ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি সাতকানিয়ায় সুপারি গাছ থেকে অজগর ও ঘর থেকে গোখরা সাপ উদ্ধার এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর জলাবদ্ধ রাস্তায় গাড়ি-বাইক চালাবেন যেভাবে প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে কী করবেন ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর দেশে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল বিক্রির মাইলফলক খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ ফেস্ট ২০২৬’ উদ্বোধন চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন ডে-কেয়ার নয়, শিশুদের সময় দিন ইবিতে প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার প্রয়োজন তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি দুর্নীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ যুদ্ধাপরাধীর বিচার ও হেফাজতের আবির্ভাব

ট্রেন ও কক্সবাজারের পর্যটন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৩ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম
ট্রেন ও কক্সবাজারের পর্যটন

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর সেই সঙ্গে শুরু হয়ে যাবে কক্সবাজারগামী পর্যটকদের আনাগোনা। কক্সবাজারে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন রেল স্টেশন। ট্রেন সার্ভিসের পাশাপাশি কক্সবাজারের পর্যটনকে উন্নত শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভাবনা ও সংকটের কথা জানাচ্ছেন জাজাফী।

দেশের প্রধানতম পর্যটন নগরী কক্সবাজার। ঘোরার জন্য ভ্রমণপিয়াসী মানুষ  কক্সবাজারকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। কক্সবাজারের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের যোগাযোগব্যবস্থায় নতুন অধ্যায় তৈরি হলো। পর্যটন খাতে আয়ও বাড়বে। কর্মসংস্থানও বাড়বে হবে।
অর্থনীতির পরিভাষায় যোগান বৃদ্ধি পেলে দাম কমার কথা।

যেহেতু যোগাযোগের বড় মাধ্যম ট্রেন, তাই ধরে নেওয়া যায় পর্যটকদের বিরাট অংশ কক্সবাজার যাওয়া আসার ক্ষেত্রে রেলপথ বেছে নিবে। এটা হলে বাস এবং বিমানের যাত্রী সংখ্যা অনেকটাই কমে যাবে। ফলে বাস ও বিমান যাত্রী ধরে রাখতে ভাড়া কমানো ছাড়া পথ থাকবে না। অনেক বয়স্ক বা অল্প বয়সী মানুষও দীর্ঘ পথ বাসে ভ্রমণ করতে পারে না। তা ছাড়া দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণেও অনেকের মধ্যে অনীহা দেখা দেয়।

ট্রেনে হেঁটে বেড়ানো যায়। চা কফি খাওয়া যায়। টয়লেটের ব্যবস্থা থাকে, বাইরের দৃশ্য দেখতে দেখতে পিকনিকের আমেজে যাওয়া যায়। এ ছাড়া কর্তৃপক্ষের দেওয়া হিসাব মতে ট্রেনের ভাড়া হবে বাসের প্রায় অর্ধেক বা তারও কিছু কম। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ দেশের অন্যান্য রুটের তুলনায় এই রুটে সারা বছরই যাত্রী পাবে এবং সঠিকভাবে সেবা দিতে পারলে রেলওয়ের ভালো আয় হবে। তবে সেবার মান নিশ্চিত করতে হবে।

এসব সম্ভাবনার পাশাপাশি কিছু আশঙ্কাও রয়েছে। পর্যটক বেড়ে গেলে হোটেল মোটেলে জায়গার সংকুলান হবে না। এটাকে পুঁজি করে হোটেল মোটেলের ভাড়া বাড়ানো হতে পারে। একইসঙ্গে অন্যান্য সেবা খাত যেমন, খাবারের হোটেল, প্রয়োজনীয় পণ্য, স্থানীয় গাড়ি ভাড়া সব বেড়ে যেতে পারে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে।

পরিবেশ দূষণের হার বাড়তে পারে। সেই সঙ্গে সমুদ্র সৈকত এলাকায় অপরাধ প্রবণতাও বাড়তে পারে এবং সৈকতের পরিবেশও নষ্ট হতে পারে। যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি পর্যটকের আগমনে সৈকতের সৌন্দর্য নষ্ট হতে পারে। অন্যদিকে ট্রেন চালুর পর গণপরিবহনের ভাড়া কমানো বা যাত্রী কমে যাওয়ার বিষয়টি আমলে নিয়ে একটি চক্র ভয়বহ সিদ্ধান্ত নিতে পারে।

