ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা ব্রাজিলের বিপক্ষে জয় কীভাবে উদযাপন করলেন হালান্ড? ফাঁশ করলেন বান্ধবী ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা গৃহযুদ্ধের আশঙ্কায় ৬০ শতাংশ ইসরায়েলি প্রস্তুতিমূলক কাজেই ৪ বছর পার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: রোনালদো রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে

অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি, ৪ নারীর রাঁধুনী কীর্তিমতী সম্মাননা অর্জন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম
অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি, ৪ নারীর রাঁধুনী কীর্তিমতী সম্মাননা অর্জন
ছবি: বিজ্ঞপ্তি

নারীর ক্ষমতায়নই উন্নয়নের চালিকাশক্তি। অধিকার, সমতা ও ক্ষমতায়নের পথ ধরে সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী চার নারীর অসামান্য অর্জনকে সম্মান জানাতে এবারও আয়োজিত হলো ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’। গত ১৯ বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের স্বীকৃতি জানিয়ে আসছে। এ বছরও সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা চার কীর্তিমতী নারীর হাতে তুলে দেওয়া হলো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকার হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। ‘রাঁধুনী’র আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা।

দেশজুড়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী দিবসের প্রতিপাদ্য— ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক ভাবনার প্রতিফলন ছিল রাঁধুনী কীর্তিমতী সম্মাননার এবারের আয়োজনে। যার সূচনা হয় পূজা সেনগুপ্ত ও তার দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। 

২০২৫ সালে বছরব্যাপী স্কয়ার গ্রুপের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হচ্ছে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রবাদপ্রতিম শিল্পব্যক্তিত্ব প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী। তাই রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ আয়োজনের প্রথমভাগে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কিংবদন্তী এই শিল্পব্যক্তিত্ব ও তার অনুকরণীয় আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অধিকার ও ক্ষমতায়নের মাধ্যমে নারীরা যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তখনই সমাজ এগিয়ে যায়।’ বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ‘এখন টিভি’-র সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ইনোভেশন ফর ওয়েল বিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন মিস মনিরা রহমান, জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব উইমেন’স উইং হাবিবুল বাশার সুমন এবং বরেণ্য চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানের পুরস্কার প্রদান পর্বে জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং নানা সেক্টরের দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক ২০২৪ সম্মাননা। পরিচয়-সংকটে থাকা একঝাঁক শিশুকে শিক্ষা ও জীবনবোধের আলোয় স্বনির্ভর করে তুলতে নিরলস কাজ করে যাওয়া হাজেরা বেগম পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২৪ সম্মাননা। কীর্তিমতী উদ্যোক্তা ২০২৪ হয়েছেন কক্সবাজারের ‘সবুজ উদ্যোক্তা’ জাহানারা ইসলাম, যিনি পার্বত্য অঞ্চলে বনায়ন ও নার্সারি সম্পর্কিত নানা কার্যক্রমের মাধ্যমে দুই লাখেরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছেন। এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদকজয়ী, কারাতে ২য় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২৪ সম্মাননা। 

বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন উপস্থিত অতিথিগণ। এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, গুটিপা-র ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন, এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন।

পুরস্কার বিতরণ শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির রহমান। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটি ধারণকৃত অংশ ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

বিজ্ঞপ্তি/মাহফুজ

তানধান ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের সৌর ও লিথিয়াম পাওয়ার সলিউশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
তানধান ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের সৌর ও লিথিয়াম পাওয়ার সলিউশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা
ছবি: বিজ্ঞপ্তি

নবায়নযোগ্য জ্বালানি খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে তানধান ডিপিটি আনুষ্ঠানিকভাবে তাদের ডিপিটি রিনিউয়েবল ডিভিশন-এর কার্যক্রম সম্প্রসারণ করেছে।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎ ও লিথিয়ামভিত্তিক বিদ্যুৎ সংরক্ষণ সলিউশন একটি বিসতৃত পণ্যসম্ভার বাজারে নিয়ে এসেছে, যার সঙ্গে রয়েছে কারিগরি প্রশিক্ষণ এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা।

ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের পণ্য তালিকায় বিশ্বখ্যাত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড যেমন Luminous, Livguard, Livoltek, Canadian Solar, Jinko Solar, Desh Shakti Solar Batteries-সহ আরও বিভিন্ন শীর্ষস্থানীয় নির্মাতার সৌর প্যানেল, লিথিয়াম ব্যাটারি, ইনভার্টার এবং আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও কৃষি খাতের জন্য পূর্ণাঙ্গ সৌরবিদ্যুৎ সমাধান অন্তর্ভুক্ত রয়েছে।

