ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন আবারও ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ট্রাম্পের খোঁচা ব্রাজিলের বিপক্ষে জয় কীভাবে উদযাপন করলেন হালান্ড? ফাঁশ করলেন বান্ধবী ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা গৃহযুদ্ধের আশঙ্কায় ৬০ শতাংশ ইসরায়েলি প্রস্তুতিমূলক কাজেই ৪ বছর পার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প চবিতে ক্যানটিন সংস্কারে অনিয়মের অভিযোগ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: রোনালদো রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে মেসি না সালাহ? বরিশালে দুই মামলা: মৃত, কারাবন্দিরা আসামি, মামলা নিয়ে প্রশ্ন বর্ণবাদী আক্রমণের জবাবে প্যারাগুয়ের সিনেটরকে ধুয়ে দিলেন এমবাপ্পে ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত শিক্ষাব্যবস্থার কঙ্কাল বেরিয়ে এসেছে সাত বছরেও শেষ হয়নি মহাসড়ক সুরক্ষার কাজ যমুনাপাড়ে সব হারানোর আর্তনাদ লবণ চাষ: পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগী ও মিল মালিকদের পিরামিড অভিযানে মেসিবাহিনী সূচক বাড়লেও লেনদেনে ভাটা ৭ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাত নারীর দেহাংশ উদ্ধার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম
মাগুরায় সড়ক থেকে অজ্ঞাত নারীর দেহাংশ উদ্ধার
ছবি : খবরের কাগজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গাড়ির চাকায় একাধিকবার পিষ্ট অজ্ঞাত এক নারীর (৪০) দেহাংশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সোমবার (৭ অক্টোবর) ভোরে যশোর-মাগুরা রোড়ের ভায়না টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মুদি ব্যবসায়ী শাহীন শেখ বলেন, গত কয়েকদিন ধরে এই এলাকায় মানসিক ভারসাম্যহীন এই নারী চলাফেরা করছিলেন। সকালে দোকানে এসে দেখি রাস্তার মাঝখানে ওই নারীর লাশ পড়ে আছে। এ সময় রাস্তা দিয়ে চলাচল করা একাধিক গাড়ি তাকে পিষে দেয়। 

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র বিশ্বাস বলেন, একাধিক গাড়ির চাপায় লাশ রাস্তায় মিশে গেছে। আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশের অংশবিশেষ উদ্ধার করি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

কাশেমুর শ্রাবণ/জোবাইদা/অমিয়/

পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনটি উন্নয়ন কাজের ই-জিপি টেন্ডারে একই তিনটি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় নিবন্ধিত ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

টেন্ডারের ফলাফল প্রকাশের পর সোমবার (৬ জুলাই) পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের দাবিতে পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ই-টেন্ডার নোটিশ নং ০৪/২০২৫-২৬ (এলটিএম) এর আওতায় তিনটি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার আইডি ১৩০০০৩২, ১৩০০০৪৯ ও ১৩০০০৫৬ এর দরপত্র উন্মুক্ত করার পর সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী সমান সর্বনিম্ন দরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

টেন্ডার আইডি ১৩০০০৪৯-এর আওতায় প্রায় ২৭ লাখ ৮৩ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হযরত শাহচাঁন্দ আউলিয়া (রহ.) মাজার সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৮টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় জাহিন এন্টারপ্রাইজ।

টেন্ডার আইডি ১৩০০০৩২ এর আওতায় প্রায় ২৪ লাখ ১৯ হাজার ৩৯১ টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি মোড় থেকে বাইপাস এলাকার আমিরিয়া মাদ্রাসা ও এতিমখানা সড়কে ইউনি ব্লক স্থাপনের কাজের জন্য ৫৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় সিমিন কনস্ট্রাকশন।

এছাড়া টেন্ডার আইডি ১৩০০০৫৬ এর আওতায় প্রায় ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা ব্যয়ে ৭ নম্বর ওয়ার্ডে বনবিভাগের বাউন্ডারি ওয়াল সংস্কার, পটিয়া ক্যারাটি ক্লাবে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ, ২ নম্বর ওয়ার্ডের একতা আবাসিক এলাকায় রিটার্নিং ওয়াল নির্মাণ এবং ৯ নম্বর ওয়ার্ডে আবদুস সোবহান বাড়ির সড়কে আরসিসি নির্মাণকাজের জন্য ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ কাজের কার্যাদেশ পায় তানজিনা এন্টারপ্রাইজ।

টেন্ডারের ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারী ঠিকাদাররা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরে তিনটি টেন্ডার বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের দাবিতে প্রশাসকের কাছে লিখিত আবেদন দেন।

রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাকিব হাসান বলেন, ‘ই-জিপি পদ্ধতির উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা। কিন্তু একই কয়েকটি প্রতিষ্ঠান বারবার কার্যাদেশ পাওয়ায় অন্যান্য ঠিকাদারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।’

টেন্ডার প্রক্রিয়ার সময় পৌরসভায় উপস্থিত থাকা সদ্য বিদায়ী সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘অফিস সময়ের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। তখন টেন্ডারের লটারির কার্যক্রম চলছিল। আমার উপস্থিতিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন আমি কোনো প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছি, সেটি সঠিক নয়।’

জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান বাবলু বলেন, ‘আমরা নিয়ম মেনে টেন্ডারে অংশ নিই। কিন্তু বছরের পর বছর একই প্রতিষ্ঠান কাজ পেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে তিনটি টেন্ডার পুনরায় আহ্বান করা উচিত।’

পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র বলেন, ‘জাতীয় ই-জিপি সিস্টেম ও সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আলাদা সুযোগ নেই। কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।’

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আলভী/রিফাত/

সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম
সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী
ছবি: খবরের কাগজ

