ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৮ বিলিয়ন ডলার ধৈর্যই আমাদের জয়ের চাবিকাঠি:  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৩ বিরতি ভেঙে ফিরছেন বুবলি নামাজের শেষ মুহূর্তের এক মহামূল্যবান সুযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী কলকাতার নন্দনে নন্দিত বাংলাদেশের ‘সম্পর্ক’ মহাকালের পটে এক ঋজু পদচ্ছাপ: আবুল কাসেম ফজলুল হক ও বাঙালির মননবিশ্বের বিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ গবেষকের পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর স্মরণে বরিশালে দোয়া মাহফিল মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ থেকেই যাবে! যাত্রীসেবায় আরও যত্নশীল হোক রেলওয়ে বাজেট প্রবৃদ্ধির প্রত্যাশা নাকি সংস্কারের হারানো সুযোগ ঢলে ভাসছে চকরিয়া-পেকুয়া, পাহাড়ধসে শিশুর মৃত্যু ‘বিড়ালের অভিশাপে’ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের শঙ্কা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র মেসি ও সালাহর সামনে রেকর্ডের হাতছানি জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সদাচারী জ্ঞানসাধক আবুল কাসেম ফজলুল হক কিনব্রিজের পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ

মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম
আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:৪১ পিএম
মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

কক্সবাজারে এলিজাবেথ হেলটন কিম্মেল নামে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একলাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার জানান, তারিকুল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক, যিনি স্বামীর চাকরিসূত্রে কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকায় বসবাস করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ সকালে এলিজাবেথ এক নারী সঙ্গীকে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন। সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে হঠাৎ আসামি তারিকুল তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। ঘটনার দিনই ভুক্তভোগী কক্সবাজার সদর থানায় মামলা করেন।

এর পর পুলিশ দ্রুত তদন্ত শেষে দুদিন পর অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ১৮ মার্চ আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং ২১ মার্চ থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

মুহিববুল্লাহ/রিফাত/

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
ছবি: খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও নির্দোষ প্রমাণিত হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো-পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক করে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামিরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে আসামিরা ওই গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৬ জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। আট মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আজ সব আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে।

মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক।

রিফাত/

দেনমোহর আদায়ে নীতিমালা করতে হাইকোর্টে রিট

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
দেনমোহর আদায়ে নীতিমালা করতে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এতে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে একটি নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রবিবার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার এ রিট আবেদন করেন। জনস্বার্থে করা এই রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটের আর্জিতে দেনমোহর আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণের উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা। 

আ.লীগের বিচার হবে কি না, তদন্ত চলছে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আ.লীগের বিচার হবে কি না, তদন্ত চলছে
ছবি: সংগৃহীত

সংগঠন হিসেবে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) বিচার হবে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। গতকাল রবিবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আমিনুল ইসলাম বলেন, ‘তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট দাখিল করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। আপাতত এ বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে।’

চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশে একটা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করল। সেই ফ্যাসিজমের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা, রাজনৈতিক কর্মকাণ্ড, সবকিছু কেড়ে নিয়েছিল তারা। দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজত্ব কায়েম করেছিলেন। ১৬ বছর মানুষের কোনো স্বাভাবিক জীবন ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থা ছিল না।

ওই সময়ের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তিনটি নির্বাচনের কোনোটি রাতের, কোনোটি একদলীয়, কখনো আমি-ডামি নির্বাচন আয়োজন করা হয়েছিল।
২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালিয়েছে চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে। নির্বিচারে ছাত্র-জনতার ওপর তাদের সরকারের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। 

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

হামের টিকা না কেনা এবং চিকিৎসায় অবহেলায় দেশজুড়ে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমাণ রেখেছেন।

মামলায় অন্য দুই বিবাদী হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে এবং মার্চের শুরুতে শরীয়তপুর সদরের বাসিন্দা তার ৯ মাস বয়সী মেয়ে সাউদা মুসকান হঠাৎ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে গত ২২ মার্চ শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানকার চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চরম অসহযোগিতা ও অবহেলার অভিযোগ তুলে আর্জিতে বলা হয়, গত ২৬ মার্চ কর্তব্যরত চিকিৎসক বাদীর স্ত্রীর হাতে অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে বাচ্চার মুখে লাগাতে বলেন। শিশুর মা তা লাগাতে ব্যর্থ হলে এক সুইপারকে দিয়ে শিশুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়। এর ঘণ্টা দুয়েক পরই শিশুটি মারা যায়।

আর্জিতে আরও দাবি করা হয়, দেশে শিশুদের টিকার সময়মতো জোগান না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা প্রয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকারের ‘মারাত্মক খামখেয়ালিপনা’ ও অবহেলাজনিত কারণে দেশজুড়ে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু সাউদা মুসকান অন্যতম। 

বিবাদীরা কোনোভাবেই এ সব মৃত্যুর দায় এড়াতে পারেন না বলে আর্জিতে উল্লেখ করা হয়।

এর আগেও একই ধরনের অভিযোগে ঢাকার আদালতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে একাধিক মামলার আবেদন করা হলেও, পরবর্তীতে তা খারিজ হয়ে যায়।

এএফ/

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ছয় টুকরো করে লাশ গুমের অভিযোগে ফাতেমা বেগম শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় দেন।

হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া লাশ গুমের দায়ে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর খন্দকার শফি নেওয়াজ নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, বিচার চলাকালে ২৬ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের ১২ মার্চ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়। ২০২২ সালের ২৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ফাতেমার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের আমতলী এলাকায় একটা নীল রঙের ড্রামের মধ্যে বনানী থানা-পুলিশ এক ব্যক্তির মস্তকবিহীন দেহ উদ্ধার করে। একই দিন রাত ১১টার পর মহাখালী বাস টার্মিনালের এনা কাউন্টারের কাছে একটা ব্যাগের মধ্যে উরু থেকে খণ্ডিত দুইটি পা এবং কাঁধ থেকে খণ্ডিত দুইটি হাতের অংশ উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। দুই দিনে আলাদা আলাদা স্থান থেকে লাশের ছয় টুকরো উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয় ফাতেমা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, পারিবারিক কলহ, টাকা-পয়সা বণ্টন ও একাধিক বিয়েকে কেন্দ্র করে ময়না মিয়া ওরফে শাকিলের সঙ্গে মনোমালিন্য হয়। এক পর্যায়ে পরিকল্পনা করে ঘুমের ট্যাবলেট খাইয়ে নিস্তেজ করে। জবাইয়ের পর দেহকে ছয়টি টুকরো করে।

লাল রঙের একটি কাপড়ের ব্যাগে মাথা, শরীরের মূল অংশ নীল রঙের পানির ড্রামে এবং খণ্ডিত দুই পা ও দুই হাতকে একটি বড় কাপড়ের ব্যাগে ঢুকিয়ে রাখে। এরপর ১ হাজার ৩০০  টাকায় রিকশা ভাড়া করে প্রথমে আমতলী এলাকায় শরীরের মূল অংশ ফেলে দেয়, পরে মহাখালী এনা বাস কাউন্টারের সামনে খণ্ডিত দুই হাত, দুই পা ভর্তি ব্যাগ রেখে বাসায় আসে। সেখান থেকে খণ্ডিত মস্তকের ব্যাগটি বনানী ১১ নম্বর ব্রিজের পূর্ব পাশ থেকে গুলশান লেকে ফেলে দেয়।

পরে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় ফাতেমা।

নিহত ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জুন মামলা করেন।

এম এ জলিল উজ্জ্বলে/এএফ