আর সেটা হতে পারে মানুষকে ট্রেন থেকে বিমুখ করা। এ জন্য ট্রেনে পাথর ছুড়ে মারার মতো ঘটনাও ঘটতে পারে। অন্যদিকে টিকিট নিয়ে দালালচক্র সক্রিয় হয়ে উঠতে পারে। পৃথিবীর অনেক দেশের অর্থনীতির একটি বড় অংশ পর্যটকনির্ভর। মরিশাস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভুটান, মালদ্বীপ অন্যতম। পর্যটকে সত্যিকার অর্থে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পেরেছে বলেই ওসব দেশে পর্যটকদের আনাগোনা অনেক বেশি।

বাংলাদেশ থেকেও প্রতি বছর ওসব দেশে হাজার হাজার পর্যটক যাচ্ছেন। ওসব দেশে গিয়ে পর্যটকরা যেমন সেবা ও পরিবেশ পেয়ে থাকেন তার ছিটেফোঁটাও আমাদের পর্যটনকেন্দ্রগুলোতে নেই। ফলে বিদেশি পর্যটকরা তো নয়ই, দেশি পর্যটকরাও এখানে আসতে আগ্রহ হারিয়ে ফেলেন। আর্থিক সঙ্গতি আছে এমন দেশি পর্যটকরাও বিদেশমুখী হন।

সুতরাং পর্যটন শিল্প বলে আমরা যেটাকে আখ্যায়িত করি সেখানে পর্যটন শব্দটি থাকলেও শিল্প খুব একটা নেই বলাই চলে। শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারলেই কেবল এ খাত হয়ে উঠতে পারে অত্যন্ত লাভজনক এবং দেশ এই খাত থেকে অনেক বেশি লাভবান হতে পারে। ঈর্ষণীয় বৈদেশিক মুদ্রাও আয় হতে পারে। সে ক্ষেত্রে যাতায়াত ভাড়া, হোটেল ভাড়া নিয়ন্ত্রণ করতে হবে। এসব নিয়ে নিউজ হলেও আশানুরূপ পদক্ষেপ নিতে দেখা যায় না।

এসব অনিয়ম নিয়ন্ত্রণ করাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেই তবে এ খাত হয়ে উঠতে পারে অপার সম্ভাবনাময়। এ ছাড়া কক্সবাজারে সমুদ্র সৈকত ছাড়া আর কোনো বিনোদন মাধ্যম নেই। নেই কোনো সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, উল্লেখ করার মতো শিশুপার্ক বা অন্যান্য বিনোদন কেন্দ্র। ফলে দেশি-বিদেশি পর্যটকরা এখানে এসে খুব সহজেই হতাশ হয়ে পড়ে, আগ্রহ হারিয়ে ফেলে।

বর্তমান পরিস্থিতিতেও কক্সবাজার থেকে মাসে শত কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। কিন্তু সেই তুলনায় সরকারি তেমন সুযোগ সুবিধা নেই বলে পর্যটকরা মনে করে। সৈকত এলাকায় মোবাইলে ও ইন্টারনেট নেটওয়ার্কের অবস্থাও খুব দুর্বল। তারা চাইলেও ঘরে রেখে আসা প্রিয়জনদেরকে ভিডিও কলে বা লাইভের মাধ্যমে সমুদ্র দেখাতে পারে না। অথচ পুরো জোনটাকে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়া যায়।

লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত এই তিন চার কিলোমিটার এলাকায় ১০০০টি রাউটার লাগালে এবং প্রতিটির জন্য মাসে ১ হাজার টাকাও যদি খরচ হয় তবে মাসে ইন্টারনেট বাবদ খরচ হবে ১০ লাখ টাকা। যেখানে সরকার শত কোটি টাকা মাসে রাজস্ব পাচ্ছে সেখানে পর্যটকদের জন্য এই ব্যয় খুবই সামান্য। সৈকত এলাকায় যে বাতিগুলো আছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম আলো দেয়।

জায়গাটা আলোকোজ্জ্বল করতে পারলে সৈকত উঠতো নিরাপদ এবং আকর্ষণীয়। এমনকি এই সব ক্ষেত্রে যা খরচ সেটাও সরকার চাইলে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমেও মেটাতে পারে। দরকার শুধু উদ্যোগের। এই শহরে যাতায়াতের জন্য ব্যাটারিচালিত রিকশা বা টমটমই একমাত্র বাহন। কিন্তু সেটার ভাড়ার কোনো বিধিনিষেধ নেই। যার কাছ থেকে যত হাঁকিয়ে নিতে পারে। পর্যটকদের জিম্মি করে রাখা হয়।

৩০ থেকে ৪০ কিলোমিটার পথ ব্যাটারিচালিত টমটমে যাওয়া আসার জন্য ভাড়া নেওয়া হয় ৮০০ থেকে ১২০০ টাকা! পাঁচ কিলোমিটার পথ যেতেও তারা ভাড়া দেড় শ থেকে দুই শ টাকা দাবি করে। যেখানে যেতে তাদের মাত্র ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে শুধু ট্রেন সার্ভিস দিয়ে কক্সবাজারের পর্যটন কখনোই উন্নত শিল্পের পর্যায়ে পৌঁছাতে পারবে না।

