কবিতা: জুতা আবিষ্কার
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১৮৬১ সালে (খ) ১৯১৩ সালে
(গ) ১৯১৪ সালে (ঘ) ১৯৪১ সালে
২। পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন?
(ক) মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়
(খ) করণীয় কিছু খুঁজে না পাওয়ায়
(গ) দায়িত্ব অবহেলা করায়
(ঘ) মন্ত্রীর আদেশ শুনে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বন্ধু এন্টিনিওর জন্য জামিন হয়ে বাসানিও সুদখোর শাইলকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার আনে। এ সময় শর্তে উল্লেখ থাকে যে, নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে ব্যর্থ হলে শাইলক বাসানিওর বুকের এক পাউন্ড মাংস কেটে নেবে। শেষ পর্যন্ত ব্যর্থতার সুযোগে শাইলক আদালতে যায়। অসহায় বোধ করে বাসানিও। এমন সময় এক তরুণ উকিল বলেন, শাইলক ঠিক এক পাউন্ড মাংস কাটতে পারবেন, কমবেশি নয় এবং শর্তে উল্লেখ না থাকায় কোনো রক্ত ঝরাতে পারবে না।
৩। উদ্দীপকের তরুণ উকিলের সঙ্গে ‘জুতা-আবিষ্কার’ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) হবু (খ) গোবু
(গ) পণ্ডিত (ঘ) চামার
৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১২৬১ বঙ্গাব্দে (খ) ১২৬২ বঙ্গাব্দে
(গ) ১২৬৮ বঙ্গাব্দে (ঘ) ১২৭২ বঙ্গাব্দে
নিচের উদ্দীপকটি পড়ে ৫ থেকে ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ইমরানদের গ্রামে চৈত্র মাসে খাবার পানির খুব অভাব হয়। গ্রামের মোড়ল ও মাতব্বর যারা আছেন তারা কেউ কোনোভাবেই এর সমাধান বের করতে পারেননি। পরে ইমরান বলেন, আমরা বর্ষাকালে কূপ খনন করে পানি সংরক্ষণ করতে পারি।
৫। উদ্দীপকের ইমরানের সঙ্গে ‘জুতা-আবিষ্কার’ কবিতার কার সাদৃশ্য রয়েছে?
(ক) পণ্ডিতের (খ) মন্ত্রীর
(গ) রাজার (ঘ) চামার-কুলপতির
৬। সাদৃশ্যের কারণ-
i. উভয়ে বুদ্ধিমান ii. উভয়ে ছোট
iii. উভয়ে সমস্যার সমাধান করে
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
(ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
(খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুরেন্দ্রনাথ ঠাকুর
৮। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের ইংরেজি অনুবাদ সংকলনের জন্য নোবেল পুরস্কার পান?
(ক) ক্ষণিকা (খ) মানসী
(গ) সোনার তরী (ঘ) গীতাঞ্জলি
৯। এশীয়দের মধ্যে সাহিত্য সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?
(ক) কেনজাবুরো ওয়ে
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নাগিব মাহফুজ
(ঘ) অরহান পামুক
১০। ‘তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।’ উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য?
(ক) প্রমথ চৌধুরী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
আরো পড়ুন : জীবন সঙ্গীত কবিতার ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১১। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?
(ক) তিনি ৭ আগস্ট জন্মগ্রহণ করেন
(খ) তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি
(গ) তার পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
(ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন
১২। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য?
(ক) আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য
(খ) নোবেল পুরস্কার প্রাপ্তি
(গ) আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন
(ঘ) তার রচিত সাহিত্য বিশ্বব্যাপী সমাদৃত
১৩। বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কীসে?
(ক) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
(খ) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
(গ) আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন
(ঘ) দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে
১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ৭ মে ও ৭ আগস্ট কীভাবে সম্পর্কিত?
(ক) জন্ম ও মৃত্যু দিন
(খ) জন্ম ও বিবাহের দিন
(গ) মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে
(ঘ) নোবেল ও জমিদারি পত্তনে
১৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪১ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪০ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৪২ খ্রিষ্টাব্দে
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ কারেন-
(ক) কলকাতায় (খ) শান্তি নিকেতনে
(গ) ওড়িশায় (ঘ) ব্রিটেনে
১৭। হবু কে?
(ক) রাজা (খ) মন্ত্রী
(গ) পণ্ডিত (ঘ) চর্মকার
১৮। ‘জুতা-আবিষ্কার’ কবিতার রাজা কে?
(ক) গোবুরায় (খ) রবু
(গ) হবু (ঘ) মহী
১৯। হবু কাকে ডেকে পায়ের ধুলা কেন লাগবে এ চিন্তার কথা বলেন?
(ক) গোবুরায়কে (খ) রবুরায়কে
(গ) মনুরায়কে (ঘ) পণ্ডিতকে
২০। মলিন ধুলা লাগবে, কোথায় চরণ ফেলা মাত্র?
(ক) ঘরের মাঝে (খ) ধরণীর মাঝে
(গ) রাস্তার মাঝে (ঘ) রাজ্যের মাঝে
উত্তর: ১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. ক, ১৮. গ, ১৯. ক, ২০. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর