ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন

টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ চার দলেরই সমান চ্যালেঞ্জ

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
আজ চার দলেরই সমান চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের গ্রুপপর্বে খুব বেশি চ্যালেঞ্জিং ম্যাচ ছিল দলগুলোর। সেখান থেকে উঠে আসা সুপার এইটের আট দলের আসল পরীক্ষা কার্যত শুরু এখন। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে। আজ পরীক্ষা দিতে নামবে সুপার এইটের আরও চার দল। শ্রীলঙ্কায় বিকেল সাড়ে ৩টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। আহমেদাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরেক স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ দুটি চার দলের জন্যই সমান চ্যালেঞ্জ।

গ্রুপপর্বে শ্রীলঙ্কার জন্য শিক্ষণীয় ছিল জিম্বাবুয়ের প্রহার। এই পর্বে হ্যাটট্রিক জয়ে যখন আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল লঙ্কানরা, তখন তাদের মাটিতে আছড়ে ফেলে জিম্বাবুয়ে। হারিয়ে দেয় ৬ উইকেটের ব্যবধানে। তবে আয়ারল্যান্ড, ওমান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে ছিল টুর্নামেন্টের সহ-আয়োজকরা। আজ ইংলিশ পরীক্ষায় উতরে যেতে সেই ছন্দটা ফিরিয়ে আনাই দাসুন শানাকাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গ্রুপপর্বে ইংল্যান্ডের গল্পটাও অনেকটাই শ্রীলঙ্কার মতোই। তারা ৪ ম্যাচে ৩ জয়ে সুপার এইট নিশ্চিত করেছে।

নেপাল, ইতালি, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহজ গ্রুপে ছিল ইংল্যান্ড। কিন্তু কোনো ম্যাচেই সেরা ছন্দে ছিল না ক্রিকেটের জনকরা। নেপালের সঙ্গে ভয় ধরিয়ে জিতেছিল মাত্র ৪ রানের ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে হেরে যায় ৩০ রানের ব্যবধানে। এরপর স্কটল্যান্ড এবং ইতালিকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় ইংলিশরা, বিশেষ করে ইতালির বিপক্ষে। সেই লড়াইয়ে ২০০ ছাড়িয়ে যায় ইংল্যান্ডের সংগ্রহ। গ্রুপপর্ব ভারতে খেলে এবার শ্রীলঙ্কার মাটিতে লড়তে হবে হ্যারি ব্রুকের দলকে।

টি-টোয়েন্টি দ্বৈরথে শ্রীলঙ্কার বিপক্ষে ঢের এগিয়ে ইংল্যান্ড। দুই দলের ১৭ বারের সাক্ষাতে ইংলিশদের জয় ১৩টি, লঙ্কানদের ৪টি। মজার বিষয় হলো, বিশ্বকাপ শুরুর আগে নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলে প্রস্তুত হয়েছে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচই হয়েছিল পাল্লেকেলেতে। দ্বীপ দেশে লঙ্কানদের ধবলধোলাই করেছিল ইংলিশরা। এদিক বিবেচনা করলে বলাই যায়- সুপার এইটের দ্বিতীয় গ্রুপের ম্যাচে আজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে নামবে শ্রীলঙ্কা।

সুপার এইটের ‘এ’ গ্রুপে হবে সেয়ানে সেয়ানে টক্কর। গ্রুপপর্বে পাকিস্তানসহ অপর তিন প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের চার গ্রুপ ম্যাচের সবকটি জিতেছে। এমনই ছন্দ নিয়ে মুখোমুখি হতে চলেছে দুই দল। যদিও ভারত এখন অবধি তাদের ব্যাটিং নিয়ে আপ-টু-মার্ক অবস্থানে নেই, বিশেষ করে অভিষেক শর্মা। দুর্ভাগ্যজনভাবে এই হার্ড হিটার ওপেনার তিন ম্যাচে নেমে তিনবারই ডাক মেরেছেন। তার সহ বাকিদের সমালোচনায় বেশ চাপেই রয়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারের জয় বাদে গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার পথচলা ছিল মসৃণ। যদিও টি-টোয়েন্টি দ্বৈরথে খুব বেশি দাপুটে রেকর্ড নেই প্রোটিয়াদের। দুই দলের ৩৫ সাক্ষাতে ভারতের জয় ২১টি, দক্ষিণ আফ্রিকার ১৩টি। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ।