কলি

বেলাই বিল প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি
বেলাই বিল।

গাজীপুর মানেই অনেকের কাছে শিল্পাঞ্চল, ব্যস্ত সড়ক আর জনবহুল নগর জীবনের ছবি। কিন্তু এই জেলার বুকেই লুকিয়ে আছে এক শান্ত, সবুজ আর জলময় প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য–বেলাই বিল। শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, অথচ এখানে পৌঁছালে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। বর্ষায় বিস্তীর্ণ জলরাশি, শাপলা-শালুকের সমারোহ, নৌকার মৃদু দোলা, পাখির কূজন আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে বেলাই বিল হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্য। যারা খুব অল্প সময়ে ঢাকার কাছাকাছি কোথাও প্রকৃতির সান্নিধ্যে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য বেলাই বিল হতে পারে আদর্শ একটি ভ্রমণস্থল।

বেলাই বিলের পরিচয় ও ইতিহাস

বেলাই বিল মূলত একটি প্রাকৃতিক জলাভূমি, যা গাজীপুর জেলার শ্রীপুর ও কালীগঞ্জ এলাকার বিস্তীর্ণ অংশজুড়ে ছড়িয়ে রয়েছে। বহু বছর ধরেই এটি স্থানীয় মানুষের জীবিকা, কৃষিকাজ এবং মাছ ধরার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে আশপাশের খাল ও নদীর পানি এসে পুরো বিলটি বিশাল জলরাশিতে পরিণত হয়। শুষ্ক মৌসুমে এর অনেক অংশ কৃষিজমিতে রূপ নেয়, যেখানে ধানসহ বিভিন্ন ফসলের চাষ হয়।
একসময় বেলাই বিল ছিল মূলত স্থানীয়দের পরিচিত একটি জলাভূমি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এর মনোমুগ্ধকর ছবি ছড়িয়ে পড়ার পর ধীরে ধীরে এটি পর্যটকদের নজরে আসে। বর্তমানে সপ্তাহান্তে ও ছুটির দিনে অসংখ্য মানুষ এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন।

 

কোথায় অবস্থিত

বেলাই বিল গাজীপুর জেলার কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত। ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এটি একদিনের ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয়। বিলের বিভিন্ন অংশে প্রবেশের একাধিক পথ রয়েছে। পর্যটকদের বেশির ভাগই কালীগঞ্জ উপজেলার দিক দিয়ে প্রবেশ করেন, কারণ সেখান থেকে নৌকা ভ্রমণের সুযোগ তুলনামূলক বেশি পাওয়া যায়।

কীভাবে যাবেন

ঢাকা থেকে বেলাই বিলে যাওয়া বেশ সহজ। রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর কিংবা কুড়িল বিশ্বরোড থেকে গাজীপুর বা কালীগঞ্জগামী বাসে উঠতে পারেন। কানাইয়া বাজার নেমে নির্দিষ্ট স্থান থেকে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা বা স্থানীয় পরিবহনে বিলের ঘাটে পৌঁছে যাবেন।
ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে গেলেও যাত্রা বেশ আরামদায়ক। সড়কপথে ঢাকার যানজটের ওপর নির্ভর করে সাধারণত দেড় থেকে আড়াই ঘণ্টার মধ্যেই বেলাই বিলে পৌঁছানো সম্ভব। ঘাটে পৌঁছে স্থানীয় মাঝিদের নৌকা ভাড়া করে বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। দলবেঁধে গেলে একটি নৌকা ভাড়া করাই সবচেয়ে সুবিধাজনক।

 

বেলাই বিলে ভ্রমণের অভিজ্ঞতা

বেলাই বিলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল জলরাশি ও নিরিবিলি পরিবেশ। নৌকায় বসে চারদিকে তাকালে যত দূর চোখ যায় শুধু পানি আর সবুজের সমারোহ। বর্ষাকালে বিলজুড়ে ফুটে থাকা সাদা ও গোলাপি শাপলা প্রকৃতিকে আরও মোহনীয় করে তোলে।
নৌকার ধীরগতির সঙ্গে হালকা বাতাস, দূরে জেলেদের মাছ ধরা, কোথাও কোথাও পানির ওপর ভেসে থাকা জলজ উদ্ভিদ–সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয়। সকাল কিংবা বিকেলের আলোয় বিলের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে যায়। সূর্যাস্তের সময় আকাশের লালচে আভা পানির ওপর প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয়, যা যেকোনো দর্শনার্থীর মন ছুঁয়ে যায়।

