প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪। পুনঃবিক্রয়ের জন্য কে কিনেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. উৎপাদক ঘ. ভোক্তা
২৫। লিমন ঢাকা থেকে তৈরি পোশাক কিনে ফেনী শহরে নিজ দোকানে বিক্রি করেন। লিমন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. রূপগত ও স্থানগত খ. স্থানগত ও স্বত্বগত
গ. অর্থগত ও স্থানগত ঘ. রূপগত ও স্বত্বগত
২৬। কাঠ থেকে আসবাবপত্র তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত?
ক. যান্ত্রিক শিল্পের খ. নিষ্কাশন শিল্পের
গ. নির্মাণ শিল্পের ঘ. সংযোজন শিল্পের
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সম্প্রতি এমবিএ পাস করে সায়েম গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবছেন। পরিকল্পনা মোতাবেক তিনি তার পুকুরে মাছের পোনা ছাড়েন এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে তিনি লাভবান হচ্ছেন।
২৭। উদ্দীপকে বর্ণিত সায়েমের কাজটি কোন শিল্পের সঙ্গে সম্পৃক্ত?
ক. নিষ্কাশন শিল্প খ. কৃষি শিল্প
গ. প্রজনন শিল্প ঘ. উৎপাদন শিল্প
২৮। সায়েমের মাছ চাষে জড়িত হওয়ার কারণ-
i. স্থানীয় বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ
ii. মাছ চাষে তার আগ্রহ রয়েছে
iii. আত্মকর্মসংস্থান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিজান জেলে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে চাঁদপুরে বিক্রয় করেন।
২৯। মিজানের কাজটি কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন শিল্প খ. সমন্বিত শিল্প
গ. নিষ্কাশন শিল্প ঘ. সেবা শিল্প
৩০। বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রক্রিয়াজাতকরণ শিল্প খ. সেবা পরিবেশক
গ. সংযোজন শিল্প ঘ. বিশ্লেষণ
আরো পড়ুন : ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সোহেল মুন্সীগঞ্জ থেকে আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। ওই আলু আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন।
৩১। সোহেল পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. স্থানগত খ. কালগত
গ. ঝুঁকিগত ঘ. রূপগত
৩২। সোহেল কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীর কাছে আলু বিক্রি করেন?
ক. পর্যায়িতকরণ খ. প্রমিতকরণ
গ. মোড়কীকরণ ঘ. অর্থসংস্থান
৩৩। সাজিদ একটি মোটরসাইকেল কিনল। কিন্তু তা পছন্দ না হওয়ায় বিক্রি করে লাভ করেছে, এটা ব্যবসায়ের মধ্যে পড়ে না। এক্ষেত্রে কোনটির অভাব লক্ষণীয়?
ক. মুনাফা অর্জনের উদ্দেশ্য খ. লেনদেনের পৌনঃপুনিকতা
গ. ঝুঁকি ও অনিশ্চয়তা ঘ. আইনগত বৈধতা
৩৪। সাধারণ অর্থে পণ্য ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে?
ক. ব্যবসায় খ. বাণিজ্য
গ. বিক্রয় ঘ. বাজারজাতকরণ
৩৫। ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হলো-
i. দাতব্য প্রতিষ্ঠান ii. পোলট্রি ফার্ম
iii. ক্লিনিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?
ক. উৎপাদন খ. বণ্টন
গ. সেবা প্রধান ঘ. চাহিদা সৃষ্টি
উত্তর: ২৪. ক, ২৫. খ, ২৬. ক, ২৭. গ, ২৮. গ, ২৯. গ, ৩০. খ, ৩১. খ, ৩২. ক, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. গ, ৩৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর