ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্কালোনি নতুন চাঁদ দেখা অবহেলিত এক বিধান রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম মারা গেছেন জলবায়ু পরিবর্তনের থাবা বিশ্বকাপে, ঝুঁকিতে খেলোয়াড়রা ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলা হবে: বানিজ্য মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের ব্যানার মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ উদ্বোধনে ঈশ্বরদীতে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার, তারপরই দলীয় ‘লাল কার্ড’ কেপ ভার্দেকে নিয়ে ডি পলের সতর্কবার্তা গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল-ছাত্রদল নেতাসহ ৮ আসামি ইরানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত, খামেনির হত্যাকাণ্ডের নিন্দা স্পিকার হাফিজ উদ্দিনের শুক্রবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক রাজশাহীতে নদী রক্ষায় ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে মাদরাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, ৩৫ দিনেও সন্ধান মেলেনি বিয়ে করছেন আমির খান সিংগাইরে রাজমিস্ত্রির ঠিকাদারের মরদেহ মিললো পেঁপে খেতে নরওয়ে ম্যাচে খেলবে না পাকুয়েতা মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী ‘মাদক ছাড়ুন, না হলে বিপদে পাশে কাউকে পাবেন না’ শিয়াল ও ছাগল বিশ্বকাপের তারকা ট্রিওন্ডা প্রজাপতির অভিমান মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত পড়াশোনা ও শখের চমৎকার ভারসাম্য মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি

শিশু সন্তানদের ৩ বছর ভীতিকর ঘরে বন্দি রেখেছিলেন জার্মান দম্পতি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট: ০২ মে ২০২৫, ১২:৩২ পিএম
শিশু সন্তানদের ৩ বছর ভীতিকর ঘরে বন্দি রেখেছিলেন জার্মান দম্পতি
ছবি: সংগৃহীত

শিশুগুলোকে যখন ঘর থেকে প্রথম বের করা হয় তখন তারা মুগ্ধ হয়ে এমনভাবে ঘাস স্পর্শ করে, যেন জীবনে প্রথমবার বাইরে এসেছে। নিজের বাবা-মায়ের হাতে নির্যাতনের শিকার তিন শিশুর গল্প এমনটাই বেদনাদায়ক।

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে তিন শিশু সন্তানকে একটি অস্বাস্থ্যকর ঘরে বন্দি রাখার অভিযোগে এক জার্মান দম্পতিকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সেই ঘরটিকে ভীতিকর হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, ওভিয়েদো শহর থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তদন্ত করে দেখা হবে তারা কীভাবে এবং কেন স্পেনে এসে এমন জীবনযাপন শুরু করেন।

বৃহস্পতিবার ( ১ মে ) স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের পুলিশের বরাতে মাদ্রিদ থেকে সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানায়, আট বছর বয়সী যমজ দুই সন্তান ও ১০ বছর বয়সী আরেকটি শিশুকে স্কুলে পাঠানো হয়নি। তারা অবহেলিত অবস্থায় নোংরা ঘরের মধ্যে বসবাস করছিল।

স্থানীয় গণমাধ্যম প্রকাশিত খবর থেকে জানা গেছে, পুলিশ যখন ঘরে ঢোকে, তখন শিশুরা ডায়াপার পরা ছিল এবং প্রত্যেকের মুখে তিনটি করে সার্জিক্যাল মাস্ক পরান ছিল। শিশুর বাবা পুলিশকে ঘরে ঢোকার আগে মাস্ক পরার অনুরোধ করেন।

এপ্রিল মাসের শুরুতে এক প্রতিবেশীর অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাড়িটি যার নামে নিবন্ধিত শুধু তিনিই নন, আরও অনেকে সেখানে বাস করছেন—তাদের মধ্যে স্কুলে না যাওয়া শিশুরাও ছিল।

পুলিশ জানায়, বাড়িটিতে বিপুল পরিমাণে অনলাইন বাজার সদাই পৌঁছানো হতো, যা সন্দেহের উদ্রেক করে। প্রতিবেশীরা জানান, ২০২১ সালের অক্টোবরের পর করোনা মহামারির সময় থেকে কেউই বাড়ি থেকে বের হতো না।