রাঙামাটির সাজেকে অসাবধানতায় ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ হয়েছেন ১২ গ্রামবাসী। উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সোমবার (৬ জুলাই) বিকেলে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চম্পাতলি গ্রামের মহারাজ চাকমার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সমরজিৎ চাকমা, কুমার চাকমা, রাঙ্গা চাকমা, চায়ারানি চাকমা। বাকি আটজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অসুস্থতার শিকার ব্যক্তিরা পাহাড়ে জুমের কাজ শেষে চা পান করতে ওই দোকানে যান। কিন্তু চা পাতা মনে করে ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে কিছুক্ষণ পরই বমি, মাথা ঘোরা, পেটব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজন অজ্ঞান হয়ে যান। স্থানীয় বাসিন্দারা অসুস্থদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

সাজেক ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাপস চাকমা বলেন, দোকানে চা পাতা ভেবে ফোরাডন দিয়ে প্রস্তুত চা খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠিয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকে চা পান করে ১২ জন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

রিফাত/

সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব
ছবি ক্যাপশন: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি  বাজার পরিদর্শন করছেন।

সিলেটের ঐতিহ্যবাহী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের ব্যবস্থাপনা ও ইজারা হস্তান্তরকে কেন্দ্র করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং বাজার কমিটির মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (৬ জুলাই) ইজারাদারকে কাজিরবাজারে মৎস্য ও তরকারি বাজার হস্তান্তর করার জন্য গিয়েছিল। তবে বাজার কমিটির নেতাদের বাধার মুখে ইজারাদারকে বাজার হস্তান্তর করতে পারেনি সিসিক কর্তৃপক্ষ।

সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য সিলেটের কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার ইজারা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।

তবে ইজারা বুঝিয়ে দিতে না পারলেও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। +

এ সময় তিনি বলেন, নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করে কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

পরিদর্শনকালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশন বলছে, সিলেটের কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি বাজার। আইন অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় অবস্থিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বাজারগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত। সেই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা দেওয়া হয় এবং পহেলা বৈশাখ থেকে ইজারাগ্রহীতার কাছে বাজারের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

তবে বাজার পরিদর্শনকালে বাজারের একাংশ মৎস্য আড়ৎদার বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে তাদের আপত্তির কথা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন। নিজেদের বক্তব্য উপস্থাপন করেন বাজার কমিটির নেতৃবৃন্দ।

তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ’বিষয়টি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট সব নথিপত্র এবং আইনি বিষয় যথাযথভাবে পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

তিনি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খাদিজা রুমি/

সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম
সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ
অভিযুক্ত সাব্বির/ খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে।

গত রবিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, পেরাব গ্রামের ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একই এলাকার লিটন মিয়ার ছেলে সাব্বির (৩০) বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে কিশোরীকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাব্বির ও তার বাবা লিটন মিয়া (৫০) এলাকায় মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়। কিশোরীকে প্রতিনিয়ত ইভটিজিং ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিত।

৫ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কিশোরী নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্ত সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

​পরিবারের ধারণা, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় সাব্বির পরিকল্পিতভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমরান হোসেন/তামান্না রুপা/

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম
লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন
ছবি: খবরের কাগজ

ময়নামতি রেজিমেন্টের ৭ ও ১০ ব্যাটালিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প ২০২৬-২৭-এ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন অংশগ্রহণ করে গৌরবময় সাফল্য অর্জন করেছে।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ৩২৫ জন ক্যাডেটের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ক্যাম্পে লিডিং ইউনিভার্সিটির ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্ব, দক্ষতা, দায়িত্ববোধ ও দলগত চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের অর্জনগুলোর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ ক্যাডেট (পুরুষ), ৭ নম্বর ব্যাটালিয়ন: ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫); বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন: ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস (সিএসসি-৬২); উপস্থিত বক্তৃতা (ইংরেজি) প্রতিযোগিতায় প্রথম স্থান: ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫); বিতর্ক প্রতিযোগিতায় রানার্স-আপ: ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫)।

এ ছাড়া আন্তঃকোম্পানি ড্রিল প্রতিযোগিতায় রানার্স-আপ হয় লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন। এ দলে ছিলেন প্যারেড কমান্ডার ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস, ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস, ক্যাডেট ল্যান্স কর্পোরাল কাজী জান্নাতুল আফরোজা সুলতানা এবং ক্যাডেট স্বপ্নীল ধর।

উল্লেখ্য, ক্যাম্পের সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে উপস্থাপনা করেন লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস। কালচারাল সার্জেন্ট এনসিও হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস।

ক্যাম্পে অংশগ্রহণকারী লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা হলেন- ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস (সিএসসি-৬২), ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সিএসসি-৬৫), ক্যাডেট ল্যান্স কর্পোরাল কাজী জান্নাতুল আফরোজা সুলতানা (ইংরেজি-৬৫), ক্যাডেট স্বপ্নীল ধর (সিএসসি-৬৬), ক্যাডেট মো. মাহমুদ রেজা সৌরভ (বিবিএ-৬৩) এবং ক্যাডেট স্নিগ্ধা চন্দ সুপ্তি (সিভিল-২৮)।

রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প ২০২৬-২৭-এ সব বিজয়ী ও অংশগ্রহণকারী ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এক বার্তায় লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে বলা হয়, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের প্রতিটি সদস্যের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার সম্মিলিত স্বীকৃতি।

এ ছাড়া ক্যাম্পটি সফলভাবে আয়োজনের জন্য ময়নামতি রেজিমেন্ট, সংশ্লিষ্ট সব কর্মকর্তা, বিএনসিসি স্টাফ এবং প্রশিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ গৌরবময় অর্জনে পৃষ্ঠপোষকতা করার জন্য লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং প্রফেসর আন্ডার অফিসার নাঈম আহসানের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

রিফাত/