অনিক/

অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০৪ এএম
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
ইংল্যান্ড ও নরওয়ে ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়েছে। ফলে অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচটি। দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলবে দুই দল। এই সময়ে কোনো ফল না আসলে সেমিফাইনালে উঠার ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে নরওয়ের বক্সের বাইরে ফাউলের শিকার হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। 

এরপর ইংলিশ রক্ষণভাগে একাধিক আক্রমণ চালায় নরওয়ে। তাতে ৫৭ মিনিটে জালের দেখাও পায় তারা। কর্নার থেকে সুযোগ তৈরি করে নরওয়ে। প্রথমে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল চলে যায় তোরবইয়র্ন হেগেমের কাছে। তিনি জোরালো শট বল পাঠিয়ে দেন জালে। তাতে আবারও উল্লাসে মেতে উঠে নরওয়ের খেলোয়াড় ও সমর্থকরা। 

কিন্তু ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে নরওয়ের গোলটি বাতিল করে দেন রেফারি। মূলত গোলের আগের মুহূর্তে বক্সের ভেতর এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। ফাউলের কারণে গোলটি বাতিল করে পুনরায় নরওয়েকে কর্নার নিতে বলেন রেফারি। তবে কর্নার থেকে পরবর্তীতে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

ম্যাচের ৭৬ মিনিটে আরও একবার হতাশ হতে হয় নরওয়েকে। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি, সেটি আবারও বক্সে ফিরে আসে।

সুযোগ পেয়ে হেড করেন ক্রিস্টোফার আজের। তার হেডে বল আঘাত হানে ক্রসবারে। ফিরতি বলে হেড নেওয়ার চেষ্টা করেন সান্দের বের্গে, তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের রক্ষণভাগ বলটি ক্লিয়ার করে।

ম্যাচের ৭৯ মিনিটে বুকায়ো সাকা দারুণ এক বাঁকানো ক্রস পাঠান বক্সের মধ্যে। কিন্তু বলটি হ্যারি কেইনের মাথার সামান্য ওপর দিয়ে চলে যায়। পেছনের পোস্টে থাকা এলিয়ট অ্যান্ডারসনও শেষ পর্যন্ত বলের নাগাল পাননি। তাতে পোস্ট ঘেঁষে বলে চলে যায় বাইরে।

ম্যাচের ৮৬ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেন সাকা। ডান দিক থেকে তিনি বক্সের মধ্যে একটি নিখুঁত পাস বাড়ান, কিন্তু নরওয়ের রক্ষণভাগ শেষ মুহূর্তে বলটি ক্লিয়ার করে। তাতে বড় একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। 

যোগ করা সময়ে (৯০+১ মিনিট) ইংল্যান্ডের ডেস্টিনি উডোজি স্পেন্স দ্রুত এগিয়ে গিয়ে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে চাপ দেন। নিলান্ড বল ক্লিয়ার করতে শট নিলে তা স্পেন্সের পায়ে লেগে পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপর জন স্টোনসের একটি ক্রস বক্সে পেয়ে হেড নেন বেলিংহাম। কিন্তু তা লক্ষ্যে ছিল না, পোস্টের পাশ দিয়ে বল চলে যায় বাইরে।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২১ এএম
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই
আন্তোনিও রাট্টিন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান তিনি। 

রাট্টিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স। ক্লাবটি এক শোকবার্তায় জানায়, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি ও প্রতীক আন্তোনিও উবালদো রাট্টিনের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের পাশে আছি। বিদায়, রাতা।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন রাট্টিন।

