ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস

ফরাসি সিনেমার উজ্জ্বল নক্ষত্র ব্রিজিত বার্দো আর নেই

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
ফরাসি সিনেমার উজ্জ্বল নক্ষত্র ব্রিজিত বার্দো আর নেই
ফরাসি সিনেমার উজ্জ্বল নক্ষত্র ব্রিজিত বার্দো। ছবি: সংগৃহীত

ব্রিজিত বার্দো ফরাসি চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। বিশ্বজুড়ে ঝড় তোলা আবেদনময়ী, স্বাধীনচেতা নারীত্ব ও অনন্য উপস্থিতির প্রতীক হিসেবে পরিচিত কিংবদন্তি এ অভিনেত্রী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার (২৮ ডিসেম্বর) অভিনেত্রীর নিজস্ব ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো। ছবি: সংগৃহীত

ফরাসি গণমাধ্যম ফ্রান্স ২৪ ও এএফপি সূত্রে জানা গেছে, বিংশ শতকের মাঝামাঝি সময়ে ফরাসি সিনেমায় এক বিপ্লব ঘটিয়েছিলেন বার্দো। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইম্যান’-এ খালি পায়ে মাম্বো নাচের দৃশ্য তাঁকে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এলোমেলো চুল, দুর্দমনীয় শরীরী ভাষা আর চোখে চোখ রেখে কথা বলার ভঙ্গিতে তিনি মূলধারার সিনেমায় আগে কখনো না দেখা এক সাহসী নারীত্ব উপস্থাপন করেন। সেখান থেকেই জন্ম নেয় এক বৈশ্বিক আইকন।

মাত্র ২১ বছর বয়সেই তৎকালীন সেন্সরশিপকে চ্যালেঞ্জ করে দর্শকদের মোহিত করেছিলেন বার্দো। তাঁর স্বামী রজার ভাদিম পরিচালিত ওই সিনেমায় খোলামেলা অভিনয় আগের যুগের সংযত নারী চরিত্রগুলোর সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি করে। ফ্রান্সে তিনি পরিচিত হয়ে ওঠেন শুধু ‘বি বি’ নামে।

১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্ম নেওয়া বার্দো বেড়ে ওঠেন উচ্চ-মধ্যবিত্ত পরিবারে। শৈশবে নিজেকে তিনি লাজুক ও আত্মবিশ্বাসহীন বলে বর্ণনা করতেন। কিন্তু কিশোরী বয়সেই একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়ে শুরু হয় তাঁর মডেলিং ক্যারিয়ার। আর সেখান থেকেই সিনেমায় পা রাখা।

পঞ্চাশ ও ষাটের দশকে তিনি হয়ে ওঠেন ফরাসি সংস্কৃতির প্রতীক। তাঁর আবেদন ছড়িয়ে পড়ে ফ্রান্সের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে। বলা হয়, কৈশোরে এক মার্কিন সংগীতশিল্পী তাঁর জন্য প্রথম গান লিখেছিলেন, আর বিখ্যাত এক চিত্রশিল্পী তাঁর প্রতিকৃতি এঁকেছিলেন। নারীর প্রচলিত সামাজিক ভূমিকা ভেঙে দেওয়ার ক্ষমতাই তাঁকে কেবল যৌন প্রতীক নয়, বরং সময় পরিবর্তনের মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।

তবে খ্যাতির এই উজ্জ্বলতা তাঁর ব্যক্তিগত জীবনে সুখ বয়ে আনেনি। চারটি বিয়ে, অসংখ্য সম্পর্ক ও দীর্ঘদিনের মানসিক অবসাদ তাঁর জীবনকে জর্জরিত করে তোলে। একাধিকবার আত্মহননের চেষ্টার খবরও শিরোনাম হয়। নিজেকে তিনি প্রায়ই খ্যাতির বন্দি বলে উল্লেখ করতেন।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও সফল ছিলেন বার্দো। একটি সাহসী প্রেমের গান তাঁকে নতুন করে আলোচনায় আনে। ষাটের দশকে তিনি ফ্রান্সের প্রতীকী নারী অবয়বের আদলেও নির্বাচিত হন।

