ঠাকুরগাঁওয়ে “প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা : প্রজন্ম থেকে দায়বদ্ধতা” এই স্লোগানে আন্তার্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলার সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, সাবেক সিভিল সার্জন ও প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলার সহ-সভাপতি নুরুল হুদা।
এ সময় প্রবন্ধ পাঠ করেন হিতৈষী সংঘের নির্বাহী কমিটির সদস্য ও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও মাসুদ আহমেদ সুবর্ণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন খান।
এ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মমতাময় ও মমতাময়ী সম্মাননা স্বারক দেওয়া হয়।
এছাড়া ইএসডিও কর্তৃক প্রবীণ ও প্রবীণদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দেওয়া হয়। দুপুরে কলেজপাড়ায় অবস্তিত ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতালে প্রবীণদের ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিকেলে সাধারণ পাঠাগারে প্রবীণদের আড্ডার আয়োজন করা হয়।