ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক বিএসবিআরএ নির্বাচনে সভাপতি মহসিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন আয়াতুল কুরসির জীবনমুখী শিক্ষা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’ ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস দেবহাটায় ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, এরপর... ‘কে পাবেন ফ্যামিলি কার্ড, তা ঠিক করবে কম্পিউটার’ ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, হুমকিতে শতাধিক প্রজাতি টাকা খেলেন, জেল পেলেন! উখিয়ার ট্রে ওভেন প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী The Grocer and the Fruit seller বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৮ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস-বাস টার্মিনাল এখন ক্লিনিক অপহরণ-মানবপাচার রোধে টেকনাফে প্রশাসনের কঠোর পদক্ষেপ চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে অনেক পরিকল্পনা রাখা হয়েছে: অর্থমন্ত্রী খামেনির দাফন, ট্রাম্পের কটাক্ষ আর ‘রফা’ প্রসঙ্গে নতুন বিতর্ক চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে শ্যামনগরে ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক জব্দ স্বাস্থ্যখাতে খারাপ চর্চার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: অর্থমন্ত্রী বাংলাদেশ-সৌদি আরবের সুসম্পর্ক স্থাপনে হজ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র অপরিচ্ছন্ন টয়লেটে স্বাস্থ্যঝুঁকি, দুর্ভোগে বেরোবির শিক্ষার্থীরা ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা

'ভয়াবহ' যুদ্ধের সতর্কবাণী দিয়ে গাজা দখলে নিচ্ছে ইসরায়েলি সেনারা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:১৮ এএম
'ভয়াবহ' যুদ্ধের সতর্কবাণী দিয়ে গাজা দখলে নিচ্ছে ইসরায়েলি সেনারা
দখলদার ইসরায়েলের সেনাবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের সেনারা গাজার মধ্যাঞ্চলে নির্দিষ্ট স্থল হামলা শুরু করেছে। ছবি: সংগৃহীত

গাজাকে দুই ভাগে বিভক্ত করে  কথিত ‘নেতজারিম করিডরে’ আবার অবস্থান নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। 

১৯ জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তির পর গাজার ভেতর থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ)। সেসময় তারা গাজা-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয়। তবে বুধবার (১৯ মার্চ) আবার গাজাকে দুই ভাগে ভাগ করে সেখানে অবস্থান নিতে শুরু করে।

দখলদার ইসরায়েলের সেনাবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের সেনারা গাজার মধ্যাঞ্চলে নির্দিষ্ট স্থল হামলা শুরু করে। যার মাধ্যমে উপত্যকাটির উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন তৈরি করা হবে। আর এটির অংশ হিসেবে তারা‘নেতজারিম করিডরের’ নিয়ন্ত্রণ নিয়েছে। 

১৯ জানুয়ারির যুদ্ধবিরতির পর দক্ষিণাঞ্চল থেকে লাখ লাখ মানুষ উত্তরাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরতে পেরেছিলেন।যদিও এলাকাটি ইসরায়েলের হামলায় একটি ধ্বংসস্তুপে পরিণত হয়।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দেন, যেখানে হামলা চালানো হবে সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। গত বুধবার এক বিবৃতিতে তিনি জানান, গাজায় আরো তীব্রভাবে হামলা করা হবে। তিনি বলেন, হামাস যদি তাদের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে ‘ইসরায়েল এমন তীব্রতার সাথে হামলা চালাবে যেটি আপনারা কখনো দেখেননি’।

দেড় বছর ধরে চলা এই যুদ্ধে ইসরায়েল প্রায় ৫০ হাজার মানুষকে হত্যা করে। যাদের মধ্যে শুধুমাত্র গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের মধ্যে শিশুই আছে ১৮৩ জন।

সূত্র: আল-জাজিরা 

দিনা/

 

আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আরেকটা ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের সংকটের মধ্যে দলটির রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

শনিবার (৪ জুলাই) তিনি দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে প্রাথমিক সদস্যপদ ছাড়ার বিষয়ে তার পদত্যাগপত্রে কিছু বলা হয়নি।

বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে গত ৩ জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমাকে রাজ্য সভাপতি করা হয়েছিল। তিনি প্রবীণ নেতা সুব্রত বক্সীর স্থলাভিষিক্ত হন।

মমতা ব্যানার্জীকে পাঠানো পদত্যাগপত্রে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদসহ বর্তমানে থাকা সব পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে দলীয় হিসাবের অনুমোদিত স্বাক্ষরকারী এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে দলের অনুমোদিত প্রতিনিধি হিসেবেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

পদত্যাগের পর তিনি বলেন, ‘যেখানে বিশ্বাস নেই, যেখানে আস্থা নেই, সেখানে কাজ করা সম্ভব নয়। সে কারণেই আমরা পদত্যাগ করেছি।’

চন্দ্রিমার পদত্যাগের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তার বৈঠকের খবরও সামনে এসেছে। দলীয় সূত্রের দাবি, বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্যে এসেছে।

মমতা শিবিরের বিধায়ক কুনাল ঘোষ চন্দ্রিমার পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, মমতা ব্যানার্জীর সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকার সময় তিনি কেন পদত্যাগ করেননি?

চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী এবং দীর্ঘদিন মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি উত্তর দমদম আসন থেকে তিন বারের বিধায়ক ছিলেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির সৌরভ শিকদারের কাছে তিনি পরাজিত হন।

তৃণমূলের সাম্প্রতিক সংকট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, দলের ভবিষ্যৎ নিয়ে মানুষের আর আগ্রহ নেই। তার দাবি, তৃণমূল রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছে।

বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ভেতরে নেতৃত্বের দ্বন্দ্ব ও দলত্যাগের ঘটনা বেড়েছে। দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে কলকাতায় পাল্টাপাল্টি অবস্থানের খবরও এসেছে। 

তৃণমূল দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই কলকাতায় তৃণমূল কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে তুমুল সংঘর্ষের একদিন পর ভট্টাচার্যের পদত্যাগ আসে। 

গতকাল শুক্রবার কলকাতায় দলের মহানগর সদর দপ্তর তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ একটি বিদ্রোহী গোষ্ঠী দখল করে নেওয়ার পর এক বড় রাজনৈতিক সংঘাত শুরু হয়। বিদ্রোহীরা তালা পরিবর্তন করে, অরূপ রায়কে দলের চেয়ারম্যান উল্লেখ করে একটি সাইনবোর্ড লাগিয়ে দেন এবং নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘আসল টিএমসি’ বলে দাবি করেন।

এর পর মমতা ব্যানার্জীর অনুগত নেতারা তৃণমূল ভবনে ছুটে যান এবং এই অধিগ্রহণের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন, যার ফলে ভবনটির চারপাশে বিপুল সংখ্যক সিআরপিএফ ও পুলিশ মোতায়েন করা হয়। সূত্র: এনডিটিভি

অমিয়/

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস-বাস টার্মিনাল এখন ক্লিনিক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস-বাস টার্মিনাল এখন ক্লিনিক
ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ অস্থায়ী ক্লিনিকে রূপান্তর। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় দুর্যোগকবলিত এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী ক্লিনিকে রূপান্তর করা হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এসব অস্থায়ী কেন্দ্রে ভিড় করছে। 

দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্প লা গুয়াইরা রাজ্যে আঘাত হানে। ব্যাপক ধ্বংসযজ্ঞ, বহু ভবন ধসে পড়ে এবং ২,৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কারণে হাসপাতালগুলো দ্রুতই চাপের মুখে পড়ে।

দুর্যোগ ত্রাণ কার্যক্রমে কর্মরত ৩৩ বছর বয়সী শল্যচিকিৎসক ও স্বেচ্ছাসেবক কার্লিস ফিগুয়েরা এএফপিকে জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারাবালেদা এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী ক্লিনিকে রূপান্তর করা হয়েছে  এবং এখান থেকে ‘উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, অস্থায়ী এই কেন্দ্রটি এখন একটি ফিল্ড হাসপাতাল হিসেবে কাজ করছে। এখানে রোগীদের প্রাথমিক অবস্থা যাচাইয়ের জন্য একটি ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের স্থান, পাশাপাশি, মানসিক স্বাস্থ্যসেবা ও পশুচিকিৎসার জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

ফিগুয়েরার মতো ৩০ জনেরও বেশি চিকিৎসক সেখানে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