দেশব্যাপী দক্ষ ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ ডিলার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে তানধান ডিপিটি সম্প্রতি গাজীপুরে তাদের প্রথম সোলার প্রোডাক্ট ও ইনস্টলেশন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করে। এতে ঢাকার উত্তর বিভাগের স্বনামধন্য ডিলাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সৌর পণ্যের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, সিস্টেম ডিজাইন, সঠিক ইনস্টলেশন পদ্ধতি, নিরাপত্তা মানদণ্ড এবং গ্রাহক পরামর্শ বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়, যাতে ডিলাররা গ্রাহকদের সর্বোত্তম সেবা ও সমাধান প্রদান করতে পারেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তানধান ডিপিটির প্রধান পরিচালন কর্মকর্তা মো. কাজী আবিদুল হক বলেন, ‘আমাদের ডিলাররাই আমাদের ব্যবসার মূল ভিত্তি। আমরা যখন তাদের সঠিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করি, তখন তারা গ্রাহকদের জটিল প্রশ্নের যথাযথ উত্তর দিতে এবং উপযুক্ত নবায়নযোগ্য জ্বালানি সমাধান দিতে সক্ষম হন। আমাদের কাছে জ্ঞান ভাগাভাগি শুধু একটি প্রশিক্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি গ্রাহক সন্তুষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’

বিশ্বব্যাপী জ্বালানি সংকট, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির ফলে বাংলাদেশেও সৌরবিদ্যুৎ ও শক্তি সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের অংশীদার হতে তানধান ডিপিটি বাজারে আসল, উচ্চমানসম্পন্ন ও আন্তর্জাতিক মানের নবায়নযোগ্য জ্বালানি পণ্য সরবরাহের পাশাপাশি পেশাদার ইনস্টলেশন এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা সাধারণত ৩০ বছরেরও বেশি সময় ধরে কার্যকরভাবে সেবা প্রদান করতে সক্ষম। তাই এমন দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ, বিশ্বস্ত এবং প্রযুক্তিগতভাবে দক্ষ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা মানসম্মত পণ্য, সঠিক সিস্টেম ডিজাইন এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তা নিশ্চিত করতে পারে।

ডিপিটি রিনিউয়েবল ডিভিশনের মাধ্যমে তানধান ডিপিটি একটি দক্ষ ডিলার নেটওয়ার্ক, আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টলেশন ব্যবস্থা এবং গ্রাহককেন্দ্রিক সেবার একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম শীর্ষ ইপিসি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

আগামী দিনে সারা দেশে আরও ডিলার প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত কর্মশালা এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তানধান ডিপিটি বাংলাদেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি খাতের অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর।

বিজ্ঞপ্তি/

২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা
ছবি: বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে অসামান্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এই সম্মাননা প্রদান উদ্যোগের মাধ্যমে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে কর্পোরেট পর্যায়ে এটিই প্রথম এ ধরনের কোনো স্বীকৃতিমূলক উদ্যোগ, যা ব্যাপক প্রশংসা লাভ করেছে। ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্ট আদর্শের প্রতিফলন।

সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তাদের ধারাবাহিক উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশের
উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সরাসরি তত্ত্বাবধানে গঠিত দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ব্যক্তিত্বের সমন্বয়ে একটি স্বাধীন জুরি প্যানেল এই ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক পরিধি, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের গভীরতা, জনকল্যাণে অবদান এবং জাতীয় উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদী ভূমিকার মতো বিষয়গুলোকে একটি অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্ত ২৫টি প্রতিষ্ঠান হলো (বর্ণানুক্রমে):
 এসিআই গ্রুপ
 আঞ্জুমান মুফিদুল ইসলাম
 এপেক্স ফুটওয়্যার লিমিটেড
 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)
 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)
 বাংলাদেশ থেলাসিমিয়া ফাউন্ডেশন
 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
 বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
 বেঙ্গল ফাউন্ডেশন
 বারডেম জেনারেল হাসপাতাল
 বিশ্বসাহিত্য কেন্দ্র
 বিকাশ লিমিটেড
 বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)

 ব্র্যাক
 সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)
 ছায়ানট
 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
 গণস্বাস্থ্য কেন্দ্র
 গ্রামীণফোন
 ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিসিস রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি,বি)
 কুমুদিনী নার্সিং কলেজ
 নটর ডেম কলেজ
 পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
 প্রাণ-আরএফএল গ্রুপ
 স্কয়ার গ্রুপ