প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভাণ্ডার

বেলাই বিল শুধু সৌন্দর্যের জন্য নয়, জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ। বর্ষা ও শীত মৌসুমে এখানে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখির দেখা মেলে। পানকৌড়ি, বক, মাছরাঙা, ডাহুকসহ নানা ধরনের জলচর পাখি এই বিলের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
এছাড়া বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। স্থানীয় জেলেরা বছরের বিভিন্ন সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। জলজ উদ্ভিদ, শাপলা, শালুক এবং চারপাশের সবুজ গাছপালা মিলিয়ে পুরো এলাকাটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র গড়ে তুলেছে।

 

কখন গেলে সবচেয়ে ভালো লাগবে

বেলাই বিল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর। এ সময় পুরো বিল পানিতে পরিপূর্ণ থাকে এবং নৌকায় ঘুরে বেড়ানোর প্রকৃত আনন্দ পাওয়া যায়। বর্ষার শেষে শাপলার সমারোহও দর্শনার্থীদের মুগ্ধ করে।
অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সময়েও এখানে যাওয়া যায়। এ সময় আবহাওয়া তুলনামূলক শীতল থাকে এবং অনেক পরিযায়ী পাখি দেখা যায়। তবে গ্রীষ্মের শেষ দিকে বিলের পানি কমে যাওয়ায় নৌকা ভ্রমণের সুযোগ সীমিত হতে পারে।

আলোকচিত্রীদের জন্য স্বর্গ

প্রকৃতির ছবি তুলতে ভালোবাসেন এমন মানুষের কাছে বেলাই বিল একটি অসাধারণ লোকেশন। ভোরের কুয়াশা, সকালের কোমল আলো, বিকেলের সোনালি সূর্যাস্ত, পানিতে ভেসে থাকা শাপলা কিংবা জেলের নৌকা–সবই ক্যামেরাবন্দি করার মতো অনন্য দৃশ্য।

খাবার ও অন্যান্য সুবিধা

বেলাই বিল এলাকায় বড় ধরনের পর্যটন অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। তাই সেখানে উন্নতমানের রেস্টুরেন্ট বা খাবারের ব্যবস্থা সীমিত। স্থানীয় ছোট দোকানে হালকা নাশতা ও পানীয় পাওয়া গেলেও প্রয়োজনীয় খাবার সঙ্গে নিয়ে যাওয়াই ভালো।
এছাড়া বিশুদ্ধ পানীয় জল, ছাতা, সানস্ক্রিন, টুপি এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখলে ভ্রমণ আরও স্বস্তিদায়ক হবে।

 

ভ্রমণের সময় যে সতর্কতা মানবেন

বেলাই বিল ভ্রমণে কিছু সাধারণ সতর্কতা মেনে চলা জরুরি। নৌকায় ওঠার সময় ভারসাম্য বজায় রাখতে হবে এবং সম্ভব হলে লাইফ জ্যাকেট ব্যবহার করা উচিত। শিশুদের সব সময় বড়দের তত্ত্বাবধানে রাখতে হবে।
প্লাস্টিক, বোতল বা খাবারের মোড়ক পানিতে কিংবা আশপাশে ফেলে পরিবেশ দূষণ করা উচিত নয়। স্থানীয় মানুষের জীবনযাত্রা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোও একজন দায়িত্বশীল পর্যটকের কর্তব্য। বর্ষাকালে আবহাওয়ার পূর্বাভাস জেনে যাওয়া ভালো, কারণ হঠাৎ ঝড় বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

একদিনের ভ্রমণের আদর্শ গন্তব্য

প্রকৃতিকে ভালোবাসেন, নৌকা ভ্রমণ উপভোগ করেন কিংবা শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য মুক্তি চান–সব ক্ষেত্রেই বেলাই বিল আপনাকে নিরাশ করবে না। এই জলাভূমির শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি এবং বিস্তীর্ণ জলরাশি আপনাকে নতুন করে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। তাই সুযোগ পেলেই একদিন ঘুরে আসতে পারেন গাজীপুরের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা–বেলাই বিল।

রাঙামাটিতে ভারী বর্ষণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
রাঙামাটিতে ভারী বর্ষণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সাজেক ভ্যালি, রাঙামাটি। খবরের কাগজ
রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণে প্রাণহানি এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। 
 
মঙ্গলবার (৭ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় সাজেকের সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
 
জিয়াউর রহমান/আজহার

বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম
বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা
ছবি: সংগৃহীত

