ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচকে ‘দ্বিতীয় বিশ্বকাপের’ মতো দেখবেন মার্টিনেজ ফুটবল বিশ্বকাপ ঘিরে রমরমা বাণিজ্য মুখোমুখি রোনালদো-মদ্রিচ: বিদায় নেবেন কে? মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস স্পেনের হয়ে পুরো ম্যাচ খেলার মতো ফিট লামিন ইয়ামাল: দে লা ফুয়েন্তে বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: তেহরানের দুই টার্গেট এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ: ১৪ বছর পর দুজনের মৃত্যুদণ্ড ক্রিপ্টো থেকেই বছরে ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার বিলুপ্তির পথে ‘জীবন্ত জীবাশ্ম’ গিটারফিশ ফ্রি কিকে গোল, কে এই মার্কিন গোলস্কোরার? বাজেট পাস: চূড়ান্ত বাজেটে কী বদলাল, কী বদলাল না? নকশাদার উল্কি গান্ধিপোকা মঙ্গোলিয়ার ‘নাদাম ফেস্টিভ্যালে’ সিলেটের রাজীব চৌধুরী আগামীতেও  পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. সিরাজুল ইসলাম চৌধুরী কেন মাঠ ছাড়তে হলো মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে? লোকোমোটিভ, ক্যারেজসংকট: ২৬৭৮১ কোটির মহাক্রয় প্রকল্প নিচ্ছে রেলওয়ে পাসিংয়ের শিল্প ও প্রেসিংয়ের ঝড় শেষ ষোলোয় কার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র?

দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজারের বেশি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজারের বেশি
ছবি: খবরের কাগজ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের মতো দিনাজপুর বোর্ডেও একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। 

পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার পূর্বেই সকল শিক্ষার্থীর স্ব স্ব কেন্দ্রে প্রবেশ করে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

তিনি আরও জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৭১ জন, মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

সুলতান মাহমুদ/অন্তরা

লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৯ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা ও চিকিৎসকদের কর্মপরিবেশ নির্বিঘ্ন করতে ২০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সরকারের বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দুই উপজেলায় ১০ জন করে আনসার নিয়োগ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সশস্ত্র আনসার মোতায়েনের ফলে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে।

একই সঙ্গে বহিরাগতদের আনাগোনা ও হাসপাতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানিয়ে আসছিল উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার্স ফোরাম।

সার্বক্ষণিক সহযোগিতার জন্য চিকিৎসকদের সুরক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সাধারণ জনগণ। একই সঙ্গে আন্তরিক প্রচেষ্টা ও সার্বক্ষণিক সহযোগিতার জন্য ইউএইচএফপিও ফোরামের সব কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিনিধিকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

হাসপাতাল সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শৃঙ্খলা ফিরে আসবে এবং রোগীরা কোনোরকম ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে শতভাগ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, 'আমাদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালগুলোতে প্রায়ই নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো। যা চিকিৎসকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে বাধা সৃষ্টি করত। এখন সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ায় হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে এবং আমাদের চিকিৎসক ও স্টাফরা নির্ভয়ে ও মনোযোগী হয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে পারবেন। প্রধানমন্ত্রী এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য ইউএইচএফপিও ফোরামের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, 'দীর্ঘদিন ধরে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়েছে। কমলনগরে ১০ জন সশস্ত্র আনসার সদস্যের যোগদানের মধ্য দিয়ে হাসপাতালের সার্বিক নিরাপত্তায় ধন্যবাদ জানাই। প্রায়ই বহিরাগতদের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতো এবং চিকিৎসক-নার্সরা এক ধরনের মনস্তাত্ত্বিক ঝুঁকিতে থাকতেন। এই সশস্ত্র পাহারার ফলে হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকবে এবং রোগীরাও নিরাপদ ও শান্তিময় পরিবেশে সেবা নিতে পারবেন।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম
পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে গ্রামপুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে তেঁতুলিয়া থানায় মামলাটি করেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন।

মামলায় ওই নারীসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। 

এই তথ্য নিশ্চিত করে পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

গত সোমবার তেঁতুলিয়া উপজেলার পরিষদ চত্বরে ইউএনও আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে ছেলের গ্রামপুলিশে চাকরি দেওয়ার কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ফেইসবুকে লাইভ করেন তেঁতুলিয়া মাগুরা এলাকার বাসিন্দা রেহেনা বেগম উর্মি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই নারী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে নানা হুমকি ধামকি ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে দাবি করেন ওই নারী।

এ বিষয়ে জানতে মামলার বাদী মনোয়ার হোসেনের নাম্বারে একাধিকবার কল করলেও থাকে পাওয়া যায়নি। 

রনি মিয়াজী/আজহার/

টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা
জব্দ করা ইয়াবা ও আটক ছদ্মবেশী জেলে। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে ছদ্মবেশী এক জেলের জাল থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ইয়াবার বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। এ সময় আজিজুল হক (৩৮) নামে ছদ্মবেশী এক জেলেকে আটক করে বিজিবি।

বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদর নাজির পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্য পেয়ে আলু গোলা পোস্ট সংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। পরে আনুমানিক বেলা ১১টার দিকে তিনজন জেলেকে আসতে দেখে বিজিবি। ওই জেলেরা আসলে জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে ইয়াবার চালানটি নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি তাদের ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অন্য দুজন পালিয়ে যান।

আটক ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি। আটক আজিজুল হক টেকনাফ উপজেলার দক্ষিণ ডেল পাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আটক আসামিকে ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহিন/নাঈম

আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ছবি: খবরের কাগজ

চলতি বর্ষার আমন মৌসুমের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় দুই হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চাষের শুরুতেই সরকারের এই সময়োপযোগী সহায়তা স্থানীয় চাষিদের আমন আবাদে দারুণভাবে উৎসাহিত করছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯৪৪ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ, মরিচ ও বিভিন্ন সবজির বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা দিয়ে আসছে। এমন উদ্যোগ কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষিকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন তারা।

জুটন/এএফ 

জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
রোলার দিয়ে সিরাপগুলো ধ্বংস করা হচ্ছে। ছবি: খবরের কাগজ

জয়পুরহাটে বিজিবির হাতে আটক হওয়া ২৩ হাজার ৭৫ বোতল অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১ জুন) বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনের সড়কে রোলার দিয়ে এসব সিরাপ ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র ও জয়পুরহাট আদালতের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় থেকে জামালগঞ্জগামী রাস্তা সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ও চালানের উদ্দেশ্যে রাখা বিভিন্ন নামের সর্বমোট ২৩ হাজার ৭৫ বোতল ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। ​এ ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়। পরবর্তীতে সংগৃহীত আলামত ও অবৈধ সিরাপসমূহ প্রশাসনের উপস্থিতিতে রাস্তার ওপর রোলার দিয়ে ধ্বংস করা হয়।

সাগর/নাঈম