১৯৭৩ সালে শেষবারের মতো সিনেমায় অভিনয় করে তিনি হঠাৎ করেই পর্দা থেকে সরে দাঁড়ান। চলচ্চিত্র জগতকে ‘পচে যাওয়া’ আখ্যা দিয়ে তিনি নিজেকে জনজীবন থেকে গুটিয়ে নেন। এরপর ফ্রান্সের উপকূলীয় শহর সাঁ ত্রোপেজে নিভৃতে বসবাস শুরু করেন।
নিজের জীবন নিয়ে একসময় তিনি বলেছিলেন, ‘আমি সুন্দর ছিলাম, বিখ্যাত ছিলাম, কিন্তু খুবই অসুখী ছিলাম।’

আর শেষ বয়সে এসে বলেন, ‘আমি আমার যৌবন দিয়েছি মানুষকে, এখন আমার প্রজ্ঞা আর ভালোবাসা দেব প্রাণীদের।’

জীবনের শেষ চার দশক তিনি উৎসর্গ করেন প্রাণী অধিকার আন্দোলনে। প্রাণীদের কল্যাণ ও সুরক্ষার জন্য গড়ে তোলেন একটি ফাউন্ডেশন। নিজের স্মারক ও ব্যক্তিগত সম্পদ নিলামে তুলে তহবিল সংগ্রহ করেন। বিড়াল, কুকুর ও ঘোড়ায় ঘেরা এক নিঃসঙ্গ জীবনই হয়ে ওঠে তাঁর শান্তির ঠিকানা।

তবে তাঁর রাজনৈতিক অবস্থান ও কিছু বিতর্কিত মন্তব্য তাঁকে নানা সময়ে সমালোচনার মুখে ফেলেছে। অভিবাসন ও ধর্ম নিয়ে বক্তব্যের কারণে একাধিকবার আইনি শাস্তিও পেতে হয় তাঁকে। তবুও ফ্যাশন, সিনেমা ও সংস্কৃতিতে এ অভিনেত্রীর প্রভাব কখনো ম্লান হয়নি।

/এজে

বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন এই নির্মাতা। এখন থেকে সিনেমাটির পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। ফলে এখন থেকে সিনেমাটির সব প্রচারমূলক উপকরণে লেখা থাকবে, ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’তে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস ‘দেলুপি’। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’
পোস্টের শেষাংশে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় সিনেমাটি। সম্প্রতি চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ‘দেলুপি’ নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে সিনেমাটির প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে নির্মাতা তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যাম গিয়েই ছবিটা দেখবেন। পরে কোনো কারণে আর হয়নি। এ জন্য আমি নিজ থেকেই তাকে ব্যক্তিতভাবে ছবিটা পাঠাই। সেখানে তিনি দেখেছেন। আর দেখার পর এমন প্রশংসা করেছেন।’

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ে মর্মাহত কোটি কোটি সমর্থক। তবে কেউ কেউ আবার নরওয়ের বিজয়ে আনন্দিতও হয়েছেন। তেমনই উল্লাসে মেতেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন চৌধুরী। তবে ব্রাজিলের বিদায়ে মন ভেঙেছে সাফা কবিরের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই সরাসরি ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন মেহজাবীন ও সাফা কবির। খেলা শুরুর আগেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ করে একাধিক পোস্ট করেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় অভিনেত্রীকে। তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচ শেষ হওয়ার পর মেহজাবীন দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে দুটি শব্দ লিখেছেন ‘বাই বাই ব্রাজিল’।
এদিকে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে ব্রাজিলের জার্সি পরেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাফা কবির। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে এক দিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’
ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশের জনপ্রিয় ও বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

রবিবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রোজিনা বলেন, বর্তমান এফডিসির পরিবেশ তাকে ব্যথিত করে। তার ভাষ্য, একসময় চলচ্চিত্রাঙ্গনে যে সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, এখন তার অনেকটাই অনুপস্থিত। এ কারণেই তিনি দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।

তিনি বলেন, ‘এফডিসি এখন আগের সেই জায়গায় নেই। শিল্পীদের প্রতি যে সম্মান ও মূল্যবোধ থাকা উচিত, তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। তাই আমি পরিবারকে আগেই বলে রেখেছি, আমার মৃত্যুর পর যেন মরদেহ এফডিসিতে না নেওয়া হয়।’