উত্তর ইউরোপের গ্রীষ্ম যেন প্রকৃতির এক অনন্য উপহার। দীর্ঘ শীতের অবসান ঘটিয়ে জুলাই মাসের উজ্জ্বল রোদ, নির্মল আকাশ আর বাল্টিক সাগরের শীতল বাতাস মানুষের জীবনে নতুন প্রাণ এনে দেয়। সেই অপার সৌন্দর্যের মধ্যেই আমরা তিন বন্ধু সপরিবারে বেরিয়ে পড়ি এক অনন্য সমুদ্রভ্রমণে।

আমি জামান সরকার। সঙ্গে ছিলেন রুবেল ভুঁইয়া ও কামরুল হাসান জনি। বৃহস্পতিবার (২ জুলাই) পরিবার-পরিজন নিয়ে আমরা যাত্রা শুরু করি টালিংক সিলজা লাইনের বিলাসবহুল প্রমোদতরি ভিক্টোরিয়া ওয়ানে চড়ে।

সন্ধ্যা সাড়ে ৬টায় হেলসিংকি বন্দর ছেড়ে ধীরে ধীরে বাল্টিক সাগরের নীল জলরাশির বুকে এগিয়ে যায় ১২ তলাবিশিষ্ট এই ভাসমান প্রাসাদ। পরদিন বিকেল ৪টায় আবার হেলসিংকিতে ফিরে আসা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টার এই সমুদ্রযাত্রা আমাদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা।

তিন বন্ধু, তিন পরিবার, তিনটি কেবিন

এই ভ্রমণে আমরা তিন বন্ধু নিজেদের পরিবার নিয়ে অংশ নিই। আমাদের জন্য জাহাজের ৯ম তলায় তিনটি পৃথক কেবিন বুক করা হয়েছিল।

আরামদায়ক, পরিচ্ছন্ন এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কেবিনগুলো ছিল সমুদ্রের বুকে ছোট্ট এক শান্তির আশ্রয়। কেবিনের জানালা দিয়ে দেখা যাচ্ছিল বিস্তীর্ণ নীল জলরাশি, দূরের দ্বীপপুঞ্জ এবং সমুদ্রতীরের মনোমুগ্ধকর দৃশ্য।

আমরা তিনজনই নিজস্ব গাড়ি নিয়ে এসেছিলাম। ভিক্টোরিয়া ওয়ানের সুবিশাল গাড়ি রাখার ডেকে নিরাপদে গাড়ি পার্ক করার ব্যবস্থা ছিল। প্রায় ৪০০টি গাড়ি বহনের সক্ষমতা রয়েছে জাহাজটির।

ভিক্টোরিয়া ওয়ান: সমুদ্রের বুকে এক ভাসমান নগরী

২০০৪ সালে নির্মিত ভিক্টোরিয়া ওয়ান আজও বাল্টিক সাগরের অন্যতম জনপ্রিয় প্রমোদতরি। জাহাজটি শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং এটি যেন সমুদ্রের বুকে গড়ে ওঠা একটি আধুনিক নগরী।

টালিংক সিলজা লাইনের ভিক্টোরিয়া ওয়ান জাহাজটির দৈর্ঘ্য ১৯৩ মিটার এবং প্রস্থ ২৯ মিটার। ১২ ডেকবিশিষ্ট জাহাজটিতে রয়েছে ৭৩৯টি কেবিন। এতে প্রায় ২ হাজার ৫০০ যাত্রী ভ্রমণ করতে পারেন এবং শয্যা রয়েছে ২ হাজার ২৫০টিরও বেশি। পাশাপাশি জাহাজটিতে প্রায় ৪০০টি গাড়ি বহনের সক্ষমতা রয়েছে। জাহাজটি হেলসিংকি–তাল্লিন–হেলসিংকি রুটে চলাচল করে।

জাহাজটিতে রয়েছে আধুনিক আবাসন, আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ, কেনাকাটাকেন্দ্র, বিনোদনকেন্দ্র, নৈশক্লাব, শিশুদের খেলাধুলার স্থান এবং বিশ্রামের নানা ব্যবস্থা।

রাজকীয় খাবারের আয়োজন

ভিক্টোরিয়া ওয়ানের অন্যতম বড় আকর্ষণ ছিল খাবারের বিপুল আয়োজন। জাহাজে রয়েছে ৮ থেকে ১০টি রেস্তোরাঁ, ক্যাফে, বার ও লাউঞ্জ। সন্ধ্যায় আমরা উপভোগ করি বিখ্যাত গ্র্যান্ড বুফে, যা সত্যিই ছিল রাজকীয়।

সেখানে ছিল সামুদ্রিক মাছ, স্যামন, গ্রিল করা মাংস, বিভিন্ন ধরনের পনির, তাজা ফলমূল, সালাদ, কেক, আইসক্রিম ও ডেজার্ট; পাশাপাশি ছিল ইউরোপীয় ও স্ক্যান্ডিনেভীয় বিশেষ খাবার।

