ২০০৯ সালে লাহোরে হামলার পর তারাই ছিল পাকিস্তান সফরকারী প্রথম বড় দলগুলোর একটি। ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান দলের ওপর হামলার পর দীর্ঘ সময় পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। চিঠিতে এসএলসি আরও উল্লেখ করে যে, ২০২৫ সালে ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর কিছু খেলোয়াড় দেশে ফিরে যেতে চাইলেও, এসএলসি সফর সম্পন্ন করার প্রতিশ্রুতি রক্ষা করার সিদ্ধান্ত নেয়।

চিঠিতে এসএলসি লিখেছে, ‘এই প্রেক্ষাপটে আমরা সম্মানের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে, শ্রীলঙ্কা ক্রিকেট ও শ্রীলঙ্কা জাতীয় দল বহুবার পাকিস্তান সফর করেছে এবং আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছে, অত্যন্ত কঠিন ও সংবেদনশীল পরিস্থিতির মধ্যেও, যার মধ্যে গুরুতর নিরাপত্তা সংক্রান্ত ঘটনাও রয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের বহরে হামলা, যার ফলে কিছু শ্রীলঙ্কান খেলোয়াড় ও কর্মকর্তা আহত হন, যাদের কেউ কেউ আজও শারীরিক প্রভাব বহন করছেন। আর অন্যরা গভীর ও দীর্ঘস্থায়ী মানসিক আঘাতে ভুগেছেন।’

চিঠিতে আরও বলা হয়, ‘এই সব গুরুতর পরিস্থিতি সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেট শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি সমর্থনে অটল থেকেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট ও আন্তর্জাতিক সংহতির বৃহত্তর স্বার্থে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে গেছে। এমন সময়ে, যখন বহু অন্যান্য ক্রিকেটিং দেশ পাকিস্তান সফরে যেতে দ্বিধাগ্রস্ত বা অনিচ্ছুক ছিল।’

অনিক/

বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:১১ এএম
বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড
গোলের পর উদ্‌যাপনে জুড বেলিংহাম। ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও যোগ করা সময়ে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে নরওয়ে-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হয় ম্যাচটি।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। 

কিন্তু এরপর আর পারলেন না পিকফোর্ড। ৩৬ মিনিটে  দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের নিখুঁত শটটি পিকফোর্ডকে পরাস্ত করে ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এরপর ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ তৈরি করে নরওয়ে। বক্সের মধ্যে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন আলেকজান্ডার সরলথ। তবে বল পোস্টর পাশ দিয়ে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পরই আবার আক্রমণে ওঠে নরওয়ে। তবে মার্টিন ওডেগার্ডের শটটি ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। 

অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। সেই সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিট)। দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম। বাঁ প্রান্ত থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন তার দিকে। বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন বেলিংহাম। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে পরাস্ত করে বলটি দূরের কোণে জড়িয়ে যায় জালে। তাতে সমতায় ফেরে ইংল্যান্ড।

যোগ করা সময়ের শেষ দিকে হ্যারি কেইন নরওয়ের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরই বিরতির বাঁশি বাজান রেফারি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

এসজি/ 

শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ এএম
শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না ইংল্যান্ড। অন্যদিকে, সুযোগ পেয়েই গোল করে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হয়।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। 

এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। কিন্তু ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের শটটি ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এসজি/

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৪৯ এএম
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার লড়াই রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

আর যারা মোবাইলে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। 

এর বাইরে ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে। 

এসজি/

৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:২৪ এএম
৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন
স্টালে সোলবাক্কেন। ছবি: সংগৃহীত

একসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। হৃৎস্পন্দন বন্ধ ছিল টানা সাত মিনিট। ২৬ ঘণ্টা কোমায় থাকার পর মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন জীবনে। ২৫ বছর পর সেই মানুষটিই এখন নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের নায়ক।