রোজিনা আরও জানান, এটি কোনো সাময়িক ক্ষোভ বা আবেগের বহিঃপ্রকাশ নয়। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গনের পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কথোপকথনের একপর্যায়ে তিনি প্রয়াত নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গও তুলে ধরেন। রোজিনার দাবি, জীবনের শেষ দিকে রাজ্জাকও এফডিসিকে ঘিরে কিছু অভিমান প্রকাশ করেছিলেন। সেই স্মৃতি এবং বর্তমান বাস্তবতা তাকে নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে।

শিল্পী সমিতির নির্বাচনের প্রসঙ্গে রোজিনা বলেন, এবারের নির্বাচন নিয়ে তার কিছু পর্যবেক্ষণ ও আপত্তি রয়েছে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় তিনি কিছু অসঙ্গতি দেখেছেন বলেও উল্লেখ করেন। তবে নিজের পরাজয়কে কেন্দ্র করেই তিনি এ ধরনের মন্তব্য করছেন—এমন ধারণা নাকচ করে দেন এই অভিনেত্রী।

তার বক্তব্য, নির্বাচনের ফল যাই হোক না কেন, এফডিসিতে মরদেহ না নেওয়ার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছিলেন এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন।

তবে এফডিসির প্রতি ব্যক্তিগত অসন্তোষ থাকলেও প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান রোজিনা। তিনি বলেন, সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে এফডিসিতে যাবেন। কিন্তু ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার আগ্রহ এখন আর অনুভব করেন না।

এদিকে শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

রোজিনার এ মন্তব্য প্রকাশ্যে আসার পর চলচ্চিত্রাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তার বক্তব্য শুধু ব্যক্তিগত অভিমানের প্রকাশ নয়; বরং দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে একজন প্রবীণ শিল্পীর গভীর উদ্বেগ ও হতাশার প্রতিফলন।

/এমটি 

প্রখ্যাত লোকসংগীতশিল্পী তীজন বাঈ আর নেই

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
প্রখ্যাত লোকসংগীতশিল্পী তীজন বাঈ আর নেই
ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত লোকসংগীত শিল্পী এবং পাণ্ডবাণী ধারার কিংবদন্তি তীজন বাঈ মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর রবিবার (৫ জুলাই) রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত ২৭ মে শ্বাসকষ্ট ও অতিরিক্ত দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।
তীজন বাঈর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী তীজন বাঈ তার অনন্য পরিবেশনার মাধ্যমে ছত্তীসগড়ের এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছিলেন। তার মৃত্যু শিল্প ও সংস্কৃতির জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।
ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 
পাণ্ডবাণী লোকগানের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তীজন বাঈ। ছত্তীসগড়ের এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে নিজের অসাধারণ কণ্ঠ, অভিনয়শৈলী এবং পরিবেশনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন তিনি। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ—দেশের তিনটি মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মানে ভূষিত করে। এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সংগীতাঙ্গণে।

তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই বলিউড সুপারস্টার। আমির খান তার তিন সন্তানকে পাশে রেখেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে আয়োজন করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। পাশাপাশি দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরাও ছিলেন এই বিশেষ মুহূর্তে।
আমির খানের মুখপাত্র বিয়ের খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রাম।
এর আগে আমির জানিয়েছিলেন, বড় কোনো আয়োজন নয়, বরং নিবন্ধনের মাধ্যমে বিয়ে করে পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট্ট উদ্যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।
আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগে। প্রথমে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘ বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলন ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।
গৌরী তখন বেঙ্গালুরুতে থাকতেন, আর আমির ছিলেন মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এর পর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন। ২০২৫ সালের মার্চে আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন। তখন তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক শান্ত ও পরিপূর্ণ অনুভব করছেন। যদিও সে সময় বিয়ের প্রশ্নে বলেছিলেন, এই বয়সে আবার বিয়ে করার পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ ও স্বস্তি অনুভব করেন।
উল্লখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদ হলেও পেশাগত ও পারিবারিক সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ রয়েছে তাদের। বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘লাপাতা লেডিজ’ সহ বেশ কয়েকটি প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও আমির, কিরণ ও রীনা এখনো একসঙ্গে যুক্ত রয়েছেন।