পুলিশ আরও জানায়, দম্পতির ঘরে বিপুল পরিমাণ ওষুধ মজুত করা ছিল।

পুলিশ কমিশনার ফ্রান্সিসকো হাভিয়ের লোজানো গার্সিয়া বলেন, ‘করোনাপরবর্তী সিনড্রোমে আমরা সবাই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছিলাম। মনে হয়, এই পরিবার দীর্ঘ সময় ঘরবন্দি থাকার সিদ্ধান্ত নেয় সেই সিনড্রোম থেকেই।

লোজানো গার্সিয়া আরও বলেন, ‘তারা মাস্ক পরেছিল, এটি হয়তো সাধারণ ঘটনা। আবার এর পেছনে কোনো মানসিক সমস্যাও থাকতে পারে।'
স্থানীয় লা রাসন পত্রিকা জানায়, ঘরের ভেতরে অসহনীয় গন্ধ ছিল এবং সব জানালার পর্দা টানা ছিল। শিশুরা যখন প্রথমবার ঘর থেকে বের হয়, তারা মুগ্ধ হয়ে ঘাস স্পর্শ করে, যেন জীবনে প্রথমবার বাইরের পরিবেশে এসেছে।

এক চিকিৎসক তিন ভাইবোনকে প্রাথমিক চিকিৎসা দেন, এরপর তাদের একটি শিশু সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়। সূত্র: এএফপি

দিনা
 

শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম
শেষ বিদায়ের পথে খামেনি, শোকের আবহে তেহরান
পতাকায় মোড়ানো কফিন—খামেনির শেষযাত্রার আবেগঘন দৃশ্য। ছবি: এআই

তেহরানে শোকাবহ পরিবেশে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত ছবিতে দেখা যায়, জাতীয় পতাকায় আচ্ছাদিত খামেনির কফিন ধীরগতিতে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে গ্র্যান্ড মোসাল্লার দিকে—যা ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতার কেন্দ্র।

দাফনের পূর্ববর্তী শোকানুষ্ঠানে কালো পোশাকে অংশগ্রহণকারীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কফিনটি নির্ধারিত স্থানে স্থাপন করেন। লাল ফুলে সজ্জিত প্রাঙ্গণ আর চারদিকে উড়তে থাকা সাদা প্রজাপতি যেন শোক, শ্রদ্ধা ও বিদায়ের প্রতীক হয়ে পুরো পরিবেশকে আরও গম্ভীর ও আবেগময় করে তোলে।

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই দাফন প্রক্রিয়া কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এর রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রতীকী তাৎপর্য।

ইরানের শাসকগোষ্ঠী এই আয়োজনকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থন ও আনুগত্যের প্রকাশ হিসেবে তুলে ধরছে।

একই সঙ্গে বিপুল জনসমাগমের মাধ্যমে দেশটির বিপ্লবী আদর্শ ও রাষ্ট্রীয় ঐক্য এখনো অটুট রয়েছে—এমন বার্তাই দেশ-বিদেশে পৌঁছে দিতে চাইছে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সব জাতি, ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের ইরানিদের জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আপনাদের ব্যাপক উপস্থিতি সন্ত্রাসবাদ, সহিংসতা ও জবরদস্তির বিরুদ্ধে একটি চূড়ান্ত জবাব হবে। একই সঙ্গে বিশ্বের কাছে এটি একটি স্পষ্ট বার্তা দেবে যে, ইরানি জাতি তার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ।’

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি। দেরিতে দাফন নিয়ে একটি মহল নেতিবাচক কথা বলছেন। 

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক রূপ নেওয়ায় তখন শেষকৃত্য করা সম্ভব হয়নি। বর্তমানে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় এই বিশাল জানাজার আয়োজন করা হচ্ছে।

সে দেশের কর্মকর্তারা আরও জানান, ধর্মীয় ও আইনি নিয়ম মেনেই এতদিন তার মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। ইসলাম ধর্মে রাসায়নিক দিয়ে লাশ মমি বা তাজা রাখা নিষেধ। তাই খামেনির মরদেহ মমি না করে আধুনিক ফরেনসিক মর্গের হিমাগারে (ফ্রিজে) বরফ করে রাখা হয়েছিল। শিয়া ধর্মীয় আইন অনুযায়ী, বিশেষ জরুরি পরিস্থিতিতে লাশ ফ্রিজে রেখে দাফন দেরিতে করার সুযোগ রয়েছে। 