এক দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন রাট্টিন। এই সময়ে ৩২টি ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপে দলের নেতৃত্বভার ছিল তার কাঁধে। তবে সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের একটি ঘটনা তাকে ফুটবল ইতিহাসে আলোচিত করে তোলে।

ম্যাচটিতে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন রাট্টিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে সিদ্ধান্তটি বুঝতে না পেরে তিনি কয়েক মিনিট মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান এবং একজন দোভাষীর জন্য অপেক্ষা করেন।

পরে মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা কুঁচকে দেওয়া এবং রানি এলিজাবেথের জন্য সংরক্ষিত লাল কার্পেটে গিয়ে বসে পড়ার ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দেন তিনি।

এই ঘটনার পর ফুটবলে রেফারিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। ফিফার তৎকালীন রেফারিজ কমিটির প্রধান কেন অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের আদলে হলুদ ও লাল কার্ড ব্যবস্থার প্রবর্তন করেন। এতে হলুদ কার্ড সতর্কবার্তা এবং লাল কার্ড বহিষ্কারের প্রতীক হিসেবে চালু হয়, যা আজও বিশ্ব ফুটবলে ব্যবহৃত হচ্ছে। 

এসজি/

বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:১১ এএম
বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড
গোলের পর উদ্‌যাপনে জুড বেলিংহাম। ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও যোগ করা সময়ে দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে নরওয়ে-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।  

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হয় ম্যাচটি।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। 

কিন্তু এরপর আর পারলেন না পিকফোর্ড। ৩৬ মিনিটে  দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের নিখুঁত শটটি পিকফোর্ডকে পরাস্ত করে ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এরপর ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ তৈরি করে নরওয়ে। বক্সের মধ্যে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন আলেকজান্ডার সরলথ। তবে বল পোস্টর পাশ দিয়ে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পরই আবার আক্রমণে ওঠে নরওয়ে। তবে মার্টিন ওডেগার্ডের শটটি ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। 

অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। সেই সুযোগ আসে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিট)। দারুণ এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান বেলিংহাম। বাঁ প্রান্ত থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন তার দিকে। বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন বেলিংহাম। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে পরাস্ত করে বলটি দূরের কোণে জড়িয়ে যায় জালে। তাতে সমতায় ফেরে ইংল্যান্ড।

যোগ করা সময়ের শেষ দিকে হ্যারি কেইন নরওয়ের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরই বিরতির বাঁশি বাজান রেফারি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

এসজি/ 

শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ এএম
শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না ইংল্যান্ড। অন্যদিকে, সুযোগ পেয়েই গোল করে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হয়।

শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণে উঠার চেষ্টা করে ইংল্যান্ড। ম্যাচের ১৯ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয় তাদের সামনে। তবে এলিয়ট অ্যান্ডারসনের ক্রসটি হেডে ঠিকঠাক সংযোগ করতে পারেননি জুড বেলিংহাম। 

হাইড্রেশন বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। বিরতি থেকে ফিরে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন বেলিংহাম। তবে ফ্রি-কিক থেকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর জন স্টোনসের ভুল পাস প্রায়ই পেয়েই যাচ্ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দ্রুত এগিয়ে এসে বলটি তালুবন্দি করে ইংল্যান্ডকে বিপদমুক্ত করেন। 

এরপর হালান্ডের হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। কিন্তু ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বক্সের বাঁ দিক থেকে তার বাঁ পায়ের শটটি ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

এদিকে আক্রমণ গড়ে ওঠার সময় হ্যারি কেইন মাটিতে পড়ে গিয়ে ফাউলের দাবি জানান। তবে রেফারি কোনো ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এসজি/

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৪৯ এএম
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যকার লড়াই রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

আর যারা মোবাইলে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। 

এর বাইরে ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে। 

এসজি/