প্রতিটি খাবারের পরিবেশনা ছিল অত্যন্ত আকর্ষণীয় ও যত্নশীল।

পরদিন সকালে পরিবেশন করা হয় সমৃদ্ধ রয়্যাল ব্রেকফাস্ট। গরম কফি, ক্রসাঁ, রুটি, ডিম, ফল, জুস, পনির, সসেজ এবং নানান সুস্বাদু খাদ্যসামগ্রী দিয়ে সাজানো সকালের টেবিল আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে।

সমুদ্রের দিকে তাকিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সকালের নাশতা উপভোগ করা ছিল ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা।

শুল্কমুক্ত দোকান: যেন ছোট্ট এক আন্তর্জাতিক বাজার

ভিক্টোরিয়া ওয়ানের বিশাল শুল্কমুক্ত দোকানটি যেন সমুদ্রের বুকে গড়ে ওঠা একটি ছোট আন্তর্জাতিক কেনাকাটাকেন্দ্র। এখানে পাওয়া যায় বিশ্বখ্যাত সুগন্ধি, প্রসাধনী, চকলেট, পোশাক, খেলনা, উপহারসামগ্রী, ফিনিশ ও এস্তোনীয় বিশেষ পণ্য এবং নানা ধরনের সামগ্রী।

কেরানীগঞ্জের সারিঘাট ঢাকার বুকেই এক চিলতে গ্রাম

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
ঢাকার বুকেই এক চিলতে গ্রাম
ঢাকার যেকোনো প্রান্ত থেকে সারিঘাটে যাতায়াত করা বেশ সহজ এবং সাশ্রয়ী।

ধুলোবালি, ইট-পাথরের দেয়াল আর অবিরাম যান্ত্রিক কোলাহলে যখন ঢাকার নাগরিক জীবন হাঁপিয়ে ওঠে, তখন মন ব্যাকুল হয়ে খোঁজে একটুখানি সবুজ, এক ফালি খোলা আকাশ আর শান্ত কোনো নদীর হাওয়া। কিন্তু কর্মব্যস্ত জীবনে ঢাকার বাইরে দূর-দূরান্তে যাওয়ার সময়-সুযোগ সব সময় হয়ে ওঠে না। এই যান্ত্রিকতার বৃত্ত ভেঙে ঢাকার খুব কাছেই যদি গ্রামীণ নীরবতা আর প্রকৃতির ছোঁয়া পেতে চান, তবে কেরানীগঞ্জের ‘সারিঘাট’ হতে পারে আদর্শ এক গন্তব্য। দিগন্তজোড়া সবুজ, খালের শান্ত জল, সারিবদ্ধ গাছের মায়াবী ছায়া আর শরতের শুভ্র কাশফুলের সমারোহ—সব মিলিয়ে সারিঘাট যেন এক টুকরো নিটোল বাংলার প্রতিচ্ছবি। খুব কম খরচে এবং অল্প সময়ে ঢাকার বুকে একদিনের ভ্রমণের জন্য এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান।

 

সারিঘাটের অবস্থান

ভৌগোলিক দিক থেকে সারিঘাট ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ঢাকার দক্ষিণ প্রান্তে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর অববাহিকায় গড়ে ওঠা হাসনাবাদের ‘বসুন্ধরা রিভারভিউ প্রজেক্ট’ বা আবাসন প্রকল্পের ঠিক পেছনেই এই মনোরম স্থানটির অবস্থান। এটি মূলত ‘আইন্তা’ ও ‘আড়াকুল’ নামক দুটি শান্ত গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি প্রাকৃতিক খালের অংশবিশেষ। এই খালের পাড় ধরেই প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে প্রকৃতির আপন খেয়ালে ও স্থানীয় উদ্যোগে গড়ে উঠেছে এক নয়নকাড়া সবুজ পরিবেশ, যা পর্যটকদের আকর্ষণ করে।

সারিঘাটের নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস

সারিঘাটের কোনো প্রাচীন বা রাজকীয় মোগল ইতিহাস নেই, তবে এর নামকরণের পেছনে রয়েছে এক দারুণ প্রাকৃতিক রূপ। মূল কেরানীগঞ্জ অঞ্চলের রয়েছে সুদীর্ঘ ঐতিহাসিক পটভূমি। মোগল আমলে নবাব শায়েস্তা খানের শাসনামলে তার কর্মচারীরা বা ‘কেরানী’রা বুড়িগঙ্গার ওপারে এসে বসবাস শুরু করায় এই অঞ্চলের নাম হয়েছিল কেরানীগঞ্জ। আবার ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্‌দৌলার পরিবারকে কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে বন্দি রাখা হয়েছিল।

 