শুক্রবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ৩৬ বছরেরও বেশি সময় দেশটির নেতৃত্ব দেওয়া এই নেতার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হলো। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

ইরানি কর্তৃপক্ষের আশা, খামেনির শেষ বিদায়ে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন। তা হলে এটি হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় শেষকৃত্যের অনুষ্ঠান।

তেহরানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের পবিত্র শহর নজফ ও কারবালায়, যেখানে লাখো ভক্ত-অনুসারী শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর আগামী ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এই দীর্ঘ পরিক্রমার মাধ্যমে ইরান কেবল একজন নেতাকে বিদায়ই জানাচ্ছে না, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারের প্রতিও আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করছে।

এসএন/

ইরানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত, খামেনির হত্যাকাণ্ডের নিন্দা স্পিকার হাফিজ উদ্দিনের

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
ইরানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত, খামেনির  হত্যাকাণ্ডের নিন্দা স্পিকার হাফিজ উদ্দিনের
বাংলাদেশ ও ইরানের দুই সংসদ নেতা। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার এক উষ্ণ পরিবেশে তেহরানে মুখোমুখি হলেন বাংলাদেশ ও ইরানের দুই সংসদ নেতা।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে সফররত বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। 

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সংসদীয় সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন মহামান্য ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি জাতীয় শোকের এই সময়ে ইরান সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন। 

স্পিকার ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও মানুষে মানুষে সম্পর্কের কথাও তুলে ধরেন।

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক সহজতর করার ক্ষেত্রে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই চুক্তি ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে। তিনি চলমান শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত ইস্যুগুলোর টেকসই সমাধান অর্জনে সব পক্ষ এই গতিবেগ গড়ে তুলবে।

স্পিকার গালিবাফকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমেদ। 

রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে স্পিকার বৃহস্পতিবার তেহরানে পৌঁছেছেন। 

এসএন/

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের হিরাত উপকূলের অদূরে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে সমুদ্রের তলদেশে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিরাত শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সমুদ্রের প্রত্যন্ত এলাকায় হওয়ায় জনবসতিপূর্ণ এলাকায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া প্রাথমিকভাবে কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

জাপান ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে দেশটির অবস্থান। মাঝেমধ্যে শক্তিশালী ভূমিকম্প উপকূলীয় দ্বীপগুলোতে কম্পন সৃষ্টি করলেও এবারের ভূমিকম্পটি সমুদ্রের গভীরে হওয়ায় স্থলভাগে এর প্রভাব সীমিত ছিল।

তামান্না রুপা/

শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো শক্তিশালী রূপ নিবে বলে জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক সংস্থা।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, এল নিনো ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী কয়েক মাসে এটি দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াবে। তাই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা। এতে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয়। যার স্থায়িত্ব থাকে প্রায় ৯ থেকে ১২ মাস।

জলবায়ুর এ অবস্থার পরিবর্তন এল নিনো এবং এর বিপরীত অবস্থা লা নিনার মধ্যে ওঠানামা করে। মাঝখানে থাকে নিরপেক্ষ পরিস্থিতি।

জাতিসংঘের এ সংস্থাটি এল নিনোকে দুর্বল, মাঝারি, শক্তিশালী ও অতি শক্তিশালী- এই চারটি শ্রেণিতে ভাগ করে। বর্তমান পরিস্থিতিতে এটি তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ‘শক্তিশালী’ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

থিওটোনিয়াস/

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় নিহত বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশটির ১১ বছর বয়সি এক কিশোর ট্রাকটি চালাচ্ছিল।

স্থানীয় মুকদাহান হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর আরও ১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ জানায়, ১১ বছর বয়সি এক বালক বাবা-মায়ের অনুমতি ছাড়াই ট্রাক চালাচ্ছিল। পরে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু এবং হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়।

মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম এএফপিকে জানান, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোনো জবানবন্দি দেয়নি। তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার সঙ্গে তার মা রয়েছেন।

উল্লেখ্য, থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রা পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন।

থিওটোনিয়াস/