ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বৃষ্টিতে বিপর্যস্ত রেলপথ, চট্টগ্রাম–কক্সবাজার লাইনে দুই ট্রেন থেমে গেল বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হুন্দাই আনল প্রিমিয়াম ইলেকট্রিক ইনস্টার লাউঞ্জ

গহনা ছিনিয়ে নিতে নারীকে নৃশংসভাবে হত্যা, মামলা করতে থানায় ছেলে

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
গহনা ছিনিয়ে নিতে নারীকে নৃশংসভাবে হত্যা, মামলা করতে থানায় ছেলে
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে গহনা ছিনিয়ে নিতে বীথিকা রানী সাধু (৪৫) নামে এক নারী দোকানীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান খবরের কাগজকে জানান, এখন পর্যন্ত ঘটনার কোনো ক্লু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি, মামলাও হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।

নিহত বীথিকা রানী সাধুর দুই মেয়ে ও এক ছেলে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তার ছেলে কার্তিক সাধু খবরের কাগজকে জানান, মামলা করতে সকাল থেকে তিনি থানায় অবস্থান করছেন।

স্থানীয় লাবসা ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল বলেন, নিহত বীথিকা মাগুরা সাধুকাপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি মাগুরা বৌবাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন। শান্ত ও ভদ্র স্বভাবের এ নারীকে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাধব দত্ত নিহতের পরিবারের বরাতে জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে হামলা চালায়। এ সময় তার কপাল ও মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

জাকির/অন্তরা/

ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পিস ফলের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত আব্দুল গনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, ওইদিন তিনি উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যান। ছোট মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। সেখান থেকে বের হয়ে ছোট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান অভিযুক্ত আব্দুল গনি মিয়ার কোলে বসে আছে। তার হাতে রয়েছে পিস ফল।

তিনি আরও জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরিবারকে জানায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে, ঘটনাটি জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ সৃষ্টি করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ‘ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদ জামান/খাদিজা রুমি/

স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঘাতক স্বামী আলমগীর হোসেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে আলমগীরের নিজ বাড়ির উঠান খুঁড়ে তার স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ঘটনাটি গোপন করতে গভীর রাতে বসতবাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন তিনি।

ঘটনার কয়েকদিন পর সন্দেহ এড়াতে কৌশল নেন আলমগীর। তিনি নিজেই রাজনগর থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। একই সঙ্গে পুলিশকে বিভ্রান্ত করতে দাবি করেন, তার স্ত্রী কাউকে না জানিয়ে গোপনে বিদেশে চলে গেছেন।

তবে জিডি করার সময় আলমগীরের অসংলগ্ন কথাবার্তা ও সন্দেহজনক আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং মরদেহ মাটিচাপা দেওয়ার বর্ণনা দেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রাজনগর থানা পুলিশ আলমগীরের বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলক পুরকায়স্থ/নাঈম

নওগাঁয় ছেলের হাতে বাবা খুন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
নওগাঁয় ছেলের হাতে বাবা খুন
ছবি: খবরের কাগজ

নওগাঁয় ছেলে সুমনের (৩২) হাতে বাবা মাহতাব উদ্দিন (৫৮) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, নিহত মাহতাব একজন রিকশাচালক। তার একমাত্র ছেলে সুমন নেশাগ্রস্ত। মাঝেমধ্যেই বাবার সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা হতো।

সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, রবিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বাবাকে বাড়ির উঠানে এনে মাথায় ইট ও কাঠ দিয়ে আঘাত করে সুমন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহতাব উদ্দিনের বড় ভাই আক্তার আলী সরদার জানান, কয়েক দিন আগেই ছেলেকে বিয়ে দেওয়া হয়। কিন্তু মাদক সেবন করায় তার স্ত্রী ঢাকায় চলে যায়। এরপর থেকেই অস্থিরতা বাড়ে সংসারে।

এ ছাড়াও বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র বিক্রি করে নেশার টাকা যোগাড় করত সুমন। এর আগেও কয়েকবার বাবাকে মারধর করেছে সে।

নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান খবরের কাগজকে বলেন, বাবাকে মারধরের পর থেকে সুমন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আক্তার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

হারুন চৌধুরী/থিওটোনিয়াস/

শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসার শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার পৃথক সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। 

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার বিকেলে মিরপুর থানার শেওড়াপাড়া থেকে একজন ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, তাদের এলাকার একজন মাদ্রাসার শিক্ষক ১২ বছরের এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মিরপুর থানাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে মিরপুর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত মোশারফ হোসেন মেহেদীকে গ্রেপ্তার করে। মেহেদী শেওড়াপাড়া এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি থানার নিজবর্নী পলাশতলায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

পৃথক ঘটনা সম্পর্কে গতকাল পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, শেওড়াপাড়ার ওই ঘটনার আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি থেকেও এক ব্যক্তি ‘৯৯৯’ নম্বরে ফোন করে অভিযোগ করেন, তার শিশু ভাগনিকে স্থানীয় এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে টুঙ্গিপাড়া থানাকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ওই গ্রামের সর্দারপাড়ার বাসিন্দা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা হয়েছে।

ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু
ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান নামে এক যুবককে গণপিটুনি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার(৫ জুলাই) রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়৷

নিহত সিজান (২৫) পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিজান মাদক সেবন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। প্রায় রাতে এলাকার লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয় জিসানসহ তার সহযোগীরা। শনিবার রাতে সিজানসহ তার এক সহযোগী এক যুবকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করলে ওই যুবক এলাকার মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠনের কাছে নালিশ দেয়। পরে কমিটির লোকজন সহ স্থানীয়রা একত্রিত হয়ে সিজানসহ তার সহযোগীকে ধরে এনে মারধর করে৷ এক পর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পরিবারের লোকজনের মাধ্যমে শহরের খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এদিকে মাসদাইর মোড়ে সিজানকে নির্যাতনের সময় একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে সিজান ও তার সহযোগী যুবককে পিটিয়ে ও শারীরিক নির্যাতন করা হয়। অপরপাশে মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদের মাইকে ঘোষণা করছে অপরাধকে মারছে জনগণ। জনগণ মারলে কোন মামলা নেই। যখনি মাইকে ঘোষণা করা হবে সবাইকে এই ভাবে একত্রিত হতে হবে।

এলাকাবাসী জানায়, চলতি বছর পশ্চিম মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদের সভাপতিত্বে এলাকার যুবকদের নিয়ে আল ফালাহ কল্যাণ সংগঠন নামে মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন গঠন করেন। এই কমিটির লোকজন কয়েকমাস আগে সিজানকে সব অপকর্ম থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলার পরও সে ছিনতাইসহ নানা অপকর্ম ছাড়েনি। এতে তার উপর ক্ষিপ্ত ছিলো সংগঠনের সদস্যরা।

নিহতের বাবা ইউনুছ মিয়ার অভিযোগ, শনিবার রাত ১০টার দিকে মসজিদের ইমাম কাউসারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য সিজানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর তাকে বেধড়ক পিছিয়ে অচেতন অবস্থা পরিবারের লোকজনের তাছে সিজানকে তুলে দেয়। পরে জিসানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিজানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

এদিকে অভিযোগের বিষয়ে মসজিদের ইমাম ও আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ দাবি করেন, সিজানের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে মারধর করেছে, তিনি নিজে মারধর করেনি বলে দাবি করেন। তবে মাইকে ঘোষণার বিষয়ে কোন উত্তর না দিয়ে ফোন বন্ধ করে দেন।

নির্যাতনের কারনেই জিসানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। তিনি জানান, সিজানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে৷ নিহত সিজানের মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মাসদাইর এলাকায় অভিযান চালিয়েছে৷ যারা হত্যাকান্ডে জড়িত তারা পালিয়েছে। তবে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া আহত আরেক যুবক হাসপাতালে ভর্তি। তার পরিচয় সহ বিস্তারিত এখনো পাওয়া যায়নি।

বিল্লাল হোসাইন/এসএন