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “আমাদের এই ২৫ বছরের পথচলয়া আমরা দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের কার্যকারিতা প্রমাণ করেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে, এই অন্তর্ভুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া। স্যার ফজলে হাসান আবেদের ‘মিসিং মিডল’ ভিশনকে আমরা ‘মিসিং মেজরিটি’ পর্যন্ত পৌঁছে দিতে কাজ করে যাবো, যাতে দেশের প্রতিটি মানুষ সুযোগ, সেবা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংক দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমাজে এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে, যাদের অসাধারণ অবদানকে সম্মান জানানো প্রয়োজন। ব্র্যাক ব্যাংক এই প্রয়োজনটিই অনুভব করেছে। মানুষের জীবন বদলে দেওয়া এবং নতুন সুযোগ সৃষ্টি করা এসব প্রতিষ্ঠানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তৈরিতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে ব্র্যাক ব্যাংক আরও বড় পরিসরে কাজ করে যাবে।”

অনুষ্ঠানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর সম্পাদক ইনাম আহমেদ বলেন, “যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তাদের স্বীকৃতি দেওয়া সংবাদ প্রকাশের মতোই গুরুত্বপূর্ণ। এই ব্যতিক্রমী উদ্যোগে ব্র্যাক ব্যাংকের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। একই সঙ্গে আমরা নিশ্চিত করেছি, পুরো নির্বাচন প্রক্রিয়া যেন স্বাধীন, কঠোর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। আমাদের বিশ্বাস, এই স্বীকৃতি দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎকর্ষ, শুদ্ধাচার ও দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব তৈরিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।’

বিজ্ঞপ্তি/

ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি
ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ফরিদপুর পৌরসভার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে পৌরসভার রাজস্ব ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহের ব্যবস্থা চালু হবে। এই উদ্যোগ ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করবে।

চুক্তির আওতায় ইউসিবি পৌরসভার নির্ধারিত বিভিন্ন রাজস্ব আদায়ের জন্য ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, পানির বিল, ভবনের নকশা অনুমোদন ফি, পৌর মার্কেটের ভাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি এবং অন্যান্য সেবার নির্ধারিত চার্জ।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফরিদপুর পৌরসভার নাগরিকরা ইউসিবির ব্যাংকিং নেটওয়ার্ক ও ডিজিটাল চ্যানেলের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে পৌর কর ও বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি, পৌর রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি আরও বৃদ্ধি পাবে।

চুক্তিতে ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াসুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং শাহবাজ তালাত স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াসুর রহমান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে পৌরসভার রাজস্ব সংগ্রহ ব্যবস্থা আধুনিকায়ন হবে। ফলে নাগরিকরা আরও সহজে ও সুবিধাজনকভাবে বিভিন্ন পৌর কর ও ফি পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে জনসেবা প্রদানে দক্ষতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং শাহবাজ তালাত বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের জন্য নিরাপদ, কার্যকর এবং স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল জনসেবা সম্প্রসারণে ইউসিবির ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই চুক্তি।’

বিজ্ঞপ্তি/

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি
মার্কেন্টাইল ব্যাংক

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক সচেতনতা র‌্যালির আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে এই ফিল্ড ক্যাম্পেইনের নেতৃত্ব দেন।

ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। 

ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্থানীয় এক মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন।

র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন ব্যাংকের কর্মকর্তারা। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশব্যাপী এই প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। 

ব্যাংকের এই ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সব শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তি/

দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আর বিভিন্ন পুরস্কার জিতে নেবার সুযোগ।

৬ জুলাই থেকে রাত ৮টা থেকে শুরু হয়ে ১৭ জুলাই, ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে গ্রাহকরা উপভোগ করতে পারবেন মৌসুমের অন্যতম সেরা সব অফার।

বর্ষা মৌসুমকে সামনে রেখে সাজানো এই মেগা ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, পাশাপাশি হট ডিলসে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। এছাড়াও সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১০% ছাড়ের বিশেষ ডিসকাউন্ট ভাউচার থাকায় ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সহজ ও সাশ্রয়ী।

ক্যাম্পেইনের উত্তেজনা আরও বাড়াতে দারাজ নিয়ে এসেছে ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। এ আয়োজনের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। ক্যাম্পেইন চলাকালে ডেটল পণ্যে ন্যূনতম ২৯৯ টাকা কেনাকাটার শর্ত পূরণ করে সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডার সম্পন্ন করা পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবেন।

