সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের ‘কবিতা: বিদ্রোহী’ থেকে আরও ১৪টি জ্ঞানমূলক ও ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-৪২. পরশুরামের অস্ত্র কী?
উত্তর: পরশুরামের অস্ত্র হলো পরশু বা কুঠার।
প্রশ্ন-৪৩. ‘হল’ কার অস্ত্র?
উত্তর: ‘হল’ বলরামের অস্ত্র।
প্রশ্ন-৪৪. বলরাম কে?
উত্তর: বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা।
প্রশ্ন-৪৬. ‘কৃপাণ’ কী?
উত্তর: কৃপাণ তলোয়ার বা তরবারি-সদৃশ অস্ত্রবিশেষ।
প্রশ্ন-৪৭. ‘খড়গ’ কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ‘খড়গ’ পশু বলিদানে ব্যবহৃত হয়।
প্রশ্ন-৪৮. ‘ডমরু’ কী?
উত্তর: ‘ডমরু’ ডুগডুগি জাতীয় একপ্রকার বাদ্যযন্ত্র।
প্রশ্ন-৪৯. ইন্দ্রাণী কে?
উত্তর: ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী।
প্রশ্ন-৫০. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
প্রশ্ন-৫১. ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কততম কবিতা?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
প্রশ্ন-৫২. ‘অগ্নিবীণা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তর: ‘অগ্নিবীণা’ হলো একটি কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৫৩. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৫৪. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ঔপনিবেশিক ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে রচিত।
প্রশ্ন-৫৫. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে সম্পূর্ণরূপে বাকরুদ্ধ হয়ে যায়?
উত্তর: মাত্র তেতাল্লিশ বছর বয়সে।
প্রশ্ন-৫৬. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!’- ব্যাখ্যা করো।
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটির চরণে কবি আত্মমর্যাদাসম্পন্ন মানুষের প্রকৃত স্বরূপ প্রসঙ্গে এ কথা বলেছেন।
প্রকৃত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কখনোই কোনো অপশক্তির সামনে মাথা নত করতে পারে না। শক্তি যত বড় আর যত হিংস্রই হোক, কখনোই ব্যক্তিত্বসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব নয় আত্মমর্যাদা বিসর্জন দেওয়া। তাই ব্যক্তিত্ববোধ, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা যার ভেতরে থাকবে তাকে প্রতীকী অর্থে হিমালয়ের সর্বোচ্চ চূড়াও সম্মান দিতে বাধ্য হবে। প্রতীকী অর্থে এ বক্তব্যে কবি পরাধীন ভারতবাসীকে আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদাবোধে উজ্জীবিত হতে বলেছেন।
প্রভাষক, বাংলা বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।
কলি