তবে আজকের এই ‘সারিঘাট’ সম্পূর্ণ ভিন্ন এক কারণে পরিচিত। আইন্তা এবং আড়াকুল গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের পাড় ধরে সারিবদ্ধভাবে অসংখ্য কড়ই ও নানাবিধ গাছ রোপণ করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো যেন দলবেঁধে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালের জল পাহারা দিচ্ছে। এই গাছের চমৎকার সারি এবং নৌকার ঘাটের মেলবন্ধনের কারণেই স্থানীয় মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় ‘সারিঘাট’। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভ্রমণপিপাসুদের মাঝে একটি নান্দনিক বিনোদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।

কীভাবে যাবেন

ঢাকার যেকোনো প্রান্ত থেকে সারিঘাটে যাতায়াত করা বেশ সহজ এবং সাশ্রয়ী। নিচে সহজ কিছু রুট দেওয়া হলো–
যাত্রাবাড়ী বা পোস্তগোলা হয়ে: ঢাকার যেকোনো স্থান থেকে প্রথমে আপনাকে যাত্রাবাড়ী অথবা জুরাইন রেলগেটে আসতে হবে। জুরাইন বা যাত্রাবাড়ী থেকে বাস, লেগুনা অথবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চলে আসুন পোস্তগোলা ব্রিজের (বুড়িগঙ্গা প্রথম সেতু) ওপারে, অর্থাৎ হাসনাবাদ প্রান্তে। পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পর সেখানে সারিঘাট যাওয়ার জন্য সরাসরি লোকাল সিএনজি বা অটোরিকশা পাওয়া যায়, যার ভাড়া জনপ্রতি ১৫ থেকে ২০ টাকা।
রিজার্ভ সিএনজি বা বাইকে: আপনি যদি ঝামেলা এড়াতে চান, তবে জুরাইন রেলগেট বা পোস্তগোলা থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ১০০ থেকে ১৫০ টাকা। এছাড়া নিজস্ব বাইক বা গাড়ি থাকলে হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের রাস্তা ধরে সরাসরি সারিঘাট ব্রিজের গোড়ায় চলে যাওয়া যায়।

 

কেমন লাগবে সারিঘাট ভ্রমণ

যান্ত্রিক ঢাকা থেকে মাত্র আধা ঘণ্টার দূরত্বে যে এমন এক শান্ত পরিবেশ লুকিয়ে আছে, তা সারিঘাটে না পৌঁছালে বিশ্বাস করা কঠিন। সারিঘাটের রাস্তায় পা রাখতেই চারপাশের শান্ত পরিবেশ আপনার মন ভালো করে দেবে। পিচঢালা সরু রাস্তার দুপাশে সারিবদ্ধ সবুজ গাছ মাথার ওপর ছাতার মতো ছায়া দিয়ে রাখে। খালের শান্ত জলে সূর্যের আলো ঝিকমিক করে।
এখানে এলে আপনি গ্রামীণ মাঝির মতো নৌকায় চড়ে বেড়াতে পারবেন। খালের মৃদু বাতাসে নৌকার ছইয়ের নিচে বসে কিংবা কায়াকিং করার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। বিকেলে যখন সূর্য হেলে পড়ে, তখন পানির ওপর গোধূলির আলো এক মায়াবী পরিবেশ তৈরি করে। ঢাকা শহরের কোলাহল ভুলে সবুজের মাঝে পাখির কিচিরমিচির শব্দে কাটানো একটি বিকেল আপনার মানসিক ক্লান্তি নিমেষেই দূর করে দেবে।

সারিঘাটের মূল আকর্ষণসমূহ

সারিঘাটে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, ভ্রমণকারীদের মন ভরাতে রয়েছে নানা আয়োজন–
বৈকালিক নৌকা ভ্রমণ ও কায়াকিং: সারিঘাটের মূল প্রাণ হলো এখানকার খালের পানি। এখানে ঘণ্টা চুক্তি হিসেবে ছোট ছোট ডিঙি নৌকা ভাড়া পাওয়া যায়। বন্ধুদের নিয়ে বৈঠা বাওয়া বা মাঝির নৌকায় চিল করা দারুণ উপভোগ্য। এছাড়া ইদানীং তরুণদের মাঝে এখানে ‘কায়াকিং’ বা আধুনিক ক্যানো বোটিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
শরতের কাশবন: আপনি যদি শরৎকালে সারিঘাটে যান, তবে আপনার চোখ জুড়িয়ে যাবে। খালের দুপাশে এবং রিভারভিউ প্রজেক্টের খালি জমিতে দিগন্তজোড়া সাদা কাশবনের সমারোহ ঘটে। বাতাসে দোল খাওয়া সাদা মেঘের মতো কাশফুলের মাঝে ছবি তোলা ও হেঁটে বেড়ানোর অনুভূতি অন্যরকম।
স্ট্রিট ফুড ও বিখ্যাত চাপটি: ভ্রমণ মানেই তো খাওয়া-দাওয়া। সারিঘাটের আশপাশে এবং ঐতিহ্যবাহী ‘কাজিরগাঁও’ গ্রামে রয়েছে দারুণ সব খাবারের দোকান। বিশেষ করে এখানকার হরেক রকমের ভর্তা দিয়ে গরম গরম ‘চাপটি’ এবং পরশ ভাইয়ের বিশেষ চা অত্যন্ত বিখ্যাত। সারিঘাট থেকে মাত্র ২০ টাকা অটো ভাড়ায় কাজিরগাঁও গিয়ে এই স্বাদ নেওয়া যায়।