তিনি বলেন, যে কাউন্টারে একসময় বিখ্যাত হ্যামবার্গার পরিবেশন করা হতো, সেখানে এখন ত্রাণ হিসেবে পাওয়া আরেপাস ও স্যান্ডউইচ বিতরণ করা হচ্ছে। আর রেস্তোরাঁর আইসক্রিম কর্নারকে উদ্ধার করা প্রাণীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

ক্যাটিয়া লা মারের একটি বাস টার্মিনালের ভেতরে স্থাপিত আরেকটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪,০০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সুত্র এএফপি’র।

রিফাত/

খামেনির দাফন, ট্রাম্পের কটাক্ষ আর ‘রফা’ প্রসঙ্গে নতুন বিতর্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
খামেনির দাফন, ট্রাম্পের কটাক্ষ আর ‘রফা’ প্রসঙ্গে নতুন বিতর্ক
ছবি: এআই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে চলছে তার দাফন কার্যক্রম। এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। একই সঙ্গে তিনি বলেন, খামেনির দাফন সম্পন্ন করার জন্য তেহরানকে কিছুটা সময় বা ‘ছুটি’ দিয়েছে ওয়াশিংটন। এই মন্তব্য ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। দীর্ঘ সেই ভাষণে তিনি মার্কিন শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বজুড়ে তার দেশের সামরিক শক্তির বিষয়ে বেশ বড়াই করেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেন, আমরা ভেনিজুয়েলাকে একদিনে হারিয়েছি এবং ইরানকে একেবারে তছনছ করে দিয়েছি। তারা এখন সমঝোতা করার জন্য ছটফট করছে; তারা খুব খারাপভাবে একটি রফা চাইছে।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের দাফনকাজের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা দয়ালু।’ তার এই মন্তব্যকে অনেকেই ব্যঙ্গাত্মক ও বিতর্কিত হিসেবে দেখছেন।

 আল জাজিরা/এসএন

সৌদি আরবে হামলার হুমকি হুথিদের

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
সৌদি আরবে হামলার হুমকি  হুথিদের
সানায় বিক্ষোভ প্রদর্শনকালে অস্ত্র উঁচিয়ে ধরেছেন হুথি সমর্থকেরা। ছবি: সংগৃহীত

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি।

শুক্রবার (৩ জুলাই) এক ভিডিওবার্তায় গোষ্ঠীটি দাবি করে, রাজধানী সানায় একটি ইরানি যাত্রীবাহী বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি যুদ্ধবিমান। তবে হুথি বাহিনী সফলভাবে সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ভিডিওবার্তায় বলেন, 'আমরা অপরাধী সৌদি শত্রুদের সতর্ক করে দিচ্ছি- তারা যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন কিংবা দেশের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা আর না করে। এমন পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং তাদের বিমানবন্দরসহ জল ও স্থলের সব গুরুত্বপূর্ণ স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে।'

সারি জানান, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করে সৌদি যুদ্ধবিমান। তাদের উদ্দেশ্য ছিল ২০০ জনেরও বেশি আটকেপড়া, আহত ও অসুস্থ ইয়েমেনি নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না দেওয়া।

তিনি আরও যোগ করেন, এর সম্ভাব্য ফলাফল যাই হোক না কেন, সানা ও তেহরানের মধ্যে এই বিমান চলাচল অব্যাহত থাকবে।

হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানায়, ইরানি বিমানটি সানায় সফলভাবে অবতরণ করেছে এবং পরবর্তীতে হুথি প্রতিনিধিদের নিয়ে পুনরায় তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই হুথি প্রতিনিধি দলটি সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরান সফর করছেন।

হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, 'সৌদি-আমেরিকান অবরোধ' ভাঙার জন্য তাদের যোদ্ধারা যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে এবং যেকোনো নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। সূত্র: আল-জাজিরা

আজহার/

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা মানুষের আবাসন নিশ্চিত করতে দেশব্যাপী পাঁচ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'আইএসএনএ' এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানাজায় যোগ দিতে আসা দূর-দূরান্তের মানুষের থাকার সুবিধার্থে দেশব্যাপী পাঁচ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণীকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ প্রায় ১ কোটিরও (১০ মিলিয়ন) বেশি মানুষ রাজধানী তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। বিশাল এই জনস্রোতের আবাসন ও অন্যান্য জরুরি সুবিধা নিশ্চিত করতেই দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। সূত্র: আল জাজিরা।

এএফ/