ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
৩ মিনিটে দুই গোল শোধ, অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল কোর্তোয়াকে পরাস্ত করে বেলজিয়ামের জালে সেনেগালের গোল লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয় বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে? জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন সোনারগাঁয় সেতুর নিচের ময়লার ভাগাড়, অতিষ্ট জনজীবন এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো ইবির আইসিটি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত: বাড়ছে রোগী, ভয়াবহতার আশঙ্কা বিশেষজ্ঞদের শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩ নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা? ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে

আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে কিনা পরীক্ষা করা দরকার: মঈন খান

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম
আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে কিনা পরীক্ষা করা দরকার: মঈন খান
ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগ বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তা ১৮ কোটি মানুষের কাছে আগে পরীক্ষা করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে রাজনীতি করে। অতীতে একদলীয় শাসন থেকে বহুদলীয় গনতন্ত্র চালু করেছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমরা কেন একটি ফ্যাসিস্ট একটি দলকে নির্বাচন করবো? বিগত ১৫ বছর আওয়ামী বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। 

মঈন খান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে পাক হানাদার বাহিনীর মুখে ফেলে দিয়ে কাপুরুষের মতো সীমান্ত পাড়ি দিয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সালে সংসদে ১১ মিনিটের ব্যবধানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আবার তারা গত ১৫ বছরে বাংলাদেশ অলিখিত 'বাকশাল টু' কায়েম করেছিল। 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়, তারা বাধ্য হয়েছে ২০২৪ সালে ঠিক যেভাবে তারা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে পাকা হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে ঠিক যেভাবে পালিয়ে গেছিলো। 

আব্দুল মঈন খান বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। 

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের। আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করব, যে গনতন্ত্রের জন্য ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইনশাআল্লাহ।

শফিকুল ইসলাম/মেহেদী/

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

শায়রুল কবির খান বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

আজ সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। 

তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অমিয়/

সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুন) সীতাকুণ্ড থানায় এ মামলাটি করেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এক কর্মকর্তা।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা জানান, গ্রেপ্তার দুইজন বিএনপির কর্মী।

গতকাল মঙ্গলবার রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করলেও পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা সরিয়ে নেওয়া হয়।

ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার  খবর সীতাকুণ্ড এলাকায় পৌঁছানোর পরপরই দুপুর ১২টার পর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী রাস্তায় নেমে আসেন। অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। সড়ককের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ ৭০-৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে।

মুসলেহ উদ্দীন/অমিয়/

হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল প্রতিহত করতে পুলিশের সর্তকতা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল প্রতিহত করতে পুলিশের সর্তকতা
ছবিঃখবরের কাগজ

দিনাজপুরের হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলকে প্রতিহত করতে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল থেকে হিলির এলএসডি গোডাউন মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসের সামনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়াও হিলির গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে পুলিশ। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ও নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের কোনো মিছিল-মিটিং হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুদ্দুস/হীরা

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে বহিষ্কার করা হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, কুহিনুর আলম দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির  ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল শিকদার/খাদিজা রুমি/

‘একাত্তরে আমরা কোনো অপরাধ করিনি, ক্ষমা চাইব কেন?’

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
‘একাত্তরে আমরা কোনো অপরাধ করিনি, ক্ষমা চাইব কেন?’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘একাত্তরে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে ক্ষমা চাইব কেন? বরং যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে প্রশ্ন উঠতে পারে।’

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এমন দাবি করেন। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আগামী ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ও ৩ দফা প্রধান দাবি পেশ করা হয়। অন্যদিকে গত রবিবার জাতীয় সংসদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিএনপি মহাসচিবের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল জামায়াতের শীর্ষ নেতারাও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় সংসদে এবং সংসদের বাইরে বিএনপির নেতারা বারবার মুক্তিযুদ্ধের পুরোনো বিতর্ক সামনে এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিছুদিন পরপরই বিএনপির মহাসচিবসহ তাদের মন্ত্রী-এমপিরা ৫০-৬০ বছর আগের মীমাংসিত ৭১-এর ইস্যু পার্লামেন্টে নিয়ে এসে নতুন বিতর্ক তৈরি করছেন। তারা প্রশ্ন তোলেন, একাত্তরে কার কী ভূমিকা ছিল? আমরাও পাল্টা প্রশ্ন করতে চাই, বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন অখণ্ড পাকিস্তানের সমর্থককে কেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী বানিয়েছিল? তার জবাব দিন।’

সাবেক জোট রাজনীতির প্রসঙ্গ টেনে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপিই দীর্ঘ দুই দশকের বেশি সময় জামায়াতের সঙ্গে জোটগত রাজনীতি করেছে। যদি ১৯৭১ সালের প্রশ্নই মূল বিষয় হয়, তাহলে এত বছর জোট করার সময় সেই প্রশ্ন কোথায় ছিল? রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোলাম আযমের  মগবাজারের বাসায় বিএনপি নেতারা ধরনা দিয়েছিলেন। তখন কি একাত্তরের কথা মনে ছিল না? আমি তো মাঝে মাঝে বলে থাকি—সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি!’

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের একটি অংশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করে বলেন, ‘কয়েকটি করপোরেট মালিকানাধীন সংবাদমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতার পরিবর্তে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিবেদন করছে। ফ্যাসিবাদের রেজিম চেঞ্জ হওয়ার আগে এই পত্রিকাগুলো নির্লজ্জভাবে ফ্যাসিবাদের দালালি করেছে, অর্থ খেয়েছে এবং জনতার রোষে পড়ে অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। হঠাৎ করে আপনারা রূপ পরিবর্তন করে ফেললেন। ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা কোনো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়। এটি দেশ ও সভ্যতাকে ধ্বংস করে।’ 

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিভাজনের রাজনীতির কারণেই জাতীয় ঐক্য গড়ে ওঠেনি। দুঃখজনকভাবে বর্তমান সরকারও নেপথ্যে থেকে বিভিন্নভাবে বিভাজনের রাজনীতি উসকে দিচ্ছে। পত্রিকায় দেখেছি, বিএনপির মহাসচিব বলেছেন—স্বাধীনতাবিরোধিতার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদ যেভাবে কথা বলত, আজ একই সুরে কথা বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলনের মাধ্যমে সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। ‘তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল বার্তাই ছিল—‘তুমি কে, আমি কে? আমরা সবাই বাংলাদেশি।’ তাই পুরোনো বিভাজনের রাজনীতি এখন ইতিহাসের অংশ। এসব পুরোনো কৌশলে আর কোনো লাভ হবে না। আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। আমরা কোনো অপরাধ করিনি, তাহলে ক্ষমা চাইব কেন? বরং যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিষয়েই প্রশ্ন উঠতে পারে। তাই এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে এবং শহিদদের স্মরণে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাইয়ের শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণা, আলোচনা সভা ও দোয়া। ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে হবে আলোচনা সভা। ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং আলোচনা সভা। ১ আগস্ট দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ‘গণমিছিল’। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন বিশেষ কর্মসূচি। ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের যৌথ উদ্যোগে রাজধানীসহ দেশব্যাপী সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ। এ ছাড়া নারী বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের ফোরামগুলোর পক্ষ থেকে পৃথক কর্মসূচি পালন করা হবে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় সহকারী প্রমুখ।