 

ভ্রমণের উপযুক্ত সময়

সারিঘাটে বছরের যেকোনো সময়ই যাওয়া যায়, তবে ঋতুভেদে এর রূপ বদলায়।
শরৎকাল (আগস্ট-অক্টোবর): সারিঘাট ভ্রমণের সেরা সময় হলো শরৎকাল। এই সময়ে চারপাশের কাশবনগুলো সাদা হয়ে ফোটে, যা এই জায়গার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়: বর্ষাকালে খালের পানি টইটম্বুর থাকে, ফলে নৌকাভ্রমণ ও কায়াকিং করার সেরা আমেজ পাওয়া যায় চারপাশের সতেজ সবুজের মাঝে।
দিনের কোন সময়: দিনের তীব্র রোদে না গিয়ে বিকেল ৩টা বা ৪টার দিকে যাওয়া সবচেয়ে ভালো। এতে পড়ন্ত বিকেলের মিষ্টি রোদ, কাশবনের হাওয়া এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়।

সতর্কতা

যেকোনো পর্যটন স্থানে ভ্রমণের সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি–
পানির ব্যাপারে সতর্কতা: খালের পানিতে নৌকাভ্রমণ বা কায়াকিং করার সময় সাবধানে থাকবেন। বিশেষ করে যারা সাঁতার জানেন না, তারা কায়াকিং করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন।
পরিবেশ পরিচ্ছন্ন রাখা: সারিঘাট আমাদের দেশের একটি সুন্দর প্রাকৃতিক সম্পদ। তাই সেখানে গিয়ে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল বা কোনো বর্জ্য যেখানে-সেখানে ফেলে পরিবেশ দূষিত করবেন না।
সন্ধ্যা হওয়ার আগে ফেরা: সারিঘাট এলাকাটি বিকেলের জন্য চমৎকার হলেও সন্ধ্যার পর জায়গাটি বেশ নিরিবিলি হয়ে যায়। তাই নিরাপত্তার স্বার্থে অন্ধকার হওয়ার আগেই মূল সড়কের উদ্দেশে রওনা হওয়া বুদ্ধিমানের কাজ হবে।
অতিরিক্ত খরচ এড়াতে দরদাম: নৌকা ভাড়া করা বা কাজিরগাঁওয়ে চাপটি খাওয়ার সময় আগে থেকেই দাম জেনে নেওয়া ভালো, যাতে অতিরিক্ত খরচের মুখে পড়তে না হয়।

 

শেষ কথা

ব্যস্ত নাগরিক জীবনে আমাদের ফুসফুস যখন একটু বিশুদ্ধ বাতাসের জন্য ছটফট করে, তখন সারিঘাটের মতো জায়গাগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়। মাত্র ১০০ থেকে ২০০ টাকা বাজেটের মধ্যে ঢাকার এত কাছে গ্রামীণ আবহ, শান্ত নদী আর প্রকৃতির এমন নিখাদ মেলবন্ধন সত্যিই দুর্লভ। তাই আগামী সপ্তাহের যেকোনো ছুটির দিনে পরিবার বা বন্ধুদের দলবল নিয়ে ঘুরে আসতে পারেন কেরানীগঞ্জের এই চমৎকার সারিঘাট থেকে। প্রকৃতির এই সান্নিধ্য আপনার কর্মব্যস্ত জীবনে ফিরিয়ে আনবে এক নতুন উদ্দীপনা।

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন
ছবি: খবরের কাগজ

বান্দরবানের কয়েকটি এলাকায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।

তিনি জানান, জনগণের বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবানের বিভিন্ন স্থানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাবিষয়ক একটি বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এটি ভুয়া ও ভিত্তিহীন।

জনসাধারণকে এই ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

গত রবিবার বান্দরবান জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা শাখার সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেনের সই করা একটি গণবিজ্ঞপ্তি দেখা যায় ফেসবুকে।

এতে নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

এই ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনসাধারণ ও পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

অমিয়/