টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ সদস্যরা। গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা র্যাবের ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করার সময় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের র্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় টেকনাফে র্যাব-১৫ অভিযান চালিয়ে নাজির পাড়ার ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত ফরিদুল আলম নাকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আনার পথে উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এসএন/