পুরস্কার হিসেবে থাকছে মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি বেজেল-লেস গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এনএ১১০ এয়ার ফ্রায়ার এবং ফিলিপস এইচএল৭৫৭৭ মিক্সার গ্রাইন্ডার।

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে মাত্র ৬ ঘণ্টার জন্য বিভিন্ন ব্র্যান্ডে মিলবে এক্সক্লুসিভ মূল্যছাড়। পরবর্তী নির্ধারিত দিনগুলোতে (৭, ৮, ১০, ১৫ এবং ১৭ জুলাই) চলবে ৭ ঘণ্টাব্যাপী ব্র্যান্ড রাশ আওয়ার, যাতে গ্রাহকরা তাদের পছন্দের ব্র্যান্ডের পণ্য বিশেষ ছাড়ে কেনার সুযোগ পান। পাশাপাশি পুরো ক্যাম্পেইনজুড়ে থাকছে বিভিন্ন ব্র্যান্ডভিত্তিক বিশেষ আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে ৯ জুলাই থাকছে এক্সক্লুসিভ ট্র্যাকশন ডিল।

এদিন গ্রাহকরা মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় নির্বাচিত জনপ্রিয় পণ্য কেনার সুযোগ পাবেন। সীমিত সময় ও সীমিত স্টকের এই অফার গ্রাহকদের জন্য ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। এর মধ্যে রয়েছে ৮ জুলাই ভিশন ব্র্যান্ড ডে, ৯ জুলাই ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ জুলাই রিয়েলমি ব্র্যান্ড ডে, ১২ জুলাই রেকিট সুপার ব্র্যান্ড ডে, ১৩ জুলাই ভিট ব্র্যান্ড ডে, ১৪ জুলাই টপ টেক জোন ব্র্যান্ড ডে, ১৫ জুলাই ম্যারিকো ব্র্যান্ড ডে এবং ১৬ জুলাই ওরাইমো ব্র্যান্ড ডে। এছাড়াও প্রতি কর্মদিবসে ক্যাটাগরি- ভিত্তিক বিশেষ ক্যাম্পেইন চলবে, যেখানে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী বাছাইকৃত অফার উপভোগ করতে পারবেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) বা দারাজ চয়েস চ্যানেলকে আরও শক্তিশালী করেছে। এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটের পাশাপাশি ফ্রি ডেলিভারি-এর মতো বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আরও বেশি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

এবারের ৭.৭ সুপার সেভিংস সেল আরো উপভোগ্য করে তুলেছে দারাজের একাধিক শীর্ষস্থানীয় পার্টনার। ডেটল এবং ইউনিলিভার দারাজের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। প্যারাস্যুট ন্যাচারালে এবং হিমালয়া থাকছে গোল্ড পার্টনার হিসেবে। এছাড়া সেসা এবং গোদরেজ সিলভার পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে, যার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ পাবেন।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় থাকছে আরও আকর্ষণীয় সাশ্রয়ের সুযোগ। দারাজ–ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ড ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া সিটি ব্যাংক পিএলসি., ইস্টার্ন ব্যাংক পিএলসি., মিডল্যান্ড ব্যাংক পিএলসি., প্রাইম ব্যাংক পিএলসি. এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর কার্ডধারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে ১২% পর্যন্ত আকর্ষণীয় ছাড় উপভোগ করতে
পারবেন। পাশাপাশি ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর ক্রেডিট কার্ডধারীদের জন্য দারাজ চয়েস চ্যানেলে থাকছে বিশেষ অফার, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।

এছাড়াও বিকাশ ব্যবহারকারীরা নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। অন্যদিকে ইবিএল জিপ (EBL ZIP)-এর মাধ্যমে টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় সর্বোচ্চ ৬ মাসের ০% সুদে ইএমআই-এর পাশাপাশি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও থাকছে। ফলে পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিটি কেনাকাটা হবে আরও সাশ্রয়ী ও লাভজনক।

৭.৭ সুপার সেভিংস সেল উপলক্ষে দারাজ বাংলাদেশের সকল গ্রাহককে এই উৎসবমুখর শপিং ক্যাম্পেইনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। গ্রাহকরা দারাজ অ্যাপ বা ক্যাম্পেইন পেজ ভিজিট করে প্রতিদিনের ডিল, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আকর্ষণীয় পুরস্কারের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। রিয়েল-টাইম আপডে ও সর্বশেষ ক্যাম্পেইনের খবর পেতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।

বিজ্ঞপ্তি/