প্রবন্ধ: পয়লা বৈশাখ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কবীর চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২৩ সালে খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে ঘ. ১৯২৬ সালে
২. কবীর চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১৩ ডিসেম্বর ২০০৯
খ. ১৩ ডিসেম্বর ২০১০
গ. ১৩ ডিসেম্বর ২০১১
ঘ. ১৩ ডিসেম্বর ২০১২
৩. কবীর চৌধুরী কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. দর্শন ঘ. ইতিহাস
৪. কবীর চৌধুরী কোন উপাধিতে ভূষিত হন?
ক. সব্যসাচী লেখক
খ. শেকড়সন্ধানী লেখক
গ. বিশ্লেষণধর্মী লেখক
ঘ. জাতীয় অধ্যাপক
৫. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. বাংলা নববর্ষ
খ. বাংলাদেশের উৎসব
গ. নববর্ষের ঐতিহ্য
ঘ. বাংলাদেশের উৎসব: নববর্ষ
৬. আইন-ই-আকবরী গ্রন্থটি কে লিখেছেন?
ক. কবীর চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবুল ফজল
ঘ. মোবারক হোসেন
৭. বুর্জোয়া বিলাস কী?
ক. প্রান্তিক শ্রেণির মানুষের শখ
খ. নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ
গ. মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ
ঘ. উচ্চ শ্রেণির মানুষের শখ
৮. রাখিবন্ধন অনুষ্ঠান কখন করা হয়?
ক. পয়লা বৈশাখে
খ. পয়লা জানুয়ারিতে
গ. চৌদ্দ এপ্রিলে
ঘ. শ্রাবণ পূর্ণিমায়
৯. ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কত সালে?
ক. ১৯৪৬ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে
১০. নবর্ষের দিনে ব্যবসায়ী মহলে কী অনুষ্ঠিত হয়?
ক. হালখাতা খ. শোক
গ. মিষ্টি বিতরণ ঘ. উৎসব
আরো পড়ুন : মমতাদি গল্পের ১৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১১. কী কারণে সব জনগোষ্ঠীর মধ্যে নববর্ষ উদযাপন হয়?
ক. ঐতিহাসিক কারণে
খ. সাংস্কৃতিক কারণে
গ. সামাজিক কারণে
ঘ. রাজনৈতিক কারণে
১২. ‘ধর্মনিরপেক্ষতা’ বলতে কী বোঝায়?
ক. ধর্ম উদাসীনতা
খ. সব ধর্মে বিশ্বাস স্থাপন
গ. সব ধর্ম পালন
ঘ. সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ
১৩. পয়লা বৈশাখ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র আজ শহরকেন্দ্রিক হওয়ার কারণ কী?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. প্রশাসনিক
১৪. ‘পয়লা বৈশাখ’ শব্দটি কোনটিকে সমর্থন করে?
ক. অন্যতম উৎসব খ. জাতীয় উৎসব
গ. ধর্মীয় উৎসব ঘ. প্রাণের উৎসব
১৫. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে উল্লিখিত টেনিসনের কবিতার সঙ্গে কার কবিতার মিল রয়েছে?
ক. কাজী নজরুল ইসলামের
খ. সুধীন্দ্রনাথ দত্তের
গ. জীবনানন্দ দাশের
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিলা আধুনিক যুগের মেয়ে। তাই তার সবকিছুতেই আধুনিকতা। এমনকি বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ পালনে সে পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করে।
১৬। উদ্দীপকের মিলা ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের যে শ্রেণির প্রতিনিধি-
i. উচ্চবিত্ত ii. মধ্যবিত্ত iii. নিম্নবিত্ত
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. উদ্দীপকে উল্লিখিত শ্রেণির মধ্যে বাঙালির জাতীয় উৎসব পালনে কোন বিষয়টি লক্ষ করা য়ায়?
ক. উদাসীনতা
খ. ঐক্যবোধ
গ. বিলাসিতা
ঘ. ঐতিহ্যবোধ
১৮. শভিনিস্টিক কে ছিলেন?
ক. রুশ রাজনৈতিক মতবাদী
খ. জার্মান রাজনৈতিক মতবাদী
গ. যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মতবাদী
ঘ. ইরানের রাজনৈতিক মতবাদী
১৯. লেখক কবীর চৌধুরী ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে ন্যক্কারজনক বলে ধিক্কার দিয়েছেন কাদের কর্মকাণ্ডকে?
ক. ব্রিটিশদের
খ. আমেরিকাদের
গ. ভারতীয়দের
ঘ. পাকিস্তানিদের
২০. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে কোন ইংরেজি সাহিত্যিকের নাম রয়েছে?
ক. শেক্সপিয়ার খ. হোমার
গ. জন মিল্টন ঘ. টেনিসন
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ঘ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর