ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
রূপকথা পেরিয়ে বাস্তবের পরাশক্তি মরক্কো ৬ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’ মেসি মধু, এমবাপ্পে মৌমাছি ১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ ৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের এশিয়ার বিদায়, টিকে আছে আফ্রিকা কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে? এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প পেনাল্টি মিসে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলহীন ব্রাজিল ব্রুনোর পেনাল্টি মিসে গোলবঞ্চিত ব্রাজিল উপহারের ১০ লাখ ডলারের রোলেক্স ঘড়ি ফেরত দিল মেক্সিকো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা ‘এত যুদ্ধ থামালাম, নোবেল পেলাম না’: ট্রাম্পের রসিকতা চিংদাও উপকূলে যৌথ মহড়ায় নামছে চীন ও রাশিয়া চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু বন্ধু দেশকে ছাড়, হরমুজে নতুন ফি আরোপের ঘোষণা ইরানের ৫ জেলায় বন্যার সতর্কতা আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে ঈদের জামাত নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম
চট্টগ্রামে ঈদের জামাত নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
ঈদ জামাতের সময় নির্ধারিত নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত দুইজন

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদ জামাতের সময় নির্ধারিত নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে লোহাগাড়ার চুনতি এলাকার সাতগড় মেম্বারপাড়ার নুরুল ইসলাম বদু (৫৫) বাদী হয়ে এই মামলা করেন। 

মামলায় ৯ জনকে এজাহারনামীয় ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

এরপর অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় মৌলভীপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে শহিদুল হক (৪৫), একই এলাকার হাবিব উল্লাহর ছেলে আব্দুল ওয়াহেদ (৪০), আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি আশরফ মুন্সির বাড়ির খায়ের আহমদের ছেলে আব্দুল আল মামুন প্রকাশ জিহান (২৪) ও আব্দুল মোমেন (৩২)।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান খবরের কাগজকে জানান, লোহাগাড়ায় ঈদ জামাতের সময় নির্ধারিত নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এর আগে গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ঈদ জামাতের সময় নির্ধারিত নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন গুলিবিদ্ধ ও ছয়জন আহত হন। 

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মাওলানা আবুল বশর (৫০)। তাছাড়া আহত হয়েছেন- মো. ইফহাদুল ইসলাম বাবু (১৮), আকতার আহমদ (৬৫), আবদুল লতিফ হোছাইনি (৪৪), মো. আবদুল মজিদ হোছাইনি (৩৫) ও অ্যাডভোকেট আবদুল ওয়াহেদ হোসাইনি (৪০)।

জানা গেছে, সাতগড় শাহ আতাউল্লাহ হোছাইনী (রাহ.) কেন্দ্রীয় শাহি জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। পরবর্তীতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে আহ্বায়ক এবং চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিনকে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব করে নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি নতুন ও পুরাতন কমিটিকে পর্যায়ক্রমে এক সপ্তাহ করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সপ্তাহে যে পক্ষ দায়িত্ব পালন করছেন তারা মসজিদে ঈদের জামাত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। অপরদিকে আরেকপক্ষ মসজিদে এসে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তারেক মাহমুদ/অমিয়/

চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের নুর পাটওয়ারীর পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। নুর পাটওয়ারী তাদের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, রিমনের মা ফাতেমা বেগম প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। বাবা আবুল কাশেমের মৃত্যুর পর রিমন বখাটেদের সঙ্গে মিশে গভীর রাতে বাড়ি ফিরতেন। মা তাকে শাসন করলে তিনি উল্টো গালিগালাজ ও শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

ফাতেমা বেগম বলেন, ‘বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এক প্রতিবেশীর মাধ্যমে রিমনের খোঁজ নিয়েছিলাম। তিনি বলেছিলেন, রিমন স্থানীয় বাজারে গেছে। এরপর আর কোনো খবর পাইনি।’

রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, রবিবার সকালে প্রতিবেশী নুর পাটওয়ারীর ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে বসতঘরের জানালা খোলেন। ভেতরে রিমনকে আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ‘রিমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফয়েজ/রিফাত/

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের মধ্যে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে উখিয়া উপজেলার ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ শফিক (৬) একই এলাকার বাসিন্দা মুহিব উল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, গত দুই থেকে তিন দিন ধরে উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জলাধারে পানি জমে যাওয়ার পাশাপাশি নালা ও খাল দিয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, রবিবার বিকেলে ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের একটি জলাধারের পাশে মোহাম্মদ শফিকসহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে ভারী বর্ষণে সৃষ্টি হওয়া ঢলের পানিতে শফিক ভেসে যায়। পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আরও জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তরিকুল/রিফাত/

আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাসহ কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) সকালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়।

হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন মোল্লার ছোট ভাই বিল্লাল হোসেন চামুরকান্দি এলাকা থেকে তার স্ত্রী ফিরোজা বেগমকে পেটব্যথার চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল প্রাথমিক চিকিৎসা দেন। তবে ব্যথার ইনজেকশন হাসপাতালে সরবরাহ না থাকায় রোগীর স্বামী বিল্লাল হোসেনকে বাইরে থেকে কিনে আনতে বললে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল হোসেন তার বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন মোল্লাকে ফোন করেন। পরে ইউসুফ হোসেন মোল্লার নেতৃত্বে বিএনপির ২০-৩০ জন নেতা-কর্মী হাসপাতালে এসে চিকিৎসকসহ কর্মচারীদের মারধর করেন। এ সময় ওই চিকিৎসক দৌড়ে হলরুমে গিয়ে আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফায় ধরে এনে মারধর করা হয়। খবর পেয়ে তার স্ত্রী, একই পদে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মনোয়ারা বেগম, ঘটনাস্থলে এলে তাকেসহ আব্দুল্লাহ আল কামালকে আটকে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক আব্দুল্লাহ আল কামালকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রেখে কর্মবিরতিতে যান। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দিনভর ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান জানান, হাসপাতালে কোনো সমস্যা হতেই পারে। তবে এভাবে মব সৃষ্টি করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

বিল্লাল/রিফাত/

নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জুলাই) ভোর রাতে নাচোল পৌর এলাকার স্কুলপাড়ায় ব্যবসায়ী প্রয়াত মোহাম্মদ হোসেনের বাড়িতে এই চুরি হয়।

গভীর রাতে মা ও ছেলের ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে রেখে পাশের ঘর থেকে চোর স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছবি: সংগৃহীত

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়ির বাসিন্দা প্রয়াত মোহাম্মদ হোসেনের মেজো ছেলের স্ত্রী কলেজশিক্ষিকা মোসা. রোজি শাহানাজ তুষ্টি (৪৮) ও তার ছেলে মো. তাবিব হাসান (১৪) রাতের খাওয়া শেষ করে ফুটবল বিশ্বকাপের খেলা দেখে আনুমানিক রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে রোজি শাহানাজ তুষ্টি দেখতে পান তার ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। এ সময় তিনি পাশের কক্ষে থাকা তার ছেলেকে ডাকলে ছেলেও জানায় তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো রয়েছে।

পরবর্তী সময়ে ছেলে তাবিব হাসান সিঁড়ি ঘরের দরজা দিয়ে বের হয়ে তার মায়ের ঘরের দরজার ছিটকিনি খুলে দেয়। তার দাদি খাইরুন নেসার ঘরের ভেতরে গিয়ে দেখতে পান স্টিলের আলমারি, ওয়ার্ডরোব ও ড্রয়ার খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোর আলমারি ও ড্রয়ার ভেঙে ভেতরে থাকা আনুমানিক সাড়ে ১০ ভরি স্বর্ণের গহনা (যার বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ টাকা) এবং নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। খাইরুন নেসা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় আসেন। তারপর থেকে তার ঘর বন্ধ ছিল। 

চোর পাশের আরেকটি বাড়িতেও হানা দেয় বলে জানা গেছে। তবে ওই বাড়ি থেকে কী নিয়ে গেছে তা জানা যায়নি। 

চুরির বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ খবরের কাগজকে জানান, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজে এ ঘটনা ঘটে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর উঠলে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

বাদল/রিফাত/