তিনি নরওয়ের জাতীয় দলের কোচ স্টালে সোলবাক্কেন। তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে আর্লিং হালান্ডদের দল। গত রাতে ইংল্যান্ড বাধা টপকাতে পারলে ইতিহাস গড়ে সেমিতে পা রেখেছে হালান্ড শিবির। হেরে থাকলে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপে চমক দেখানো দলটিকে। 

তবে নরওয়েরে কোচ সোলবাক্কেনের গল্প শুধু ফুটবল নয়, জীবন-মৃত্যুর লড়াইয়েরও। ১৯৯৮ বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে নরওয়ের হয়ে ব্রাজিলকে হারানোর ঐতিহাসিক ম্যাচের অংশ ছিলেন তিনি। পরে ইতালির কাছে হেরে বিদায় নেয় নরওয়ে। এরপর ২০০০ সালে ডেনিশ ক্লাব এফসি কোপেনহেগেনে যোগ দেন সোলবাক্কেন।

২০০১ সালের ১৩ মার্চ অনুশীলনের সময় আচমকাই হৃৎরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালালেও সাত মিনিট তার হৃৎস্পন্দন ছিল না। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার হৃৎস্পন্দন ফিরে আসে। এরপর ২৬ ঘণ্টা কোমায় ছিলেন তিনি।

পরে সোলবাক্কেন জানান, সেই সময় তিনি যেন একটি নীল আলো আর একটি সুড়ঙ্গ দেখতে পেয়েছিলেন। জন্মগত হৃৎযন্ত্রের সমস্যাই ছিল এই ঘটনার কারণ। চিকিৎসকরা জানিয়ে দেন, তার ফুটবল ক্যারিয়ার শেষ। পেসমেকার বসানো হয় শরীরে, আর মাত্র ৩৩ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলতে হয়। তাই বলে তিনি ফুটবল ছাড়েননি। কোচিং শুরু করেন, দীর্ঘদিন ডেনমার্ক, ইংল্যান্ড ও জার্মানির বিভিন্ন ক্লাবে কাজ করার পর ২০২০ সালে নরওয়ে জাতীয় দলের দায়িত্ব নেন।

শুরুটা সহজ ছিল না। হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকা থাকা সত্ত্বেও কাতার বিশ্বকাপ ও ইউরো; দুটিতেই জায়গা করে নিতে ব্যর্থ হয় নরওয়ে। চাকরিও প্রায় হারাতে বসেছিলেন সোলবাক্কেন। কিন্তু তিনি হাল ছাড়েননি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নরওয়ে। মূল পর্বে এসে দুর্দান্ত ফুটবল খেলছে দলটি। গ্রুপ পর্ব পেরিয়ে আইভরি কোস্ট ও ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো জায়গা করে নেয় শেষ আটে।

সোলবাক্কেনের ভাষায়, ‘এই ছেলেরা শুধু নরওয়ের ফুটবল নয়, পুরো দেশের ইতিহাসই বদলে দিয়েছে।’ আর সেই ইতিহাসের সবচেয়ে বড় প্রতীক হয়তো স্বয়ং সোলবাক্কেনই; যিনি সাত মিনিট মৃত্যুর কাছে হার মেনেও শেষ পর্যন্ত জীবন ও ফুটবল; দুটোতেই ফিরেছেন বিজয়ীর বেশে।

মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:১২ এএম
মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। 

এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। অন্যদিকে, নরওয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। 

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া দলে এবার সুযোগ পেয়েছেন জন স্টোনস ও ননি মাদুয়েকে। মেক্সিকো ম্যাচে লাল কার্ড পাওয়ায় জ্যারেল কোয়ানসা নিষিদ্ধ থাকায় তার জায়গায় দলে ফিরেছেন স্টোনস। অন্যদিকে বুকায়ো সাকার জায়গায় শুরুর একাদশে জায়গা পেয়েছেন মাদুয়েকে।

অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে হারানো দল থেকে বাদ পড়েছেন আন্তোনিও নুসা। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আন্দ্রেয়াস শেলদেরুপ।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও’রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম, হ্যারি কেইন।

নরওয়ে একাদশ: ওরইয়ান নিলান্ড (গোলরক্ষক), ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন, আর্লিং হলান্ড।

এসজি/