যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে সাংবাদিক নামধারী মনিরুল ইসলাম মনিকে (৫০) আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর টিফিনের সময়ে উলাশীর গিলাপোলে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রকে কলা খাওয়ানোর কথা বলে অভিযুক্ত মনিরুল ইসলাম মনি জোর করে মোটরসাইকেলে তুলে তার বাড়িতে নিয়ে গিয়ে বলাৎকার করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা. আন্না খাতুন বুধবার সন্ধ্যায় শার্শা থানায় মামলা করেন। এরপর তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় দৈনিক খবরের কাগজ- এ 'শার্শায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ কথিত সাংবাদিকের বিরুদ্ধে' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল- পড়ুন এখানে
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মনিরুল ইসলাম মনিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাকে যশোর আদালতে পাঠানো হবে।
নজরুল/মেহেদী/